এক্সপ্লোর

Amit Shah : কলকাতায় পৌঁছে গেলেন অমিত শাহ, বিজেপির মুখ্যমন্ত্রী বাছাই কোন বৈঠকে ?

BJP News : এই রাজ্যে প্রথম বিজেপি সরকারে কেউ উপমুখ্যমন্ত্রী থাকবেন কি ?

শিবাশিস মৌলিক, কলকাতা : গেরুয়া শিবিরি তুঙ্গে তৎপরতা। রাজ্যে নতুন সরকারের যাত্রাপথ শুরু হতে চলেছে। কিন্তু, বিজেপির মুখ্যমন্ত্রী কে হবেন ? আজই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বৈঠকে। তার আগে কলকাতায় এসে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকাল ১১টার কিছু পরে কলকাতা বিমানবন্দরে পৌঁছান তিনি। শাহকে স্বাগত জানান শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিকরা। বিমানবন্দর থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পৌঁছান দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দিরে। দক্ষিণেশ্বর থেকে নিউটাউনের হোটেলে ফিরে বেশকিছু ঘরোয়া বৈঠক করবেন অমিত শাহ। রাজ্য বিজেপির একাধিক শীর্ষ নেতার সঙ্গে সেখানে একান্তে বৈঠক করবেন তিনি । তারপর বিকেলে সাড়ে ৩টে নাগাদ নিউটাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বৈঠকে জয়ী বিজেপি প্রার্থীদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নাম ঠিক করা হবে এই বৈঠক থেকেই । অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে একাধিক উপ মুখ্যমন্ত্রী থাকার নজির আছে। এই রাজ্যে প্রথম বিজেপি সরকারে কেউ উপমুখ্যমন্ত্রী থাকবেন কি ? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে আজ। বৈঠকের পর হোটেলে ফিরে যাবেন শাহ। আগামীকাল ব্রিগেডে মুখ্যমন্ত্রীর শপথের পর ফিরে যাবেন অমিত শাহ

২৫ বৈশাখ ব্রিগেডে শপথ নেবে নতুন বিজেপি সরকার। বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ ২০টি রাজ্য়ের মুখ্য়মন্ত্রী। প্রথম ঐতিহাসিক বিজেপি সরকারের শপথ গ্রহণের রাজকীয় তোড়জোড় চলছে।

বড় প্রমাণ এবার হাতেনাতে? গোটা অপারেশনে ৭-৮ দুষ্কৃতী, রেলগেট-এয়ারপোর্টের কাছে মিলল এগুলি!

আরও এক ইতিহাসের সাক্ষী হতে চলেছে ব্রিগেড প্য়ারেড গ্রাউন্ড। শুরু হবে এক নতুন অধ্য়ায়ের। সূচনা হবে এক নতুন পথ চলার। রচিত হবে ইতিহাস। ১৫ বছরের তৃণমূল জমানা ধূলিসাৎ। পরিবর্তনের পশ্চিমবঙ্গ এখন গেরুয়া-ময়। বিপুল জয়ের পর ৯ মে অর্থাৎ শনিবার ২৫ বৈশাখ ব্রিগেডে শপথ নেবে নতুন বিজেপি সরকার। রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, '৮ তারিখ সন্ধেবেলা বিধায়ক দলের বৈঠক। ৯ তারিখ ব্রিগেড প্য়ারেড গ্রাউন্ডে আমাদের শপথগ্রহণ অনুষ্ঠান সকাল ১০ টায়।' রেকর্ডের পর আরেক রেকর্ড। শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি তুঙ্গে উঠেছে ব্রিগেডে। তৈরি হয়েছে তাঁবু। মাঠ পরিদর্শন করেছেন কলকাতা পুলিশের অফিসাররা। ভোট প্রচারে রাজ্যে এসে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন তিনি। ২৫ বৈশাখ শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ,বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, ড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি সহ ০টি রাজ্য়ের মুখ্য়মন্ত্রী উপস্থিত থাকবেন।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget