এক্সপ্লোর

Mamata Banerjee : 'রাজনীতিতে খতম করে দেব', কার উদ্দেশে হুঙ্কার মমতার ?

TMC vs BJP Tussle : 'কত ধানে কত চাল বিজেপিকে বুঝিয়ে দেবে বাংলার মানুষ' বলে হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

প্রদ্যোৎ সরকার, সোমনাথ মিত্র ও রানা দাস, কলকাতা : 'যারা জনতার মন পড়তে পারেননি, তাঁরা বেশি ভোটদানের খবরে হয়রান হয়ে গেছেন।' দ্বিতীয় দফার ভোট প্রচারে রাজ্যে এসে তৃণমূলকে নিশানা করলেন প্রধানমন্ত্রী। তেহট্টর সভা থেকে অমিত শাহর দাবি, প্রথম দফাতেই ১১০টি আসনে বিজেপি জিতছে। প্রথম দফাতেই তৃণমূল সেঞ্চুরি পেরিয়ে গেছে, আগামী নির্বাচনে আরও একটা সেঞ্চুরি হবে। পাল্টা দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'কত ধানে কত চাল বিজেপিকে বুঝিয়ে দেবে বাংলার মানুষ' বলে হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হারে সর্বকালীন রেকর্ড গড়েছে পশ্চিমবঙ্গ। ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ। এবার দ্বিতীয় দফা। তার আগে এদিনই ছিল শেষ রবিবার। আক্ষরিক অর্থেই সুপার সানডে। একদিকে, নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সব মিলিয়ে রাজ্যজুড়ে প্রচারের সাইক্লোন। তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "যারা জনতার মন পড়তে পারেনি, তাঁরা এত বেশি ভোটদানের খবর শুনে হয়রান হয়ে গেছেন। কিছু লোকের তো ঘুমই উড়ে গেছে। তৃণমূলের লোকরাই হয়রান হয়ে যাচ্ছেন, দুশ্চিন্তায় পড়েছেন। ওঁরা ভাবতেও পারেননি এত বড় সংখ্যক মানুষ ভোট দেবেন।" অন্যদিকে, তৃণমূলনেত্রী হুঙ্কার ছেড়ে বলেন, "তৃণমূল আসছে, তৃণমূল জিতছে। বাংলা জিতবে, আর বিজেপিকে শূন্য বানাব। আর বাংলায় জেতার পর দিল্লিতে ওদের রাজনীতিতে খতম করে দেব।" 

এদিন নদিয়ার তেহট্ট ও রানাঘাটে সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, প্রথম দফাতেই ১১০টি আসনে বিজেপি জিতছে। তিনি বলেন, "প্রথম দফায় বাংলার ভোটাররা দিদিকে সাফ করে দিয়েছেন। প্রথম দফায় ১৫০-এর মধ্যে ১১০ আসনে বিজেপি জিতছে, বিজপি জিতছে। বাকি কাজ দ্বিতীয় দফার ভোটারদের করতে হবে।" অন্যদিকে, মমতাও বলেন, "প্রথম দফার যে নির্বাচন হল আমরা সেঞ্চুরি পেরিয়ে গেছি। আর আগামী নির্বাচনেও আমরা আরও একটা সেঞ্চুরি পার করব।"

এদিন ফের একবার তৃণমূলের আমলে মহাজঙ্গলরাজের অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আপনারা আমায় আশীর্বাদ দিন, আপনাদের ভোট দিন, আমি আপনাদের তৃণমূলের থেকে স্বাধীনতা দেব। স্বাধীনতা... তৃণমূলের মহাজঙ্গলরাজ থেকে, স্বাধীনতা...তৃণমূলের ভয় থেকে,  স্বাধীনতা... তৃণমূলের দুর্নীতি থেকে,  স্বাধীনতা।" প্রথম দফায় ভোট শেষ। বাকি দ্বিতীয় দফা। ফল প্রকাশ আগামী ৪ মে। সেদিনই স্পষ্ট হয়ে যাবে, বাংলা মসনদে বসছে কোন দল।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ফের বিজেপির বিক্ষোভের মুখে 'কালীঘাট-তৃণমূল'-এর সাংসদ সৌগত রায়
ফের বিজেপির বিক্ষোভের মুখে 'কালীঘাট-তৃণমূল'-এর সাংসদ সৌগত রায়
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget