এক্সপ্লোর

Bengal Election 2026 : পর্ণশ্রী তাণ্ডবকাণ্ডে নতুন মোড়, তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়-সহ ৭ জনের নামে FIR

Behala News : রত্না চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে 'চোর' স্লোগান দেন বিজেপির কর্মী-সমর্থকরা। পাল্টা স্লোগান তোলেন তৃণমূল কর্মীরাও।

রুমা পাল, কলকাতা : পর্ণশ্রীতে বিজেপির নির্বাচনী কার্যালয়ের সামনে পোস্টার, ব্যানার ছেঁড়া-সহ তাণ্ডবকাণ্ডে নতুন মোড়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়-সহ ৭ জনের নামে FIR দায়ের হল। এমনই খবর কমিশন সূত্রে। গতকাল দুপুরে বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ-র নির্বাচনী কার্যালয়ে হামলা চালায় একদল দুষ্কৃতী। অভিযোগ, পুলিশের সামনেই ছিঁড়ে ফেলা হয় পোস্টার, ব্যানার। প্রতিবাদে মিছিল করে পর্ণশ্রী থানায় যান বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী। এরই মধ্যে থানায় পৌঁছে যান বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। সেইসময় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। রত্না চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে 'চোর' স্লোগান দেন বিজেপির কর্মী-সমর্থকরা। পাল্টা স্লোগান তোলেন তৃণমূল কর্মীরাও। বিজেপি কর্মীদের দিকে তেড়ে যেতে দেখা যায় রত্না চট্টোপাধ্যায়কে।

প্রেক্ষাপট...

বিজেপির নির্বাচনী কার্যালয়ে তাণ্ডব। ছিঁড়ে ফেলা হল পোস্টার, ব্যানার। থানার সামনে মুখোমুখি তৃণমূল-বিজেপি। চলল স্লোগান যুদ্ধ। তুলকালাম বাঁধল বেহালার পর্ণশ্রীতে। রবিবার দুপুরে বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁর নির্বাচনী কার্যালয়ে এভাবেই তাণ্ডব চলে। অভিযোগ, পুলিশের সামনেই ছিঁড়ে ফেলা হয় পোস্টার, ব্যানার।

প্রতিবাদে পর্ণশ্রী থানা পর্যন্ত মিছিল করেন বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ। তাঁরা থানায় পৌঁছতেই ভিতর থেকে দরজা বন্ধ করে দেয় পুলিশ। বাইরে বেশ খানিক্ষণ বিক্ষোভের পর থানায় ঢোকেন বিজেপি প্রার্থী। এরই মধ্যে বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় থানায় পৌঁছন। তাঁকে লক্ষ্য করে চোর স্লোগান দেন বিজেপির কর্মী সমর্থকরা। স্লোগান শুনে বিজেপি কর্মীদের দিকে তেড়ে যান রত্না চট্টোপাধ্যায়। পাল্টা স্লোগান তোলে তৃণমূলও। থানার বাইরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়।

বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়-সহ তৃণমূলের কয়েকজন কর্মীর বিরুদ্ধে অভিযোগ জানান ইন্দ্রনীল খাঁ। তিনি বলেন, "পর্ণশ্রীতে আমাদের মুখ্য নির্বাচনী কার্যালয়ে তৃণমূলের যিনি প্রার্থী, তৃণমূলের যিনি সিটিং বিধায়িকা তিনি তাঁর গুণ্ডাবাহিনী নিয়ে সেখানে গিয়ে অন-ক্যামেরা পুলিশের সামনে লাথি মারছে, আমাদের ফ্লেক্স ছিঁড়ছে, আমাদের পতাকা ছিঁড়ছে। বিজেপি...আমরা সরাসরি আইনি পদক্ষেপ নিতে এসে গেছি। সিসি টিভি ফুটেজ পরিষ্কার। সেখানে আমরা দিয়ে দিয়েছি। থানায় দিয়েছি। নির্বাচন কমিশনকে জানিয়েছি। যারা এরকম গুণ্ডাগিরি করেছে, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ এবং গ্রেফতার করতে হবে। তাঁদের গ্রেফতার না করলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব। যতক্ষণ না তাঁদের গ্রেফতার করা হচ্ছে থানায় বসে আছি।"       

তৃণমূলের পোস্টার, ব্যানার ছেঁড়ার অভিযোগে পাল্টা অভিযোগ দায়ের করেন রত্না চট্টোপাধ্যায়। তিনি বলেন, "ইন্দ্রনীল খাঁ এসে যদি বলেন আমি নেতৃত্ব দিয়েছি, আর কোনও ভিডিও ফুটেজে যদি আমার ছবি দেখাতে পারেন তাহলে ইন্দ্রনীল খাঁ-কে বলে দেবেন যে আমি এখান থেকে তৃণমূলের হয়ে দাঁড়াব না। ওরা দুপুর থেকে শুরু করেছে আমাদের হোর্ডিং ভাঙা। আমার হোর্ডিং ভেঙেছে শুনে স্পষ্টতই আমি দেখতে গেছি। আমার নাম যেখানে তোলা হচ্ছে, আগের দিনেও একটা ব্যাপারে, আমার নামে ওরা বলেছে, কিন্তু আমি ১০ কিলোমিটারের মধ্যে ছিলাম না। অতএব আমার নাম তুলে বলে কোনও লাভ নেই।"  

প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর থানার বাইরে থেকে অবরোধ সরায় পুলিশ। তবে রাত পর্যন্ত থানা চত্বরে ধর্নায় বসে থাকেন বিজেপি প্রার্থী। যে ব্যানার, পোস্টার ছেঁড়া হয়েছিল সেগুলি থানার গেটের বাইরে সেগুলি রেখে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির কর্মী-সমর্থকরা। এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget