এক্সপ্লোর

West Bengal Election 2021:পাসপোর্টের জন্য নথি যাচাইয়ে মতুয়াদের হয়রানির অভিযোগ শান্তনুর, কেন্দ্রের নিয়ম মানতে হয় পুলিশকে, পাল্টা তৃণমূল

পাসপোর্ট তৈরির ক্ষেত্রে নথি যাচাইয়ের সময় পুলিশি হয়রানির মুখে পড়তে হচ্ছে মতুয়াদের। নাগরিকত্ব আইন নিয়ে তৃণমূল-বিজেপি তরজার আবহে এই অভিযোগ তুললেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। তৃণমূলের পাল্টা দাবি, পাসপোর্টের ক্ষেত্রে কেন্দ্রের নিয়মই মানতে হয় রাজ্য পুলিশকে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: পাসপোর্ট তৈরির ক্ষেত্রে নথি যাচাইয়ের সময় পুলিশি হয়রানির মুখে পড়তে হচ্ছে মতুয়াদের। নাগরিকত্ব আইন নিয়ে তৃণমূল-বিজেপি তরজার আবহে এই অভিযোগ তুললেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। তৃণমূলের পাল্টা দাবি, পাসপোর্টের ক্ষেত্রে কেন্দ্রের নিয়মই মানতে হয় রাজ্য পুলিশকে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বলেছিলেন, ‘‘মতুয়া ভাই বোনেরা কেউ স্বাধীনতার আগে, কেউ ৫০ সালে, কেউ ৬০ সালে এসেছে। তারা সবাই নাগরিক। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে বলছি, আপনারা সবাই নাগরিক ৷’’

বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর জানান, ‘‘ফরেনার্স অ্যাক্ট তো ফলো করছে রাজ্য সরকার, পাসপোর্ট যখন করতে যাচ্ছে, তখন ৭১ সালের দলিল চাইছে...হয়রান করছে ৷’’

মতুয়া ভোট, নাগরিকত্ব আইন আর রাজনীতি বিধানসভা ভোটের মুখে বঙ্গ রাজনীতির আবর্তে বারবার ঘুরে ফিরে আসছে এই কথাগুলো।

একদিকে রাজ্যের শাসকদলের দাবি, মতুয়াদের জন্য ভোটার কার্ড-সহ অন্য সচিত্র পরিচয়পত্রই যথেষ্ট। উল্টোদিকে, বিজেপির দাবি, সংশোধিত আইন মেনে মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে। এই টানাপড়েনের মধ্যেই বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর পাসপোর্ট তৈরির ক্ষেত্রে মতুয়াদের হয়রানির অভিযোগ তুললেন।

বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর জানান, পাসপোর্ট তৈরির সঙ্গে যুক্ত পুলিশ অফিসারদের একাংশ বলছেন, ‘‘১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে যাদের জন্ম, পাসপোর্টের নথি যাচাইয়ের সময় জন্মের শংসাপত্র পুলিশের কাছে জমা দিতে হয়। পুলিশ তা খতিয়ে দেখে যদি সন্তুষ্ট হয়, তাহলে ঠিক আছে। যদি সমস্যা হয়, তখন মা কিংবা বাবা, এদেশের নাগরিক কি না, সেই সংক্রান্ত নথি চাওয়া হয়।’’

১৯৮৭ থেকে ২০০২ সালের মধ্যে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে নিয়ম, জন্মের শংসাপত্র ছাড়াও, বাবা অথবা মায়ের নাগরিকত্বের প্রামাণ্য নথি জমা দিতে হয়। আর ২০০২-এর পর যাদের জন্ম, তাঁদের ক্ষেত্রে নিয়ম আরও কড়া। সেক্ষেত্রে আবেদনকারীর মা-বাবা দু’জনেরই নাগরিকত্বের প্রমাণ দিতে হয়।

তৃণমূলের পাল্টা যুক্তি, পাসপোর্ট তৈরির ক্ষেত্রে কেন্দ্রের তৈরি করা আইন মেনেই তো চলতে হয় রাজ্য পুলিশকে। তৃণমূলের উত্তর ২৪ পরগনার কোঅর্ডিনেটর গোপাল শেঠ জানান, ‘‘পুলিশের হাত-পা বাঁধা, সেন্ট্রাল যে আইন তৈরি করেছে, সেটা মেনেই চলতে হয় ৷’’

গত লোকসভা ভোটে নাগরিকত্ব আইনকে ইস্যু করেই মতুয়া মহলের মন পেয়েছিল বিজেপি। নাগরিকত্ব আইন এখনও লাগু হয়নি। এ নিয়ে মতুয়া মহলে অসন্তোষ আছে। তাই আগামী বিধানসভা ভোটের আগে মতুয়া শিবিরকে ঘিরে তৃণমূল আর বিজেপির দড়ি টানাটানি পৌঁছেছে চরমে।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget