এক্সপ্লোর

Mamata Banerjee : কাল আমার কেন্দ্রেও কয়েকটা বাস ঢুকেছিল, খুব ভাল করে মিষ্টি খাইয়েছি : মমতা

Election 2026 : এরপরই দ্বিতীয় দফার ভোটের আগে বাইরে থেকে লোক ঢোকার অভিযোগ তুলে সরব হন তৃণমূলনেত্রী।

উত্তরপাড়া : এপ্রিলের শেষ লগ্নে এসে দিন দিন চড়ছে আবহাওয়ার পারদ। পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। তাই শাসক-বিরোধীই উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাচ্ছে। প্রতিটি সভা থেকেই বিজেপিকে নিশানা করে চলেছেন তৃণমূলনেত্রী। এদিনও তার অন্যথা হল না। এর পাশাপাশি দ্বিতীয় দফার ভোটের আগে 'বহিরাগত'-তত্ত্বে আরও শান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন উত্তরপাড়ার জোড়াপুকুর মাঠে উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা করেন তিনি। সেখান থেকেই সুর চড়িয়ে বলেন, "বাইরে থেকে লোক আসছে। যত মিটিং ওরা করে জেনে রাখুন, সব ট্রেনের করে লোক নিয়ে আসে। আমি চ্যালেঞ্জ করে বলছি। লোকাল লোক থাকে না। লোকাল লোক একশো থাকলে, ৯০০ লোক বাইরের। সব ট্রেনে করে লোক নিয়ে আসে, আর বাসে করে লোক নিয়ে আসে। কাল আমার কনস্টিটিউয়েন্সিতেও কয়েকটা বাস ঢুকেছিল। খুব ভাল করে মিষ্টি খাইয়েছি। বলেছি, আবার খাওয়াব। যা যা চায় সব খাওয়াব।" Mamata Banerjee Rally at Uttarpara

এরপরই দ্বিতীয় দফার ভোটের আগে বাইরে থেকে লোক ঢোকার অভিযোগ তুলে সরব হন তৃণমূলনেত্রী। এবিষয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একাধিক ক্যাম্প করার নির্দেশ দিয়ে তিনি বলেন, "কল্যাণকে আমি যেটা বলব, আরামবাগে ভোট আছে। বাঁকুড়ায় ভোট হয়ে গেছে। বিষ্ণুপুর বাঁকুড়াকে কাজে লাগিয়ে বলো বড়জোড়ার ওদিকেটা ক্য়াম্প করবে। আর, ওই ভবদিঘিতে ক্যাম্প করবে দু'টো-তিনটে। যাতে বাইরের গুন্ডারা ঢুকতে না পারে। বহিরাগতরা ঢুকতে না পারে। প্রত্যেকটা জায়গায় আমি সবাইকে বলব, যত হোটেল আছে, যত গেস্ট হাউস আছে, যত ধর্মের জায়গাগুলোও আছে, এরা কিন্তু গেরুয়া কিনে গেরুয়া পরছে। আসল সাধু এরা নয়। নকল। চড়কপুজোর দিন, ৪০০ জনকে পাঠিয়েছিল...নতুন গেরুয়া পরে। হাতেনাতে ধরা হয়েছে এবং বের করে দেওয়া হয়েছে । কারণ, দে আর নট দ্য বেঙ্গল ভোটারস।" এরপরই কল্যাণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "আমি কল্যাণকে আর একটা ধন্যবাদ জানাচ্ছি। যত প্রিভেনটিভ অ্যারেস্ট করার পরিকল্পনা করেছিল, এক হাজার ছেলে-মেয়ের লিস্ট দিয়েছিল। ও ওটা কোর্টে লড়াই করে...আমি ওকে বলেছিলাম...ফাইট করে ওটাকে স্টে করিয়েছে। সব আমাদের লোকদের অ্যারেস্ট করতে হবে ? তাহলে ভোটটা করবে কে ?" West Bengal Assembly Election 2026

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget