এক্সপ্লোর

WB Election 2021: দুর্গাপুর পূর্বে প্রচার শুরু, হাতছাড়া আসন পুনরুদ্ধারে আশাবাদী  তৃণমূল

শুক্রবার ঘোষণা হয়েছে প্রার্থীর নাম। আর সোমবার শুরু হল প্রচার। এদিন পশ্চিম বর্ধমানের কাঁকসার মলানদিঘিতে দেওয়াল লিখন শুরু করলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদারের সমর্থনে চলছে প্রচার। ২০১১-তে পরিবর্তনের বছরে দুর্গাপুর পূর্ব কেন্দ্রে জয়ী হয়েছিল তৃণমূল। কিন্তু, ২০১৬-র ভোটে সিপিএম প্রার্থীর কাছে হেরে যায় তৃণমূল। সেবারও প্রার্থী ছিলেন প্রদীপ মজুমদার।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: দুর্গাপুর পূর্ব কেন্দ্রের প্রার্থীর সমর্থনে প্রচারে নামলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। শাসকদলের দাবি, গতবার এই কেন্দ্রে পরাজিত হলেও এবার তাদের জয় নিশ্চিত। উল্টোদিকে বিজেপির পাল্টা জবাব, এবারও দ্বিতীয় হতে হবে তৃণমূলকে।

শুক্রবার ঘোষণা হয়েছে প্রার্থীর নাম। আর সোমবার শুরু হল প্রচার। এদিন পশ্চিম বর্ধমানের কাঁকসার মলানদিঘিতে দেওয়াল লিখন শুরু করলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদারের সমর্থনে চলছে প্রচার। ২০১১-তে পরিবর্তনের বছরে দুর্গাপুর পূর্ব কেন্দ্রে জয়ী হয়েছিল তৃণমূল। কিন্তু, ২০১৬-র ভোটে সিপিএম প্রার্থীর কাছে হেরে যায় তৃণমূল। সেবারও প্রার্থী ছিলেন প্রদীপ মজুমদার। তবে এবার তাদের জয়ের বিষয়ে একশো শতাংশ নিশ্চিত তৃণমূল শিবির। কর্মীদের দাবি, এবার তৃণমূলই জিতবে, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক উন্নয়ন করেছেন ৷

প্রদীপ মজুমদার বর্তমানে রাজ্যের মুখ্য কৃষি উপদেষ্টা। জানা গেছে, সেই পদ থেকে ইস্তফা দিয়ে, কয়েকদিনের মধ্যেই দুর্গাপুরে আসবেন তিনি। পশ্চিম বর্ধমানের তৃণমূল কংগ্রেস সভাপতি অপূর্ব মুখোপাধ্যায় জানান, ‘‘বিভিন্ন পদে আছেন, সেইসব পদ থেকে পদত্যাগ করে আশাকরি কয়েকদিনের মধ্যে দুর্গাপুরে আসবেন ৷’’

তবে বিজেপির দাবি, যতই প্রচার করুক এবারও দুর্গাপুর থেকে খালি হাতে ফিরতে হবে তৃণমূলকে। কাঁকসা মণ্ডলের বিজেপি সভাপতিু ভগীরথ ঘোষ বলেন, ‘‘মানুষ ঠিক করে ফেলেছে আমাদের ভোট দেবে, তৃণমূল আবার হারবে, দুর্গাপুরে আমরাই জিতব ৷’’

সপ্তম দফায় ২৬ এপ্রিল দুর্গাপুর পূর্ব কেন্দ্রে ভোট। গণনা ২ মে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget