এক্সপ্লোর

Mamata Banerjee : 'বেশি বাড়াবাড়ি করবেন না, সব ডকুমেন্ট আছে আমার কাছে, মুখোশ খুলে দেব', মমতার নিশানায় কে ?

TMC News : সমাবেশ থেকে ফের একবার একাধিক ইস্যুতে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বনগাঁ : ভোট-বঙ্গে বাড়ছে রাজনৈতিক পারদ। নিত্যদিন জনসভা-সমাবেশ থেকে একে অপরের বিরুদ্ধে নিশানা শানাচ্ছে রাজ্যের শাসক ও বিরোধী উভয়পক্ষই। প্রায় প্রতিদিনই একের পর এক সভা করছেন তৃণমূলনেত্রী। এদিন বনগাঁর খয়রামারির বনগাঁ স্টেডিয়ামে জনসভা করেন তিনি। সেই সমাবেশ থেকে ফের একবার একাধিক ইস্যুতে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিশানা শানালেন বিজেপির বিরুদ্ধে। Mamata Banerjee Rally

এদিন কারো নাম না করে তৃণমূলনেত্রী বলেন, "মুখোশ খুলে দেব। বেশি বাড়াবাড়ি করবেন না। সব ডকুমেন্ট আমার কাছে আছে। কার থেকে টাকা-পয়সা নিয়েছেন, আর কী করেছেন।" এই বক্তব্যের মাধ্যমে তিনি কাকে বা কাদের নিশানা করেছেন তা নিয়ে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। এদিন বনগাঁ স্টেডিয়াম গ্রাউন্ডে বনগাঁ উত্তর ও বনগাঁ দক্ষিণের প্রার্থী যথাক্রমে বিশ্বজিৎ দাস ও ঋতুপর্ণা আঢ়্যর সমর্থনে জনসভা করেন তিনি।

তৃণমূলনেত্রী বলেন, "যারা আজ ঠাকুর পরিবারে বিভেদ করে ভাবছে, ভোট কেটে রাজনীতি করবে, তাঁদের আমি বলি বেশি কথা বলো না। অনিল আম্বানির কেসে কার কার নাম আছে সব আমরা জানি। বেশি কথা বললে মুখ খুলে দেব ! শুধু বিজেপি করো বলে, তোমাদের ঘরে ইডি আসে না। তোমাদের ঘরে সিবিআই আসে না। আর তৃণমূল করলেই কিছু না করলেও, তাঁকে বদনাম করার জন্য, অফিসারদের বদনাম করার জন্য তোমরা ইডি-সিবিআই লাগাও।" সুর আরও চড়িয়ে তাঁর সংযোজন, "মুখোশ খুলে দেব। বেশি বাড়াবাড়ি করবেন না। সব ডকুমেন্ট আমার কাছে আছে। কার থেকে টাকা-পয়সা নিয়েছেন, আর কী করেছেন। একজন তো এখনও জেলে আছেন। আমি শুনেছি, তিনি জেলে আপনাদের বিরুদ্ধে বলেছেন। যে, আপনাদের মান্থলি প্যাকেট হয়। মান্থলি বাস টিকিট শুনেছেন, মান্থলি প্যাকেট শুনেছেন ?" West Bengal Election 2026

বনগাঁর সভায় বক্তব্য রাখার সময় স্মৃতি রোমান্থন করে তৃণমূলনেত্রী বলেন, "বনগাঁ এলেই আমার ভূপেন শেঠের কথা মনে পড়ে। ভূপেন দা-র বাড়িতে আমি একবার গিয়েছিলাম। আমি তখন দেখেছিলাম...আরও অনেকবার এসেছি...দেখেছি বনগাঁয় কত যানজট। তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা ভাল করে করে দেব। যাতে কোনও সমস্যা না হয়। আমরা আমাদের কথা রেখেছি। বাদবাকি কাজও যা থাকবে...ঋতুপর্ণা জিতলে, মধুপর্ণা জিতলে, বিশ্বজিৎ জিতলে, নরোত্তম জিতলে...সেগুলো আমরা বাদবাকি কাজ করে দেব তাঁদের কথায়।" TMC News

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget