এক্সপ্লোর

WB Election 2021:‘ভোটে গৃহবন্দি করে খেল খতম’, হুঁশিয়ারি শোভন-বৈশাখীর, পাল্টা জবাব অনুব্রতর

বৈশাখী বলেছেন,  এমনিতে অক্সিজেন পৌঁছয় না। ওকে ঘরে বন্দি করে দেব নির্বাচনের সময়। আমার বিরুদ্ধে অনেক আপত্তিকর কথা বলেছেন। আমি আইনি নোটিস পাঠিয়েছি। উনি কী খেলা খেলবেন?

গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: ভোটের দিন ঘোষণা হতেই কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার গণ্ডি ছাড়িয়ে সুদূর বীরভূমে শোভন চট্টোপাধ্যায়-বৈশাখী বন্দ্যোপাধ্যায় জুটি। মঙ্গলবার রামপুরহাটে দুপুরে ও বিকেলে, দু-দফায় রোড শো করেন বিজেপির কলকাতা জোনের পর্যবেক্ষক ও তাঁর সতীর্থ। আর সেই কর্মসূচি থেকেই বীরভূম জেলার তৃণমূল সভাপতি  অনুব্রত মণ্ডলকে নিশানা করেন তাঁরা।  পাল্টা আক্রমণ শানিয়েছেন অনুব্রতও।

বিজেপির কলকাতা জোনের পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায়ের কটাক্ষ, আদরের কেষ্ট মণ্ডলের অক্সিজেন শেষ হয়ে গিয়েছে। আর ব্যালটও শেষ হয়ে যাবে। ২ মে কোনও ব্যালট থেকে আর কিন্তু তৃণমূল কংগ্রেসের সিম্বল বেরোবে না। নেড়ি কুকুরের ল্যাজ যেমন সোজা হয় না, সোজা করে দিলেও বেঁকে যায়, অনুব্রত মণ্ডল-কেষ্ট মণ্ডল জেনে রাখো, সেই নেড়ি কুকুর রাস্তার মোড়ে ছোট্ট একটা ঢিল মারলে যেমন ল্যাজ গুটিয়ে পালায়, আগামী দিন নির্বাচনে, ভারতীয় জনতা পার্টির ব্যালটে ছাপ দিয়ে তোমাকে ল্যাজ গুটিয়ে পালাতে হবে। তুমি বীরভূমে আর এই জায়গায় দাঁড়াতে পারবে না।

বৈশাখী বলেছেন,  এমনিতে অক্সিজেন পৌঁছয় না। ওকে ঘরে বন্দি করে দেব নির্বাচনের সময়। আমার বিরুদ্ধে অনেক আপত্তিকর কথা বলেছেন। আমি আইনি নোটিস পাঠিয়েছি। উনি কী খেলা খেলবেন?

রামপুরহাট শহরে যে ৪ কিলোমিটার জায়গা জুড়ে এদিন বিজেপির রোডশো হয়, সেখান থেকে ২০ কিলোমিটার দূরেই হাঁসনের বিষ্ণুপুর এলাকা। সেখানে মহিলা তৃণমূল কর্মীদের নিয়ে সভা করেন অনুব্রত মণ্ডল। বিজেপির আক্রমণের জবাব দিয়েছেন তিনি। বলেছেন,নিজের বউ, ছেলেকে সামালতে পারে না, পরের লোককে নিয়ে ঘর করে। একটা ফালতু লোক। একটা বাজে ছেলে। যার ছেলে, স্ত্রী থাকতেও অন্যকে নিয়ে ঘর করে সে ভদ্রলোক হয় কী করে?

২৯ এপ্রিল শেষ দফায় বীরভূম জেলার ১১টি আসনে ভোটগ্রহণ।তার আগে লালমাটির জেলার বসন্ত বাতাসে এখন রাজনৈতিক বাগযুদ্ধের গরম হলকা।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget