এক্সপ্লোর

West Bengal Election : নির্বাচনের প্রথম দফায় কোন জেলায় কত বাহিনী? কোথায় প্রহরা সর্বাধিক? লেটেস্ট আপডেট

এবার ভোট ঘোষণার অনেক আগে থেকেই  কেন্দ্রীয় বাহিনী এসেছে রাজ্যে।  ২০০১ সালে এক দফায় ভোট হওয়ার পর, এত কম দফায় আর কখনও বিধানসভা নির্বাচন হয়নি পশ্চিমবঙ্গে। 

রুমা পাল, কলকাতা : পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট বৃহস্পতিবার, ২৩ এপ্রিল। এবারের ভোট অন্যান্যবারের থেকে অনেকটাই আলাদা। এবার ভোট ঘোষণার অনেক আগে থেকেই  কেন্দ্রীয় বাহিনী এসেছে রাজ্যে।  ২০০১ সালে এক দফায় ভোট হওয়ার পর, এত কম দফায় আর কখনও বিধানসভা নির্বাচন হয়নি পশ্চিমবঙ্গে। 

 ২৩ এপ্রিল ভোটগ্রহণ হবে ১৬টি জেলার ১৫২টি আসনে। সুষ্ঠু ভোটগ্রহণের লক্ষ্যে নির্বাচন কমিশন মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুর জেলাকে দুটি করে পুলিশ জেলায় ভাগ করেছে । এর মধ্যে মুর্শিদাবাদকে মুর্শিদাবাদ ও জঙ্গিপুর  , এবং উত্তর দিনাজপুরকে ইসলামপুর ও রায়গঞ্জ পুলিশ জেলায় বিভক্ত করে বাহিনী মোতায়েন ও নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। বৃহস্পতিবার  কোচবিহার, আলিপুরদুয়ার , জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং , উত্তর দিনাজপুর , দক্ষিণ দিনাজপুর ,  মালদা , মুর্শিদাবাদ , বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া , পুরুলিয়া, ঝাড়গ্রাম , পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে ভোটগ্রহণ হবে। 

প্রথম থেকেই এবার নির্বাচন কমিশন জোর দিয়ে আসছে হিংসা মুক্ত, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার দিকে।  তাই প্রথম দফার ভোটে রাজ্যে ২ হাজার ৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছে কমিশন। সেই সঙ্গে সূত্রের খবর, প্রথম দফার ভোটের জন্য মোট ৪০ হাজার ৯২৮ জন পুলিশ কর্মী বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে। এরমধ্যে রয়েছেন ৬৩৭ জন ইনস্পেক্টর , ১২ হাজার ৭৭৯ জন সাব ইনস্পেক্টর ও 
অ্য়াসিস্টান্ট সাব ইনস্পেক্টর। 

এবার আসা যাক জেলাভিত্তিক আলোচনায় । 

দার্জিলিং

দার্জিলিং জেলায় মোট ৭৯৫টি ভোটগ্রহণ কেন্দ্র ও ৯৬৭টি বুথ রয়েছে। এখানে ৬১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ২৮ জন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক, ৪৫০ জন SI/ASI এবং ১১৭০ জন কনস্টেবল দায়িত্বে রয়েছেন।

শিলিগুড়ি পুলিশ কমিশনারেট

শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকায় ৪২৯টি ভোটগ্রহণ কেন্দ্র এবং ৯৩০টি বুথ রয়েছে। নিরাপত্তার জন্য ৪৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া ২০ জন ইন্সপেক্টর, ২৮৮ জন SI/ASI এবং ১২৯০ জন কনস্টেবল নিযুক্ত রয়েছেন।

কালিম্পং

কালিম্পং জেলায় ২৫০টি ভোটগ্রহণ কেন্দ্র ও ২৯৮টি বুথে ভোটগ্রহণ হবে। এখানে ২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সঙ্গে রয়েছেন ১৬ জন ইন্সপেক্টর, ২০০ জন SI/ASI এবং ৬২৭ জন কনস্টেবল।

জলপাইগুড়ি

জলপাইগুড়ি জেলায় মোট ১২৬৬টি ভোটগ্রহণ কেন্দ্র এবং ১৭১৩টি বুথ রয়েছে। নিরাপত্তার জন্য ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া ২১ জন ইন্সপেক্টর, ৫০৮ জন SI/ASI এবং ১৪৬৭ জন কনস্টেবল দায়িত্বে রয়েছেন।

আলিপুরদুয়ার

আলিপুরদুয়ার জেলায় ১০৭৩টি ভোটগ্রহণ কেন্দ্র ও ১৩৬৯টি বুথ রয়েছে। এখানে ৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ২০ জন ইন্সপেক্টর, ৪২৮ জন SI/ASI এবং ১১৫৯ জন কনস্টেবল নিয়োজিত রয়েছেন।

কোচবিহার

কোচবিহার জেলায় ১৮৯৯টি ভোটগ্রহণ কেন্দ্র এবং ২৬৮২টি বুথ রয়েছে। এখানে ১৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া ৩৫ জন ইন্সপেক্টর, ৭২৪ জন SI/ASI এবং ২৩৭০ জন কনস্টেবল দায়িত্বে রয়েছেন।

ইসলামপুর পুলিশ জেলা

ইসলামপুর পুলিশ জেলায় ৭৮৭টি ভোটগ্রহণ কেন্দ্র ও ১০৬৬টি বুথ রয়েছে। নিরাপত্তার জন্য ৬১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ১৬ জন ইন্সপেক্টর, ৩৩১ জন SI/ASI এবং ১০০৪ জন কনস্টেবল রয়েছেন।

রায়গঞ্জ পুলিশ জেলা

রায়গঞ্জ পুলিশ জেলায় মোট ৯২৩টি ভোটগ্রহণ কেন্দ্র এবং ১২৯০টি বুথ রয়েছে। এখানে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া ১৫ জন ইন্সপেক্টর, ৩৬৩ জন SI/ASI এবং ১১১৯ জন কনস্টেবল নিযুক্ত রয়েছেন।

দক্ষিণ দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর জেলায় ১১৪৬টি ভোটগ্রহণ কেন্দ্র ও ১৩৯৮টি বুথ রয়েছে। এখানে ৮৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ২৩ জন ইন্সপেক্টর, ৪৫৪ জন SI/ASI এবং ১২১৫ জন কনস্টেবল দায়িত্বে রয়েছেন।

মালদা

মালদা জেলায় ২১৪৩টি ভোটগ্রহণ কেন্দ্র এবং ৩২৪৯টি বুথ রয়েছে। এখানে ১৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া ৩৬ জন ইন্সপেক্টর, ৮১৮ জন SI/ASI এবং ২৮১৮ জন কনস্টেবল নিয়োজিত রয়েছেন।

জঙ্গিপুর পুলিশ জেলা

জঙ্গিপুর পুলিশ জেলায় ৮৬০টি ভোটগ্রহণ কেন্দ্র ও ১৫৬২টি বুথ রয়েছে। নিরাপত্তার জন্য ৭৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ১৪ জন ইন্সপেক্টর, ৩৯৩ জন SI/ASI এবং ১৫৫০ জন কনস্টেবল রয়েছেন।

মুর্শিদাবাদ পুলিশ জেলা

মুর্শিদাবাদ পুলিশ জেলায় ৩০২৭টি ভোটগ্রহণ কেন্দ্র এবং ৪৫৯৭টি বুথ রয়েছে। এখানে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া ৫৫ জন ইন্সপেক্টর, ১২৬৪ জন SI/ASI এবং ৪২১৬ জন কনস্টেবল দায়িত্বে রয়েছেন।

পূর্ব মেদিনীপুর

পূর্ব মেদিনীপুর জেলায় ৩৬৫২টি ভোটগ্রহণ কেন্দ্র ও ৫০৪০টি বুথ রয়েছে। এখানে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ৬০ জন ইন্সপেক্টর, ১২৮২ জন SI/ASI এবং ৩৯৮১ জন কনস্টেবল নিযুক্ত রয়েছেন।

পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুর জেলায় ৩৬০৮টি ভোটগ্রহণ কেন্দ্র এবং ৪৭৫৩টি বুথ রয়েছে। এখানে ২৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া ৪৯ জন ইন্সপেক্টর, ১২০০ জন SI/ASI এবং ৩৩২৭ জন কনস্টেবল দায়িত্বে রয়েছেন।

ঝাড়গ্রাম

ঝাড়গ্রাম জেলায় ১০২২টি ভোটগ্রহণ কেন্দ্র ও ১১৭৬টি বুথ রয়েছে। এখানে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ২৩ জন ইন্সপেক্টর, ৪৪০ জন SI/ASI এবং ১১০৮ জন কনস্টেবল রয়েছেন।

বাঁকুড়া

বাঁকুড়া জেলায় ২৭২৭টি ভোটগ্রহণ কেন্দ্র এবং ৩৬৪৩টি বুথ রয়েছে। এখানে ১৯৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া ৫২ জন ইন্সপেক্টর, ১০২১ জন SI/ASI এবং ৩১২৭ জন কনস্টেবল দায়িত্বে রয়েছেন।

পুরুলিয়া

পুরুলিয়া জেলায় ২০৬৮টি ভোটগ্রহণ কেন্দ্র ও ২৮০২টি বুথ রয়েছে। এখানে ১৫১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ৫৪ জন ইন্সপেক্টর, ৯৩৯ জন SI/ASI এবং ৩০০৫ জন কনস্টেবল নিযুক্ত রয়েছেন।

বীরভূম

বীরভূম জেলায় ২২৮৯টি ভোটগ্রহণ কেন্দ্র এবং ৩২৫৬টি বুথ রয়েছে। এখানে ১৭৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া ৬১ জন ইন্সপেক্টর, ৯৪৭ জন SI/ASI এবং ৩২৪৮ জন কনস্টেবল দায়িত্বে রয়েছেন।

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় ১২৭৫টি ভোটগ্রহণ কেন্দ্র ও ২৫৮৮টি বুথ রয়েছে। এখানে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ৩৯ জন ইন্সপেক্টর, ৭২৯ জন SI/ASI এবং ৩১২৭ জন কনস্টেবল নিযুক্ত রয়েছেন।

এখন নির্বাচনের প্রথম দফা কতটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তার উত্তর মিলবে ২ দিনের মধ্যেই। 

 


 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget