এক্সপ্লোর

Mamata Banerjee : 'ভোটের পর আর গ্যাস পাবেন না', ফের কেন্দ্রকে নিশানা মমতার...

Bengal Election 2026 : বীরভূমের দুবরাজপুরের সভা থেকে এই ইস্যুতে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়।

বারাসাত : 'ভোটের পর আর গ্যাস পাবেন না। ঝগড়া করে, যুদ্ধ করে এই মাসটা জাস্ট।' বারাসাতের কাছারি ময়দানের জনসভা থেকে এইভাবেই কেন্দ্রের বিরুদ্ধে নিশানা শানালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, "গ্যাসের দাম কত বেড়েছে ? পেট্রোলের দাম কত বেড়েছে ? ট্রেনের ভাড়া কতবার বেড়েছে ? প্ল্যাটফর্ম টিকিটের দাম কতবার বেড়েছে ? সব জিনিসের দাম বেড়েছে। শুধু মানুষের জীবনের দাম কমেছে।" Mamata Banerjee

আগে গ্যাসের দাম নিয়ে সরব হন মমতা...

গত মার্চ মাসে শেষের দিকে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে নিশানা করেছিলেন তৃণমূলনেত্রী। বীরভূমের দুবরাজপুরের সভা থেকে এই ইস্যুতে সুর চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেছিলেন, "গ্যাসবেলুন কী হল ? গ্যাসবেলুন এখন গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। দু'দিন বাদে গ্যাস পাবেন কি না জানি না। আবার ওই গোরুর গাড়ি। আবার ওই উনুন। কাল (সেইসময়) বলেছিল ৩৫ দিন লাগবে। কাল আমি খুব চিৎকার করেছিলাম। আজ বলছে ২৫ দিন। সব মিথ্যা কথা। গ্যাসের দাম কত বেড়েছে খেয়াল আছে মা-বোনদের ? কী ভাইয়েরা বলতে পারবেন ? মোদিজি আসার আগে গ্যাসের দাম কত ছিল ? ৪০০ টাকা। সিঙ্গল সিলিন্ডারের দাম। আজ কত হয়েছে গ্যাস-বেলুনের দয়ায় ? ১১০০ টাকা মাত্র। ৭০০ টাকা বাড়িয়েছে। চুপিচুপি। যেমন, রেলের টিকিটের দাম রোজ বাড়ায়।" West Bengal Election 2026

এদিন বারাসাত, মধ্যমগ্রাম ও দেগঙ্গার তৃণমূল প্রার্থী যথাক্রমে সব্যসাচী দত্ত, রথীন ঘোষ ও আনিসূর রহমানের সমর্থনে কাছারি ময়দানে সভা করেন তৃণমূল নেত্রী। সেই সভা থেকে একাধিক ইস্যুতে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান তিনি। মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, "গতকাল অসমেও শুনলাম, এবার হেরে যেত। হারছিল। ৫০ হাজার লোক উত্তরপ্রদেশ থেকে টেনে এনে ঢুকিয়েছে। ঢুকিয়ে কাল ভোট দিয়েছে। এদের লজ্জা, ঘৃণা, ভয় কিছু নেই। ভোটের আগে বিহারে বলল, মা-বোনেরা ৮ হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে। যে-ই জিতে গেল, তাদের ওপর প্রথম বুলডোজার চালিয়ে দিল। আর কী বলল ? আপনার টাকা ফেরত দিন। আমাদের কিন্তু এটা হয় না। আমরা যেটা বলি সেটা করি। তোমরা মিথ্যা কথা বলো, আর মানুষের সঙ্গে ছলনা-প্রতারণা করো। আর একটা সতর্ক করে দিয়ে বলি, কারো কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট...আমার নামে চাইলেও দেবেন না।"

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget