এক্সপ্লোর

Humayun On Abhishek: "অভিষেকের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন হুমায়ুন", নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে কমিশনে TMC

TMC Against Humayun At EC: হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস।

কলকাতা:  নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে, আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস। রাজ্যের CEO -কে দেওয়া ওই চিঠিতে হুমায়ুন কবীরের বিরুদ্ধে খুনের হুমকি, খুনের পর দেহ পুঁতে দেওয়ার হুমকি সহ একাধিক গুরুতর অভিযোগ এনেছে তৃণমূল।

আরও পড়ুন, মোথাবাড়ি কাণ্ডে চাঞ্চল্যকর দাবি NIA-র, 'মোফাক্কারুল ইসলামের ভূমিকা রহস্যজনক..'

হুমায়ুন কবীরের বিরুদ্ধে খুনের হুমকি, খুনের পর দেহ পুঁতে দেওয়ার হুমকি সহ একাধিক গুরুতর অভিযোগ এনেছে তৃণমূল

আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তৃতার অভিযোগ তুলে কমিশনকে তার ভিডিও ক্লিপিংসের লিঙ্কও দিয়েছে তৃণমূল। শাসক শিবিরের তরফে দেওয়া চিঠিতে অভিযোগ করা হয়েছে, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর আপ্ত সহায়ক সুমিত রায় সহ তৃণমূলের একাধিক ব্যক্তির বিরুদ্ধে লাগাতার অবমাননাকর মন্তব্য করে চলেছেন হুমায়ুন কবীর। চিঠিতে অভিযোগে বলা হয়েছে, তৃণমূলের বিভিন্ন নেতা, সদস্য এবং সমর্থকদের অপরাধমূলকভাবে ভয় দেখিয়ে ভোটে মর্যাদাপূর্ণ লড়াইয়ের পরিবেশটাই নষ্ট করতে চাইছেন হুমায়ুন কবীর। ভোটারদের মানসিকতার উপর বিরূপ প্রভাব ফেলার চেষ্টা চালাচ্ছেন তিনি। 

হুমায়ুন কবীরের বিরুদ্ধে সিউড়ি থানায় অভিযোগ জমা

সম্প্রতি বিধানসভা ভোটের মুখে স্টিং-অপারেশনের ভিডিও প্রকাশ্য়ে এনেছে তৃণমূল।  এবার হুমায়ুন কবীরের বিরুদ্ধে সিউড়ি থানায় অভিযোগ জমা পড়েছে। আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে বাবরি মসজিদ বানানোর নামে মুসলিম সম্প্রদায়ের আবেগে আঘাত ও রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ নষ্টের চেষ্টার অভিযোগ উঠেছে। সিউড়ি থানায় অভিযোগ জানালেন 'রাষ্ট্রীয় অল্পসংখ্যক আরক্ষণ মোর্চার' সদস্যরা। সেই ভিত্তিতে FIR-ও দায়ের করেছে পুলিশ।

"আমার রাজনৈতিক দলকে ভয় পেয়েছে, যে জোট হয়েছে, সেটাকে ভয় পেয়েছে"

যদিও সেসময় হুমায়ুন কবীরের প্রতিক্রিয়া ছিল, এটা পুরোপুরি এআই  ভিডিও। আমাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারছে না তৃণমূল। তৃণমূল আমাকে ভয় পেয়েছে। আমার রাজনৈতিক দলকে ভয় পেয়েছে। যে জোট হয়েছে, সেটাকে ভয় পেয়েছে। তাই আমার বিরুদ্ধে এআই ভিডিও করে ছাড়া হচ্ছে। শক্তি থাকলে প্রমাণ করুক। আমার কোন বিজেপি নেতার সঙ্গে কোন জায়গায় মিটিং হয়েছে বা যোগসাজশ হয়েছে?.. প্রমাণ করতে পারলে মেনে নেব। না প্রমাণ করতে পারলে,  কুণাল ঘোষ, মমতা, ববি হাকিম, অভিষেক, চার জনের বিরুদ্ধেই মামলা করব। তাঁদের উপযুক্ত সাজা দেব, হুঁশিয়ারি দেন তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget