এক্সপ্লোর

West Bengal Election 2026 : প্রথম দফার ভোটের আগে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী , সবচেয়ে বেশি কোন জেলায়?

Election 2026 : প্রথম দফার ভোটে মোট ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নামানো হচ্ছে বিভিন্ন জেলায়, যাতে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা যায়।

 

রুমা পাল, কলকাতা : রাজ্যে প্রথম দফার ভোট আর মাত্র ৮ দিন পর। তার আগেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ব্যাপক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সব রকম পদক্ষেপ করা হচ্ছে বলে বার বার আশ্বাস দিয়েছেন
মুখ্য নির্বাচন কমিশনার। প্রতি বুথে নিরাপত্তা সুনিশ্চিত করতে ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন করছে নির্বাচন কমিশন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কোথাও নিরাপত্তার খামতি রাখতে চাইছে না তারা।  প্রথম দফার ভোটে মোট ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নামানো হচ্ছে বিভিন্ন জেলায়, যাতে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা যায়। প্রথম দফার ভোটে সবচেয়ে বেশি পুলিশ মোতায়েন করা হচ্ছে পশ্চিম মেদিনীপুরে। 

কোন জেলায় কত বাহিনী                              

উত্তরবঙ্গের জেলাগুলির একের জায়গায় একেক রকম বাহিনী মোতায়েন করা হচ্ছে। দার্জিলিংয়ে থাকবে ৬১ কোম্পানি, শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকায় ৪৪ কোম্পানি এবং কালিম্পঙে ২১ কোম্পানি মোতায়েন থাকবে। জলপাইগুড়িতে ৯২ কোম্পানি, আলিপুরদুয়ারে ৭৭ কোম্পানি এবং কোচবিহারে সর্বাধিক ১৪৬ কোম্পানি বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে কমিশনের। অন্যদিকে ইসলামপুর ও রায়গঞ্জ পুলিশ জেলায় যথাক্রমে ৬১ ও ৭১ কোম্পানি বাহিনী থাকবে। দক্ষিণ দিনাজপুরে মোতায়েন করা হচ্ছে ৮৩ কোম্পানি।         

কোথায় কোথায় বড় বাহিনী               

কমিশন সূত্রে খবর, মালদায় থাকবে ১৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। জঙ্গিপুর ও মুর্শিদাবাদ পুলিশ জেলায় মিলিয়ে মোট ৩১৬ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে, যা এই অঞ্চলের নিরাপত্তাকে আরও জোরদার করবে। অন্যদিকে দক্ষিণবঙ্গেও নিরাপত্তা ব্যবস্থায় কোনও খামতি রাখা হচ্ছে না। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর মিলিয়ে সবচেয়ে বেশি—মোট ৪৪৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। ঝাড়গ্রামে থাকবে ৭৪ কোম্পানি, বাঁকুড়ায় ১৯৩ কোম্পানি এবং পুরুলিয়ায় ১৫১ কোম্পানি বাহিনী। বীরভূমে মোতায়েন থাকবে ১৭৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শিল্পাঞ্চল হিসেবেও গুরুত্বপূর্ণ আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় মোতায়েন করা হচ্ছে ১২৫ কোম্পানি বাহিনী। 

সব মিলিয়ে, রাজ্যের প্রথম দফার ভোটকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে। নির্বাচন কমিশনের লক্ষ্য, প্রতিটি বুথে নিরাপদ ও নির্বিঘ্ন ভোটগ্রহণ নিশ্চিত করা।

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget