এক্সপ্লোর

West Bengal Election 2021: রাস্তায় বসব না-প্রতিবাদও করব না, নিষেধাজ্ঞা নিয়ে 'দিদিকে' খোঁচা দিলীপের

''নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করানোর জন্য যা ভালো মনে করেছে, তাই করেছে। সেই নির্দেশ শিরোধার্য। আমরা কোথাও যাইনি। আমরা রাস্তায় বসব না , প্রতিবাদও করব না।''

'দিদি'কে নিয়ে 'দাদা'র কটাক্ষ। কমিশনের নিষেধাজ্ঞার মধ্যেও তৃণমূল নেত্রীকে খোঁচা দিতে ছাড়লেন না দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতি বললেন, 'রাস্তায় বসব না-প্রতিবাদও করব না, কমিশনের নির্দেশ শিরোধার্য।'

মুসলিমদের ভোট ভাগ নিয়ে মন্তব্য করায় কমিশনের 'কোপে' পড়েছিলেন তৃণমূল নেত্রী। ২৪ ঘণ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল কমিশন। যার প্রতিবাদে গাঁধী মূর্তির নীচে ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী। সেখানেই চলে ছবি আঁকার কাজ। তবে কমিশনের নিষেধাজ্ঞার দিনে 'দিদি'র পথে হাঁটলেন না 'বিজেপির দাদা'। উল্টে প্রতিবাদের রাস্তায় হাঁটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই কটাক্ষ করলেন তিনি। এদিন দিলীপ ঘোষ বলেন, 'রাস্তায় বসব না-প্রতিবাদও করব না, কমিশনের নির্দেশ শিরোধার্য।'

এখানেই শেষ হয়নি দিলীপের বাক্যবাণ। তিনি বলেন, ''নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করানোর জন্য যা ভালো মনে করেছে, তাই করেছে। সেই নির্দেশ শিরোধার্য। আমরা কোথাও যাইনি। আমরা রাস্তায় বসব না , প্রতিবাদও করব না। শীতলকুচি নিয়ে করা মন্তব্যের এখন প্রমাণ আসছে। প্রকাশ্যে আসা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, যা বলেছি ঠিক বলেছি।কমিশন মনে করেছে বিধিভঙ্গ হয়েছে, তাই শাস্তি দিয়েছে। শীতলকুচি, সিতাই যে কী জায়গা, ভারতে না পাকিস্তানে আছি বোঝা যায় না। গেলে প্রাণ নিয়ে ফিরে আসা যায় না।''

এই বলেই থেমে থাকেননি রাজ্য বিজেপির সভাপতি। তিনি আরও বলেন, ''আমি আগে ওখানে মার খেয়েছি। আমার কর্মীরা মার খেয়েছে ।আমাদের কদিন আগেই গাড়ি ভাঙা হয়েছে। সেখানে গেলেই লাঠি, ঝান্ডা উচিয়ে আক্রমণ হয়। সেই কথাই আমি বলেছিলাম। দেখা গেল, কদিন পরেই সেই ঘটনা ঘটল। হামলাকারীরা ইভিএম লুঠ করতে গেল। বন্দুক ছিনিয়ে নিতে যাওয়ার সময় এই অপ্রিয় ঘটনা ঘটেছে।''

সম্প্রতি বরানগরে বিজেপি প্রার্থী পার্নো মিত্রর হয়ে প্রচারে যান বিজেপির রাজ্য সভাপতি। সেখানেই শীতলকুচিকাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। 

রাজ্য বিজেপির কাণ্ডারী আরও বলেন, '' ভয় দেখিয়ে রাজনীতি করার দিন চলে গিয়েছে। ভয় উপেক্ষা করে এখন মানুষ ভোট দিচ্ছে। বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে।কেউ লাল চোখ দেখাতে পারবে না। আমরা আছি। ... ''

এই বক্তব্যের পরই দিলীপ ঘোষকে শোকজ করা হয়। পরে তার প্রচারে ২৪ ঘণ্টা নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন। ১৫ এপ্রিল সন্ধ্যে ৭টা থেকে ১৬ এপ্রিল সন্ধ্যে ৭টা পর্যন্ত ছিল এই নিষেধাজ্ঞা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget