এক্সপ্লোর

Kalita Maji : সংসার চালাতে পরিচারিকার কাজ করেন, নেই গয়নাগাটি; যৎসামান্য পুঁজি; কলিতাতেই 'বাজি' বিজেপির

West Bengal BJP : তাঁর আয়, স্থাবর-অস্থাবর সম্পত্তি নিয়ে কলিতে যা জানিয়েছেন হলফনামায়, তা এই সময়ে দাঁড়িয়ে অন্যতম বিরল বিষয়ই।  

কলকাতা : স্বামী সুব্রত মাজি দিনমজুর। আর তিনি নিজে পরিচারিকার কাজ করেন। কথা হচ্ছে, কলিতা মাজির। কে তিনি ? পূর্ব বর্ধমানের আউশগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। গত বিধানসভা নির্বাচনেও তিনি গেরুয়া শিবিরের 'বাজি' ছিলেন। কিন্তু, জয় 'ছিনিয়ে' আনতে পারেননি। এবারও তাঁর ওপরেই ভরসা রেখেছে দল। সম্প্রতি বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন জমা করেছেন তিনি। তা থেকে উঠে এসেছে প্রার্থীর ব্যক্তিগত বিভিন্ন তথ্য। তাঁর আয়, স্থাবর-অস্থাবর সম্পত্তি নিয়ে কলিতে যা জানিয়েছেন হলফনামায়, তা এই সময়ে দাঁড়িয়ে অন্যতম বিরল বিষয়ই।  

সঞ্চিত অর্থ 

হাতে মাত্র ৫ হাজার টাকা নগদ নিয়ে ভোটের ময়দানে নেমেছেন বিজেপি প্রার্থী। ব্যাঙ্ক অফ বরোদায় একটি জয়েন্ট অ্যাকাউন্ট (অপরজন জনৈক চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়) রয়েছে তাঁর। সেখানে গচ্ছিত অর্থের পরিমাণ ৪৩ হাজার ৫৪৩ টাকা ১৫ পয়সা। ইন্ডিয়ান ব্যাঙ্কে অপর একটি জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে স্বামীর সঙ্গে। যেখানে রয়েছে ৮৩ হাজার টাকার অল্প একটু বেশি। অপর একটি ইন্ডিয়ান ব্যাঙ্কের অ্যাকাউন্টে রয়েছে ২৩ হাজার টাকা । আরও হাজার এক টাকা রয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি অ্যকাউন্টে। কলিতা জানিয়েছেন, তাঁর স্বামীর হাতেও নগদ ৫ হাজার টাকা রয়েছে। এছাড়া তাঁর ওপর 'ডিপেনডেন্ট-১'-এর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি অ্যাকাউন্টে রয়েছে ১৫ হাজার ৪১২ টাকা ৪৬ পয়সা। 

বিনিয়োগ

জীবন বিমার দু'টি পলিসি রয়েছে কলিতার। যেখানে তাঁকে ৫৫৬ টাটা ও ৫ হাজার ৪১ টাকার প্রিমিয়াম দিতে হয়। এছাড়া স্বামীর নামেও রয়েছে LIC। যাতে ৫ হাজার ২১৭ টাকা প্রিমিয়াম দিতে হয়। 'ডিপেনডেন্ট-১'-এর LIC-তে প্রিমিয়াম পড়ে ৩ হাজার ৪৬৪ টাকা। 

হলফনামায় কলিতা জানিয়েছেন, তাঁর কোনও গাড়ি নেই। ব্যাঙ্ক বা কোনও আর্থিক প্রতিষ্ঠানে নেই ঋণ।

আয়ের উৎস

কলিতা আয়ের উৎস হিসাবে জানিয়েছেন- পরিচারিকার কাজ করেন তিনি এবং তাঁর স্বামী দিনমজুর।

শিক্ষাগত যোগ্যতা

হোম এডুকেশন

ফৌজদারি মামলা

আউশগ্রামের বিজেপি প্রার্থীর নামে রয়েছে ২টি ফৌজদারি মামলা। তবে, কোনও চার্জ গঠন হয়নি।

অস্থাবর সম্পত্তি-

সার্বিকভাবে প্রার্থীর নামে মোট ১ লক্ষ ৬১ হাজার ২১৬ টাকা ১১ পয়সার অস্থাবর সম্পত্তি রয়েছে। তাঁর স্বামীর নামে অস্থাবর সম্পত্তি রয়েছে ১০ হাজার ২১৭ টাকার। এছাড়া স্বামীর নামে স্থাবর সম্পত্তি রয়েছে ৩ লক্ষ টাকার। ডিপেনডেন্ট-১-এর অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৮ হাজার ৮৭৬ টাকা ৪৬ পয়সা।

গয়নাগাটি বা মূল্যবান কোনও জিনিস নেই বলে জানিয়েছেন কলিতা।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget