এক্সপ্লোর

West Bengal Election 2026 : ভোটের মুখে আদালতের বড় নির্দেশ! এঁদের আর নিতে হবে না ভোটের দায়িত্ব!

অধ্যাপকদের একাংশকে ভোটের দায়িত্ব থেকে অব্যাহতি দিল কলকাতা হাইকোর্ট।

সৌভিক মজুমদার , কলকাতা : ভোটের দায়িত্ব সামলাতে নির্বাচন কমিশনকে ভরসা করতে হয় বিভিন্ন ক্ষেত্রে কর্মরত সরকারি কর্মচারীদের উপর। সরকারি দফতর থেকে স্কুলের শিক্ষকদের উপর পরে দায়িত্ব। এ বছরও তার প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে। বহু অধ্যাপকদের কাছেও ভোটের দায়িত্ব নেওয়ার জন্য বার্তা পৌঁছেছে কমিশনের তরফে। এরই মধ্যে আদালতের দ্বারস্থ হন অধ্যাপকদের একাংশ।  সেই মামলার পরিপ্রেক্ষিতে অধ্যাপকদের একাংশকে ভোটের দায়িত্ব থেকে অব্যাহতি দিল কলকাতা হাইকোর্ট

আদালতের পর্যবেক্ষণ

আদালতের পর্যবেক্ষণ,  যেসব অধ্যাপকরা ইতিমধ্যে প্রশিক্ষণ নিয়েছেন বা নিচ্ছেন এবং যাঁরা স্বেচ্ছায় কাজ করতে চান, তাঁদের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকরী নয়।  কেন অধ্যাপকদের এই ভোটে অপরিহার্য বলে মনে করছে কমিশন, সেই কারণ দেখাননি জেলা নির্বাচনী আধিকারিক। পর্যবেক্ষণে জানিয়েছে আদালত। প্রশাসন যদি স্বচ্ছতার সঙ্গে কাজ করে তাহলে কোনও সমস্যা তৈরি হয় না, আর মামলাও হয় না, মনে করছে আদালত।
মামলাকারী অধ্যাপকদের দাবি ছিল, কেন তাদের এই নির্বাচনে অপরিহার্য বলে মনে করছে কমিশন সেই কারণ দেখানো হয়নি। তাঁদের পদমর্যাদা ও পে-স্কেল অনুযায়ী দায়িত্ব বণ্টন করা হয়নি। 

আমাদের নিয়োগ করুন, আমরা যাব ডিউটি করতে , বলেন বিচারপতি

কলেজের অধ্যাপকদের পোলিং অফিসার হিসাবে নিয়োগ করার বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে সম্প্রতি একটি মামলা দায়ের হয় আদালতে । বৃহস্পতিবার এই মামলার শুনানি ছিল। বিচারপতি কৃষ্ণা রাও কমিশনকে বলেন, 'বিজ্ঞপ্তি অনুযায়ী তো আপনারা বিচারপতিদেরও পোলিং অফিসার হিসাবে নিয়োগের সংস্থান রেখেছেন। আমাদের নিয়োগ করুন, আমরা যাব ডিউটি করতে।' তিনি কমিশনকে বলেন, 'আপনারা যখন খুশি নিয়ম বদল করছেন।' কমিশন উত্তরে বলে, 'একেবারে ভোটের মুখে মামলা করা হয়েছে। এখন নতুন করে লোক নিয়োগ করে ট্রেনিং দিয়ে ভোট করানো সম্ভব নয়। ' প্রত্যুত্তরে বিচারপতি বলেন, 'এটা কোনো যুক্তি হতে পারে না। যদি ভোটের পরে মামলা হয়, তখন কোর্ট কী করবে ? অনিয়ম দেখে আদালত চোখ বন্ধ রাখলে সেটা চলতেই থাকবে।' 

কমিশনের যুক্তি

কমিশনের যুক্তি ছিল, ' এখন এই বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করলে ২৩ টি জেলাতেই আমাদের নতুন করে নিয়োগ করতে হবে। এসআইআর-এর কাজে জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করা হয়েছে। এই অবস্থায় এখানে কোর্ট হস্তক্ষেপ করলে গোটা নির্বাচন বন্ধ করে দিতে হবে। '  আদালত প্রশ্ন করে, 'তার মানে আপনারা অযৌক্তিক বিজ্ঞপ্তি দেবেন, আর সেটাকেই মান্যতা দিতে হবে? তাহলে এই মামলা সুপ্রিম কোর্টে পাঠিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে কমিশন এই যুক্তি দিক।' গতকালের পর শুক্রবারও এই মামলার শুনানি ছিল। তখনই আদালত সওয়াল-জবাব শুনে জানিয়ে দেয়, যারা মামলা করেছেন তাদের ভোটে কাজে অংশ নিতে হবে না। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget