এক্সপ্লোর

West Bengal Election 2026: শেষ হল বৈঠক, দ্বিতীয় দফার আগে জরুরি বার্তা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের, "বুথে ১০০ মিটারের মধ্যে.."

CEO On Poll Preparation Meet: সমন্বয় বৈঠকের পর কী বার্তা মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের ?

কলকাতা: ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটের প্রস্তুতিতে শেষ হল কমিশনের বৈঠক। এদিন কেন্দ্রীয় বাহিনী-সহ সমস্ত বাহিনীর সঙ্গে সমন্বয় বৈঠক হয়। ধনধান্য অডিটোরিয়ামে বৈঠকে উপস্থিত ছিলেন ভোটের নিরাপত্তায় যুক্ত সব আধিকারিক, কলকাতার পুলিশ কমিশনার ও রিটার্নিং অফিসাররা।  বৈঠকে হাজির ছিলেন জেনারেল অবজার্ভার, পুলিশ অবজার্ভাররাও। দ্বিতীয় দফার আগে জরুরি বার্তা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল।

আরও পড়ুন, কালঘাম ছুটছে প্রচারে, তৃণমূলের তরুণ তুর্কি, হুগলির প্রার্থী দেবাংশুর পাওয়ার মিল কী?

মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেন,' ..সঙ্গে কথা বললাম। কোনও আশঙ্কা আছে কিনা, ভোটের যে প্রস্তুতি চলছে, তা মূল্যায়ন করলাম। আমরা সবাইকে রিকোয়েস্ট করলাম, যে সুস্থ্য এবং স্বাভাবিকভাবে ভোটিং করবেন আপনারা। ভুয়ো ভোট, ভোট চুরি কোনও কিছু অ্যালাউ করব না। সাধারণ মানুষকে এই রাজ্যে অধিকার (ফিরিয়ে দিতে হবে)..আপনার যে ভোট আছে, সেটা গিয়ে দিয়ে আসুন। আমরা সবাই এখানে বিশ্বাস ফিরিয়ে দিতে এলাম। যান, ভোট দিন। …সকল রাজনৈতিক দলকে সহযোগিতা করুন। যে আমাদের আটকাবে, অ্যাকশন নেব। প্রত্যেক বুথে আমাদের সিসিটিভি আছে। …বুথে ১০০ মিটারের মধ্যে কেউ ঢুকতে পারবে না। সিআরপিএফ থাকবে। ..সার্টিফিকেট ছাড়া যে খাবার নিয়ে যাচ্ছে, জল নিয়ে যাচ্ছে, কেউ ভিতরে ঢুকতে পারবে না।'

অপরদিকে, পুলিশ কর্তা জানিয়েছেন, ..যে ডিপ্লয়মেন্ট প্ল্যান আছে, কন্ট্রোলরুম অ্যারেঞ্জমেন্ট কী আছে, কমপ্লেন্ট ম্যানেজমেন্ট কী আছে,সবকিছু নিয়েই আলোচনা হয়েছে। এবং সব অফিসারকে বলা হয়েছে,  বাহিনীর কী কী দায়িত্ব আছে, কী করবে আর কী করবে না, এক্সপ্লেন করা হয়েছে। কোনও ঘটনা ঘটলে কীভাবে তার রেসপন্স করা হবে, ...এই সব নিয়ে আলোচনা করা হয়েছে। আমাদের যে পুলিশ অ্যারেঞ্জমেন্টের বই আছে, সবাইকে দিয়ে দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গে দ্বিতীয় দফার ভোটে, উত্তরবঙ্গ সহ বিভিন্ন জেলা থেকে ১৬ হাজার কেন্দ্রীয় সরকারি কর্মীকে ভোটকর্মী হিসেবে নিয়োগ করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফে জেলাশাসকদের কাছে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রিজাইডিং অফিসার থেকে পোলিং অফিসার, বিভিন্ন পদে ভোটের দায়িত্ব সামলাবেন ওই ১৬ হাজার কেন্দ্রীয় সরকারি কর্মী। ২৩ এপ্রিল প্রথম দফায়, উত্তরবঙ্গ সহ যে ১৬ জেলায় ভোট হয়ে গেছে, সেই সব জেলা থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভোটকর্মী হিসেবে দ্বিতীয় দফায় দক্ষিণবঙ্গে পাঠানো হচ্ছে।

 

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget