এক্সপ্লোর

Mamata Banerjee: 'আমি এই অন্যায় করলে, গঙ্গায় ডুবে মরতাম' ! হঠাৎ কেন এমন বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ?

WB Election: আসানসোলের সভা থেকে ফের SIR নিয়ে বিজেপিকে নিশানা করেন তিনি। তৃণমূল সুপ্রিমো জানান, ''আমি এই অন্যায় করলে গঙ্গায় কলসি নিয়ে ডুবে মরতাম।''

আসানসোল: হাতে আর মাত্র কয়েকদিন। শেষ পর্বের ভোট প্রচার সেরে নিচ্ছেন রাজনৈতিক দলের হেভিওয়েটরা। রবিবার একসঙ্গে ৪ টে জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর আসানসোলের সভা থেকে ফের SIR নিয়ে বিজেপিকে নিশানা করেন তিনি। তৃণমূল সুপ্রিমো জানান, ''আমি এই অন্যায় করলে গঙ্গায় কলসি নিয়ে ডুবে মরতাম।''

শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোলের জনসভা থেকে বিভীন্ন ইস্যু নিয়ে ফের বিজেপিকে নিশানা করেন। বলেন, '' আপনারা দেখতে পাচ্ছেন কী অত্যাচার চলছে? কী অনাচার চলছে? কী স্বৈরাচার চলছে? কী ভোট খাতার ষড়যন্ত্র চলছে? আমি নিজে সুপ্রিম কোর্টে গিয়েছিলাম ভোট তোলার জন্য। আপনাদের আশীর্বাদে ৩২ লক্ষ নাম ভোটার লিস্টে তুলতে পেরেছি। এখনও ৯০ লক্ষ নাম বাদ আছে। ৬০ লক্ষ হিন্দু আর ৩০ লক্ষ মুসলমান। 

SIR এর পর NRC নিয়েও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ''এরপর এদের কাজ হচ্ছে NRC করা। ডি লিমিটেশন করে বাংলাকে টুকরো টুকরো করা। উনারা নাকি আমাদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন। আমি চার্জশিট দিচ্ছি আপনাদের বিরুদ্ধে। এতই যদি হিম্মত থাকত, এই লিস্টে জিতে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। আগে পদত্যাগ করুন আপনি। এই ভোটার লিস্টে ভোট করে ২০২৪-এ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন অমিত শাহ , আগে পদত্যাগ করুন। লজ্জা লাগা দরকার। বিজেপিকে ধিক্কার। ভোটের আগে অত্যাচারী, দুরাচারী, ব্যভিচারী, ভোট কাটারি এরা।''

তিনি আরও বলেন, '' বাংলায় এসেছো ভোট চাইতে? লজ্জা করে না? আমি যদি এই অন্যায় করতাম তবে এখানে এসে গঙ্গায় কলসি নিয়ে জলে ডুবে মরতাম। কোনও লজ্জা নেই এই লোকেদের।''

মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোলে কর্মসংস্থান নিয়ে জানান, '' আসানসোলে বর্তমানে অনেক সংস্থা আসছে। আসানসোল-রানিগঞ্জ লজিস্টিক্যাল হাব হবে। আমি বলে যাচ্ছি এখানকার ছেলে-মেয়েরা যাতে কাজের সুযোগ পায়। রানিগঞ্জের মানুষের জন্য বাড়ি বানিয়ে রেখেছি, যাতে ধস নেমে কারও প্রাণ না যায়। আপনাদের সবাইকে ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি শিফটিংয়ের খরচ দেওয়া হবে। ডেউচা পাঁচামি তৈরি হচ্ছে, এতে এক লক্ষ লোকের চাকরি হবে।'' 

সব শেষে বিজেপির  আয়ুষ্মান ভারত নিয়েও কটাক্ষ করেন! বলেন, '' বলে আয়ুষ্মান ভারত নাকি করতে দেয়নি। কেন দেব? যদি কারও পাকা বাড়ি থাকে সে পাবে না, স্কুটার থাকলে পাবে না, ফোন থাকলে পাবেন না। তাহলে পাবে কে?

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget