এক্সপ্লোর

Mamata Banerjee : 'একটা কালো স্করপিও গাড়িতে করে...', কালীঘাটের সভা থেকে চাঞ্চল্যকর অভিযোগ মমতার...

TMC News: গতকাল কালীঘাট মোড়ের জনসভা থেকে এই সংক্রান্ত মন্তব্য করেন তিনি।

কলকাতা : 'একটা কালো স্করপিও গাড়িতে করে কয়েকশো ক'টি টাকা এসেছে ভবানীপুরে ডিস্ট্রিবিউশনের জন্য।' দ্বিতীয় দফার ভোটের আগে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন মমতা বন্দ্য়োপাধ্যায়। গতকাল কালীঘাট মোড়ের জনসভা থেকে এই সংক্রান্ত মন্তব্য করেন তিনি। এর পাশাপাশি একাধিক ইস্যুতে অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান।

মমতা বলেন, "বাংলার আকাশে ১০০টা প্লেন ঘুরছে, ২০০টা হেলিকপ্টার ঘুরছে। ১৯টা রাজ্য থেকে সবাই চলে এসেছেন। মানে চুনোপুঁটি থেকে রাঘব-বোয়াল। শুধু একা আসেননি। সঙ্গে দুই লক্ষ গট গট করা পুলিশ নিয়ে এসেছেন। যখন পহেলগাঁওয়ে মানুষ মারা যান, একটা সিকিউরিটি পাবেন না। যখন দুর্গাপুজো হয়, আমাদের সিকিউরিটি পাহারা দেবে। যখন খেলা হবে, আমাদের এখানকার লোকেরা পাহারা দেবে। যখন ভোট হবে, তখন ভোট লুঠ করার জন্য দিল্লি থেকে নিয়ে আসতে হবে, উত্তরপ্রদেশ থেকে নিয়ে আসতে হবে, বিহার থেকে নিয়ে আসতে হবে।"

এরপরেই সুর আরও চড়িয়ে তাঁর বক্তব্য, "ভবানীপুরেও ঢুকিয়েছে। বাস হাতেনাতে ধরেছে। ৭০ নম্বর ওয়ার্ডে। ওড়িশার বর্ডার দিয়ে লোক নিয়ে এসেছে। কাল ওড়িশার বর্ডার থেকে, আমি বলছি...সব অফিসার আমাদের বদলে দিয়েছে। আমার সময়ে যারা ছিলেন। একটা কালো স্করপিও গাড়িতে করে কয়েকশো ক'টি টাকা এসেছে ভবানীপুরে ডিস্ট্রিবিউশনের জন্য। চেতলায় এক জায়গায় ডিস্ট্রিবিউশন করেছে। তারা আমায় বলেছে। দিদি, আমরা টাকা নিয়ে নিয়েছি। কিন্তু, ভোট দেব না। সেটা আমরা শনাক্ত করতেও পেরেছি। শুনুন, ভাবনীপুরটা কিন্তু ভবানীপুর।"

এরপরই ফের একবার EVM নিয়ে সতর্কবার্তা দিয়ে তৃণমূলনেত্রী বলেন, "ইভিএম আমাদের এসব দিকে খারাপ করার চেষ্টা করবে। ইভিএম খারাপ হয়ে গেলে, সেই মেশিনে ভোট হবে না। তৃণমূলের জায়গাগুলো দেখে দেখে খারাপ মেশিন দেয়। লোককে হেনস্থা করার জন্য। যাতে মানুষকে আবার ঘুরে এসে ভোটটা দিতে হয়। ভোটটা তো দিতেই হবে। তার কারণ, SIR-এ দেখেছেন তো কীভাবে নাম কেটেছে। কত লাইনে দাঁড় করিয়েছে। এরপরে দাঁড়ালে NRC করে আপনার নাম বাদ দেবে। আমি থাকতে এসব করতে দেব না। কিন্তু আপনাদের ভোটার লিস্ট...বিএলও আপনাকে যে স্লিপ দিয়েছে, সেই স্লিপটার একটা করে জেরক্স কপি রেখে দেবেন। বুঝলেন কী বললাম ? ফর ফিউচার। যার যা ভোটার স্লিপ দেবে, বিএলও যেটা দিয়েছে গভর্নমেন্ট থেকে তার একটা করে কপি ভোট দিতে যাওয়ার আগে রেখে দেবেন।"

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More

সেরা শিরোনাম

Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget