এক্সপ্লোর

West Bengal Election 2026 : লাল নিশানে ঢেকেছে আকাশ! প্রচারে শয়ে-শয়ে গাড়ি, ২০২৬ এ সাহাবুদ্দিনই সিপিএমের তুরুপের তাস?

CPM News: আলিমুদ্দিনের কর্তা ব্যক্তিরাও হতবাক। কোন জাদুতে এত মানুষকে আকর্ষণ করছেন কর্ণদিঘির সিপিএম প্রার্থী হাজি সাহাবুদ্দিন?

কর্ণদিঘি : পতপত করে উড়ছে  লাল নিশান। রাস্তায় শয়ে শয়ে গাড়ি। মাথায় মাথায় কাস্তে-হাতুড়ি-তারা। বাজছে দক্ষিণী সিনেমার গান। না এ ছবি ৩৪ বছরের বাম জমানার ছবি নয়। এক্কেবার ঘাস-ফুল আমলেরই ছবি। সারা রাজ্যে যেখানে কাস্তে-হাতুড়ি-তারা শূন্য , সেখানে এই চিহ্নই যেন হয়ে উঠেছে করণদিঘি মানুষের হৃদয়ের স্পন্দন। এ ম্যাজিক কাস্তে-হাতুড়ি-তারার নাকি একেবারেই সাহাবুদ্দিনের? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভাইজান নাকি নিজেও জানতেন না তাঁর মনোনয়নে এই ছবি দেখা যাবে! আলিমুদ্দিনের কর্তা ব্যক্তিরাও হতবাক। কোন জাদুতে এত মানুষকে আকর্ষণ করছেন কর্ণদিঘির সিপিএম প্রার্থী হাজি সাহাবুদ্দিন?

 প্রায় শ-খানেক গাড়ি মনোনয়নে                              

স্বয়ং বিমান বসুও তাঁকে নাকি ‘বিড়িওয়ালা’ বলে সম্বোধন করেন, কারণ তিনি বিড়ি ব্যবসায়ী। কারখানার মজদুরদের কাছে মসীহা। সেই সুনাম নিয়েই এবার ভোটের ময়দানে। পরনে লুঙ্গি বা ধুতি, সাদা শার্ট, গলায় কাস্তে-হাতুড়ি-তারা ভরা উত্তরীয়। তাঁর বিড়ির ব্র্যান্ডের নাম ‘তারা’। এই মানুষটা ভোটে দাঁড়াবেন শুনেই জড়ো হয়ে গিয়েছে প্রায় শ-খানেক গাড়ি। উড়েছে শয়ে-শয়ে লাল নিশান। এলাকার মানুষ নিজেরাই এগিয়ে আসছেন তাঁর দিকে। অনেকেই মনে করছেন, রাজ্যে সিপিএমের আকাশে এই সাহবুদ্দিনই আসল ‘তারা’।                 

সাহাবুদ্দিনের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড                         

সাহাবুদ্দিন সিপিএমের পুরনো কর্মী। তাঁর স্ত্রীও। মাধ্যমিক অনুত্তীর্ণ হাজি সাহাবুদ্দিন ২০০৩ সালে করণদিঘি পঞ্চায়েত সমিতির সিপিএমের পূর্ত দফতরের কর্মাধ্যক্ষ ছিলেন। তার স্ত্রী ২০০৮ সালে উত্তর দিনাজপুর জেলা পরিষদের সিপিএমের সদস্য ছিলেন। পরে অবশ্য সিপিএম ক্ষমতা থেকে সরে যাওয়ার পর তেমন ভাবে দেখা যায়নি তাঁকে। একসময় এই এলাকা ছিল লালেদের শক্ত ঘাঁটি । পরে সবুজের উত্থানে  লাল ফিকে হয়।          

অতীতের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড

অনেকে বলছেন ভোটের লড়াই এখন মূলত তৃণমূল ও বিজেপির মধ্যে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই আসনে জিতেছিল তৃণমূলই। ৩৭ হাজার ভোটে জিতেছিলেন তৃণমূল প্রার্থী গৌতম পাল।  দ্বিতীয় স্থানে ছিল বিজেপি।  ভোটের ময়দানে নেমে প্রথম থেকেই জয়ের বিষয়ে একশো শতাংশ আত্মবিশ্বাসী । তবে কর্ণদিঘি কি বদলে দেবে সব সমীকরণ?          

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:
Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget