এক্সপ্লোর

BJP Manifesto For Bengal : 'লক্ষ্মীর ভাণ্ডার' ও 'যুবসাথী'-র মোকাবিলায় বড় ঘোষণার পথে BJP ? ইস্তেহারে যে চমক থাকতে পারে...

BJP News : বিজেপি সূত্রের খবর, ইস্তেহারের নাম দেওয়া হয়েছে 'ভয় নয় ভরসা'।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : দমদম বিমানবন্দরে নামল বিমান। রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজই নিউটাউনের হোটেল থেকে পশ্চিমবঙ্গের জন্য বিজেপির ইস্তেহার প্রকাশ করবেন তিনি। বিজেপি সূত্রের খবর, ইস্তেহারের নাম দেওয়া হয়েছে 'ভয় নয় ভরসা'। ইস্তেহারে লক্ষ্মীর ভাণ্ডারের মোকাবিলায় বড় ঘোষণার পথে হাঁটতে পারে গেরুয়া শিবির। সেটা কী রকম ? সূত্রের খবর অনুযায়ী, মহিলাদের জন্য মাসিক ৩ হাজার টাকা ভাতার ব্যবস্থা থাকতে পারে। বেকার যুবক-যুবতীদের জন্য মাসে ৩ হাজার টাকার সংস্থানও রাখা হতে পারে ইস্তেহারে, এমনই খবর বিজেপি সূত্রে। West Bengal Election 2026

ইস্তেহারে আর কী কী প্রতিশ্রুতির সম্ভাবনা ?

বিজেপি সূত্রে এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে, নির্বাচনী ইস্তেহারে অসংখ্য প্রতিশ্রুতি আছে। কিন্তু, সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, গত ৫ বছরে রাজ্য বিজেপির নেতারা মূলত তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে যে যে বিষয়গুলি নিয়ে সবচেয়ে বেশি সরব হয়েছেন, সেই বিষয়গুলিতে বিজেপি সরকার ক্ষমতায় এলে কীভাবে তার প্রতিকার হবে। সেই বিষয়গুলি তুলে ধরা হয়েছে। যেমন প্রথম হচ্ছে, রাজ্যের আইন-শৃঙ্খলা। এক্ষেত্রে পরিষ্কার বলা হচ্ছে যে, স্বচ্ছ প্রশাসন এবং কঠোর প্রশাসন, এটা হবে নির্বাচনী ইস্তেহারের প্রধানতম বিষয়। অর্থাৎ, কঠোর হাতে রাজ্যের আইন-শৃঙ্খলা পালন করা হবে। এছাড়াও সিন্ডিকেট-রাজ মুক্ত হবে। বলা হয়েছে, অনুপ্রবেশ রুখতে ৪৫ দিনের মধ্যে কাঁটাতারের বেড়া সম্পূর্ণ করা হবে। শিল্পের জন্য জমি অধিগ্রহণ করা হবে। কিন্তু, কৃষকদের কাছ থেকে জোর করে জমি কাড়া হবে না। তাঁদের উপযুক্ত পরিমাণে অর্থ দেওয়ার পরে তাঁদের সম্মতি নিয়েই শিল্প গড়া হবে। যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও অভূতপূর্ব উন্নতির প্রতিশ্রুতি থাকতে পারে ইস্তেহারে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে পৌঁছাতে সড়কপথে সময় লাগবে ৮ ঘণ্টা। বিজেপি সরকার ক্ষমতায় এলে, এই কাজ করা হবে বলে প্রতিশ্রুতি দিতে পারে বিজেপি। সরকার ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে সপ্তম পে কমিশন তারা চালু করবে। অর্থাৎ, সরকারি কর্মচারীদের ভোট-ব্যাঙ্কের দিকে লক্ষ্য রেখে বিজেপি নির্বাচনী প্রতিশ্রুতির সম্ভাবনা। বলা হয়েছে, প্রতি বছর SSC-র পরীক্ষা হবে। প্রসঙ্গত, সাম্প্রতি সময়ে এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে বিস্তর বিতর্ক দেখা গেছে রাজ্যে। এছাড়াও রাজ্যে অগ্নিবীর ক্যাম্প করা হবে। অর্থাৎ, অগ্নিবীরে যাতে এখানকার যুবকরা যোগ দিতে পারেন, তার চেষ্টা করা হতে পারে। 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget