এক্সপ্লোর

West Bengal Election : ভোটের আগে রণক্ষেত্র দুর্গাপুর ! ফাটল মাথা, ঝরল রক্ত, গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ বিজেপির

বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। থানার গেট ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পরিস্থিতি সামাল দেন।  

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর
: বিজেপি কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার রাতে উত্তাল হয়ে উঠল দুর্গাপুরের কোকওভেন থানা চত্বর। দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থীর নেতৃত্বে মধ্যরাত থেকে প্রায় দেড় ঘণ্টা বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। থানার গেট ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পরিস্থিতি সামাল দেন।  

প্রেক্ষাপট 

রবিবার রাতে বাঁকুড়া মোড়ের কাছে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। জানা গিয়েছে, দুর্গাপুরে অমিত শাহর র‍্যালির পর গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় তৃণমূল ও বিজেপি। কোকওভেন থানা এলাকার মহানন্দা কলোনির ঘটনা। বিজেপির দাবি, অমিত শাহর র‍্যালির পর এলাকায় ফিরে একটি অনুষ্ঠানে গান বাজাচ্ছিলেন তারা। তৃণমূলের তরফে গান বন্ধ করতে বলা হলে দু'পক্ষের মধ্য়ে বচসা শুরু হয়। অভিযোগ, এরপরই এক মণ্ডল সম্পাদককে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। দু'পক্ষের দু'জন গুরুতর জখম অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হন। তদন্তে নেমে পুলিশ দুই দলের তিন জনকে মঙ্গলবার গ্রেফতার করে। দলীয় কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে কাল মাঝরাতে তুমুল বিক্ষোভ শুরু করে বিজেপি। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কোকওভেন থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। 

অন্যদিকে তৃণমূলের অভিযোগ, অভিযোগ, বিজেপির নেতার মাথা ফাটার পর তৃণমূলের পার্টি অফিসে হামলা চালানো হয়। মারধর করা হয় ২ তৃণমূল কর্মীকেও। ২ তৃণমূল কর্মীর বাড়িতেও হামলা চালানো হয় বলে অভিযোগ।                   

বিজেপির বিক্ষোভ                            

থানার সামনেই দলীয় কর্মীদের ছেড়ে দেওয়ার দাবি জানাতে থাকেন বিজেপি কর্মীরা। মূল অভিযুক্ত তৃণমূল নেতাদের গ্রেফতার করা না হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি প্রার্থী। অন্যদিকে বিজেপি হার বুঝতে পেরে নাটক শুরু করেছে বলে পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের।  

বরানগরেও উত্তেজনা

ভোটের আগে  উত্তপ্ত হয়ে ওঠে বরানগরও। বিজেপির সভা শেষ হওয়ার পর কর্মী-সমর্থকদের উপর ওঠে হামলার অভিযোগ। বিজেপির দাবি, হামলার নেপথ্য়ে তৃণমূলের লোকেরা রয়েছে। ঘটনায় সরাসরি অভিযোগের আঙুল তোলা হয় সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নীলু গুপ্তার স্বামী অজয় গুপ্তার বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে সোমবার রাতে থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি প্রার্থী সজল ঘোষ সহ বিজেপি কর্মীরা। সেখানেও তৃণমূলের লোকেরা হামলা চালান বলে অভিযোগ। এটা কোনও রাজনৈতিক ঘটনাই নয়, পাল্টা দাবি তৃণমূল প্রার্থী সায়ন্তিকার।     

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget