এক্সপ্লোর

WB Election 2021: এক ব্যক্তির ২টি কাস্ট সার্টিফিকেট ! বিতর্কে বিজেপি প্রার্থী

একেই বলে, ঘরশত্রু বিভীষণ! মালদায় বিজেপির গোষ্ঠীকোন্দলের জেরে বিড়ম্বনায় দলীয় প্রার্থী!

করুণাময় সিংহ, মালদা: প্রার্থী এক, কিন্তু তাঁর কাস্ট সার্টিফিকেট দু’টি। মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহার বিরুদ্ধে এই অভিযোগ তুললেন তাঁর দলেরই এক নেতা। এ নিয়ে জেলা নির্বাচনী আধিকারিকের দফতরে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপি প্রার্থীর দাবি, তাঁর একটিমাত্র কাস্ট সার্টিফিকেট রয়েছে। 

একেই বলে, ঘরশত্রু বিভীষণ! মালদায় বিজেপির গোষ্ঠীকোন্দলের জেরে বিড়ম্বনায় দলীয় প্রার্থী! মালদা বিধানসভা কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী গোপালচন্দ্র সাহা। স্থানীয় বিজেপি নেতা উত্‍পলকুমার হালদারের অভিযোগ বিজেপি প্রার্থীর ২টি কাস্ট সার্টিফিকেট রয়েছে। ১টি ওবিসি ও একটি এসসি সার্টিফিকেট। একজন ব্যক্তির কীভাবে ২টি কাস্ট সার্টিফিকেট থাকতে পারে সেই প্রশ্ন তুলে জেলায় নির্বাচনী আধিকারিকের দফতরে অভিযোগও জানিয়েছেন ওই বিজেপি নেতা।  

মালদার বিজেপি নেতা উৎপলকুমার হালদার বলেন, ‘‘আগে ওঁর ওবিসি সার্টিফিকেট ছিল। পরে এসসি সার্টিফিকেট বের করেন। একজন কীভাবে দুটি সার্টিফিকেট রাখতে পারেন?  উনি দুর্নীতিপরায়ণ বলেই সরব হয়েছি।  অভিযোগ জানিয়েছি।’’

মালদার বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহা বলেন, ‘‘আমার কাছে শুধু এসসি সার্টিফিকেট রয়েছে। ওবিসি সার্টিফিকেট নেই। কংগ্রেস ও তৃণমূলের ইন্ধনে এই অভিযোগ আনা হয়েছে।’’ বিজেপি প্রার্থী কংগ্রেস ও তৃণমূলকে জড়ালেও দুই দলেরই দাবি, এর সঙ্গে তাদের যোগ নেই। মালদার সংযুক্ত মোর্চার প্রার্থী (কংগ্রেস) ভূপেন্দ্রনাথ হালদার বলেন, ‘‘এর পিছনে আমাদের কোনও মদত নেই। ওদের দলের নেতাই প্রার্থীর বিরুদ্ধে অবিযোগ করেছেন। নির্বাচন কমিশন বুঝবে।’’

মালদার তৃণমূল কংগ্রেসের জেলা কোঅর্ডিনেটর দুলাল সরকার বলেন, ‘‘তৃণমূল ইন্ধন দেওয়ার কাজ করে না। আমাদের কাছেও প্রার্থীর দুটি সার্টিফিকেটের কপি এসে পৌঁছোছে।’’ বিজেপির জেলা সভাপতির দাবি, অভিযোগ ভিত্তিহীন। মালদার বিজেপির জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল বলেন, ‘‘ এটি ভিত্তিহীন অভিযোগ ,  যিনি এই অভিযোগ করেছেন তাঁর বিরুদ্ধে রাজ্য নেতৃত্বেকে জানানো হয়েছে। রাজ্য নেতৃত্বের নির্দেশমতো ব্যবস্থা নেওয়া হবে।’’

সবমিলিয়ে কাস্ট সার্টিফিকেট বিতর্কে সরগরম মালদা। জেলা নির্বাচন আধিকারিকের দফতর সূত্রে দাবি, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget