এক্সপ্লোর

West Bengal Election 2026 Phase 2: এবার যদি কোনও গন্ডগোল হয়...২য় দফা ভোটের আগে স্পষ্ট বলে দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক

২৯ এপ্রিল, দ্বিতীয় দফায় ভোট হবে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া ও পূর্ব বর্ধমানের ১৪২ আসনে।


কলকাতা : কয়েকটি বিক্ষিপ্ত অশান্তি ছাড়া মোটের উপর নির্বিঘ্নেই ভোটগ্রহণ হয়েছে প্রথম দফায়। এবার পাখির চোখ দ্বিতীয় দফা। ১৪২ টি কেন্দ্রে ভোট গ্রহণ। নির্বাচন কমিশন সূত্রে খবর, দ্বিতীয় দফার ভোটে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট রাখবে কমিশন। এবার ১৪২টি বিধানসভা কেন্দ্রের ভোটের জন্য মোতায়েত করা হবে মোট ২ হাজার ৩২১ কোম্পানির বাহিনী। কলকাতায় মোতায়েন থাকবে সবচেয়ে বেশি বাহিনী - ২৭৩ কোম্পানি। ২৯ এপ্রিল, দ্বিতীয় দফায় ভোট হবে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, 
হুগলি, নদিয়া ও পূর্ব বর্ধমানের ১৪২ আসনে।

নির্বাচনের ২য় দফার আগে মুখ্য নির্বাচনী আধিকারিক  মনোজ আগরওয়াল বললেন, ' আমরা আগেই বলে দিয়েছিলাম, এবার যদি কোনও গন্ডগোল হয়, বুথের ভিতরে গন্ডগোল হয়, তাহলে CAPF-এর পুরো দায় থাকবে। ১০০ মিটারের যে লক্ষ্মণরেখা থাকছে, তার ভিতরে পুরোপুরি দেখভাল করবে CAPF। ভোটার ছাড়া কাউকে ঢুকতে দেবে না। আর যাঁরা ভিতরে ঢুকবেন, তাঁকে আইকার্ড দেবেন RO। কোনও মেকানিক হন, কেউ খাবার নিয়ে যাচ্ছেন বা জল নিয়ে যাচ্ছেন, তাঁদের অনুমতি দেবেন। আমাদের যে EVM আছে, যে পোলিং মেশিন আছে, সব কিছুর দায়িত্ব CAPF-এর ' 

দ্বিতীয় দফায় যেখানে যেখানে ভোট হবে, সেখানে অতীতে অশান্তির রেকর্ড রয়েছে। তাই বিধানসভা ভিত্তিক ও এলাকা ভিত্তিক সেই সমস্ত জায়গায় বিশেষ সিকিওরিটি স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে বলে নির্বাচন কমিশন সূত্রে দাবি। পাশাপাশি দ্বিতীয় দফার ভোটের আগে বাছা বাছা কেন্দ্রগুলিতে পরিদর্শনও করছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। 

আরও পড়ুন : প্রথম দফায় ১১০ আসনের বেশি বিজেপি জিততে চলেছে, বড় দাবি অমিত শাহের

চলুন দেখে নেওয়া যাক, দ্বিতীয় দফায় কোথায় কত বাহিনী মোতায়েন থাকছে। 

  • বারাসাত পুলিশ জেলায় থাকবে ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
  • বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকায় - ৫০ কোম্পানি
  • ব্যারাকপুর কমিশনারেট এলাকায় - ১৬০ কোম্পানি 
  • ডায়মন্ড হারবার পুলিশ জেলায় - ১৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
  • হাওড়া পুলিশ কমিশনারেট এলাকায় - ১১০ কোম্পানি
  • চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায় - ৮৩ কোম্পানি
  • কৃষ্ণনগর পুলিশ জেলায় - ১৫৮ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী 
  • পূর্ব বর্ধমানে - ২৬০ কোম্পানি
  • আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় - ১৩ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।

আরও পড়ুন :  প্রথম দফার পর তৃণমূল কোন জায়গায়? কত আসনে এগিয়ে? স্পষ্ট করে মমতা বললেন ...   

 

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget