এক্সপ্লোর

Mamata Banerjee: 'এত বজ্জাত', 'নিজেরা লুটে-পুটে খাবে' ! কাকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের ?

WB Election: মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কটাক্ষ করে বলেন, 'সবাইকে লাইনে দাঁড় করাবে, আর নিজেরা লুটে-পুটে খাবে। আর বলছে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট?'

ডেবরা: হাতে আর মাত্র কয়েকদিন। ভোটের নির্ঘন্ট প্রকাশের পর থেকেই জোর কদমে ময়দানে নেমে পড়েছেন প্রার্থীরা। প্রার্থীদের পাশাপাশি, এক বিন্দু সময় নষ্ট না করে প্রচারে ব্যস্ত বাংলার রাজনৈতিক দলের হেভিওয়েটরাও। 'কথার' আক্রমণ ও পাল্টা আক্রমণে বঙ্গ ভোটের ময়দান যেন একেবারে জমে উঠেছে। সোমবার ডেবরায় জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়। আর এই সভা থেকে গত সপ্তাহে বিজেপির প্রকাশ করা ‘চার্জশিট’ নিয়ে অমিত শাহকে কড়া ভাষায় জবাব দিলেন তিনি। 

সোমবারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কটাক্ষ করে বলেন, 'সবাইকে লাইনে দাঁড় করাবে, আর নিজেরা লুটে-পুটে খাবে। আর বলছে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট?' ' আমি বলি, প্রথম চার্জশিট মোদি আর অমিত শাহর বিরুদ্ধে হওয়া উচিত।'

জনসভার স্টেজ থেকে তিনি বলেন, '' বিজেপির সরকার এতো বজ্জাত, আমি জীবনে দেখিনি। এতো অত্যাচার আমি জীবনে দেখিনি। এতো স্বৈরাচার আমি জীবনে দেখিনি, এতো অনাচার আমি জীবনে দেখিনি। 'সবাইকে লাইনে দাঁড় করাবে, আর নিজেরা লুটে-পুটে খাবে। আর বলছে কি তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট?' ' আমি বলি, প্রথম চার্জশিট মোদি আর অমিত শাহর বিরুদ্ধে হওয়া উচিত। যারা দাঙ্গা লাগিয়ে, দাঙ্গা করে ক্ষমতায় এসেছে।'' 

তিনি আরও বলেন, '' হিন্দু মুসলমান ভাগাভাগি, আইপিএস আইপিএস-এ ভাগাভাগি, আইএস আইএস-এ ভাগাভাগি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসে ভাগাভাগি, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে ভাগাভাগি, প্রশাসনেও ভাগাভাগি? কোনওদিন ছিল না। আরে এরা তো কাজ করে, এরা আমাদের সম্পদ। আর আজকে বিজেপির ক্যাসেট হচ্ছে সবাইকে ভাগাভাগি করে ভুলিয়ে রেখে দাও। তারা যাতে নিজেদের মধ্যে ঝগড়া করে, যুদ্ধ করে, আর এই সুযোগে বিজেপি যেন দেশটাকে লুটতে পারে। আর ওদের টার্গেট হচ্ছে বাংলাকে বাদ দাও। বাংলা রাজ্যকে তুলে দাও। আমরা বলি বাংলাকে বাদ দেওয়া যাবে না। বাংলাকে রাখতে হবে। বাংলা আমাদের গর্ব। বাংলা আমাদের স্বাধীনতা। বাংলা আমাদের নবজাগরণ। ''

উল্লেখ্য, ২৮ মার্চ, শনিবার বঙ্গে এসে তৃণমূল সরকারের বিরুদ্ধে 'চার্জশিট' পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূলত তৃণমূলের ১৫ বছরের শাসনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে একটি ৩৫ পাতার ‘চার্জশিট’ প্রকাশ্যে আনেন স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ জানিয়েছিলেন, তৃণমূল যতই বলুক এই চার্জশিট বিজেপির চার্জশিট, কিন্তু এটা আসলে বাংলার মানুষের চার্জশিট। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকারের বিরুদ্ধে এই চার্জশিট। তিনি জানান, 'তৃণমূল সরকারের ১৫ বছরের শাসন ব্যবস্থার বিরুদ্ধে এই ৩৫ পাতার চার্জশিট।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget