এক্সপ্লোর

West Bengal Election: ভোটের প্রচারে সরকারি টাকা-সম্পত্তি ব্যবহার নয়! কড়া কমিশন, বেনিয়ম দেখলেই ফোন করুন এই নম্বরে

WB Election 2026 : কমিশন জানিয়েছে, নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে এই বিধি কেন্দ্রীয় সরকারের জন্যও প্রযোজ্য হবে।

রুমা পাল, কলকাতা:
রবিবার  চার রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে ভোট দুই দফায়। ২৩ ও ২৯ এপ্রিল। ভোট ঘোষণা হয়ে যাওয়া মানেই, সেই রাজ্যগুলোতে আদর্শ আচরণবিধি অবিলম্বে কার্যকর হয়ে যাওয়া। প্রতিবার ভোটের সময়ই এই আদর্শ আচরণবিধির কথা শোনা যায়। এই আদর্শ আচরণ বিধি বা মডেল কোড অফ কনডাক্টের অর্থ, নির্বাচন কমিশনের জারি করা একগুচ্ছ নিয়মাবলি, যা নির্বাচনের সময় রাজনৈতিক দল এবং প্রার্থীদের মেনে চলতে হয়। নির্বাচন সুষ্ঠু, হিংসামুক্ত করে তোলার জন্যই এই আচরণবিধি। এবার নির্বাচনে বিষয়ে আরও বেশি কঠোর কমিশন। জারি করা হল একগুচ্ছ গুরুত্বপূর্ণ বিধি। 

আদর্শ আচরণবিধি নিয়ে এক গুচ্ছ নির্দেশিকা জারি করল জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচনী আধিকারিককে অবিলম্বে সেই সব আদর্শ আচরণবিধি কার্যকরের নির্দেশও দেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে, নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে এই বিধি কেন্দ্রীয় সরকারের জন্যও প্রযোজ্য হবে। কমিশনের স্পষ্ট নির্দেশ, কোনও রাজনৈতিক দল, প্রার্থীরা যেন সরকারি যানবাহন বা সরকারি বাসস্থান অপব্যবহার করতে না পারেন, তা জন্য ব্যবস্থা নিতে হবে। মন্ত্রীরা তাদের সরকারি কর্তব্যর সঙ্গে নির্বাচনী প্রচারকে মেলাতে পারবেন না। অর্থাৎ সরকারি জিনিসপত্র, সম্মত্তি, গাড়ি, অফিস, ভোটের প্রচারের কাজে ব্যবহার করতে পারবেন না। ভোটের প্রচার-কাজে লাগানো যাবে না সরকারি যন্ত্রপাতি, পরিবহণ বা কর্মীদের। এছাড়া নিজের প্রচার বা পার্টির বিজ্ঞাপন সরকারি কোষাগারের ব্যয়ে ছাপানো যাবে না।

আর কেউ যদি এধরনের কিছু দেখেন, তাহলে জানাতে পারেন অভিযোগ।  তার জন্য কমিশন একটি হেল্পলাইন নম্বর চালু করেছে। ১৯৫০ নম্বরে ফোন করতে হবে। এছাড়া C-Vigil অ্যাপের মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জানানো যাবে। অভিযোগ পাওয়ার ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা নিতে হবে। 

এছাড়াও রাজনৈতিক দলগুলিকে সভা-মিছিল করার আগে পুলিশ প্রশাসনকে আগাম জানানো এবং প্রয়োজনীয় অনুমতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রীদের ক্ষেত্রেও নির্দেশ স্পষ্ট। সরকারি দায়িত্বের সঙ্গে নির্বাচনী প্রচার মেশানো যাবে না। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রশাসনের সব স্তরের আধিকারিকদের নিরপেক্ষভাবে আচরণবিধি কার্যকর করতে হবে, যাতে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় থাকে।

এ ধরনের ঘটনার অভিযোগ পেলে ব্যবস্থা নিতে রাজ্যজুড়ে ৫ হাজার ১৭৩টিরও বেশি ফ্লাইং স্কোয়াড মোতায়েন করছে কমিশন। ৫ হাজার ২০০টিরও বেশি স্ট্যাটিক সার্ভেইল্যান্স টিম মোতায়েন করা হচ্ছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget