এক্সপ্লোর

Bengal Election 2026 : '৫ তারিখের পর থেকে থানা উঠিয়ে ফেলে দেব বাইরে', হুঙ্কার মদনের; বিজেপি বলল...

BJP News : আর তৃণমূল প্রার্থীদের এইসব ভিডিও সামনে আসতেই আক্রমণ শানিয়েছে বিজেপি।

সমীরণ পাল, রানা দাস ও রঞ্জিত সাউ, কলকাতা : মদন মিত্র থেকে তাপস চট্টোপাধ্য়ায়, দ্বিতীয় দফার ভোটের আগে কেউ পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর সামনে থানা উঠিয়ে ফেলে দেওয়ার হুঁশিয়ারি দিলেন। তো কেউ পুলিশের সামনেই আঙুল উঁচিয়ে কথা বললেন। আর তৃণমূল প্রার্থীদের এইসব ভিডিও সামনে আসতেই আক্রমণ শানিয়েছে বিজেপি।

ক্ষোভ, আক্রোশ, হুমকি, হুঁশিয়ারি ! তেতে উঠেছে রাজ্য় । কয়েকদিন আগে অবধি যে পুলিশ অফিসারদের একাংশ, তৃণমূলের ছোট-বড়-মেজ নেতাদের কথায় উঠতে-বসতেন বলে অভিযোগ উঠত, তাঁদের অনেকের বিরুদ্ধেই এখন বিজেপির হয়ে কাজ করার অভিযোগ করছে, সেই তৃণমূল।
 
কেউ থানা চত্বরে ঢুকে আঙুল উঁচিয়ে শাসাচ্ছেন। কেউ পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর সামনে হুঁশিয়ারি দিচ্ছেন। তো কেউ আবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। রাজারহাট-নিউটাউনের বিদায়ী বিধায়ক ও তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়কে বলতে শোনা যায়, "আমার দলের সভাপতি, বরো চেয়ারম্যান, তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দিলেন। চালিয়ে যান বড়বাবু চালিয়ে যান।" 

কামারহাটিতে আবার পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর সামনে দাঁড়িয়ে প্রকাশ্য়ে হুঁশিয়ারি দিলেন কামারহাটির তৃণমূল প্রার্থী এবং বিদায়ী বিধায়ক মদন মিত্র। তাঁকে বলতে শোনা যায়, "এইসব আমাদের সঙ্গে করতে বারণ করবে, ওরা চারদিন চলে যাবে। ৫ তারিখের পর থেকে থানা উঠিয়ে ফেলে দেব বাইরে। আজকে মোদি করছে। বরানগরে মোটরবাইক র‍্যালি হচ্ছে। এখানে বিজেপি মোটরবাইক র‍্যালি করছে। আপনারা আমাদের বাধা দিলেন। কেন? আমরা কি খুনি? ডাকাত?"

থানা থেকে বেরিয়েও হুঁশিয়ারি দিলেন মদন মিত্র। তিনি বলেন, "অমিত শাহ বলেছেন যে এত মার মারব, ৫ তারিখে। ৫ তারিখে নয় আমরা ২৯ তারিখই মারব। যে আমাদের আটকাবে। যে মানুষকে ভোট দিতে দেবে না। আমার ভোট আটকালে আমি রুখব না? ওদের হাত থেকে লাঠিটা কেড়ে নেব। গায়ে হাত দিলে বাংলায় আগুন জ্বলে যাবে।"

পূর্ব বর্ধমানের নাদনঘাটে বিজেপির মিছিল থেকে তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য় করে ইট ছোড়ার অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় দু'পক্ষ।কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন পূর্বস্থলী দক্ষিণের তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ। তিনি বলেন, "অফিসের ভিতরে গিয়ে আমাদের কর্মীকে মেরেছে। হাসপাতালে ২জন মৃত্য়ুর সঙ্গে লড়াই করছে। আর সেন্ট্রাল পুলিশ এখানে দাঁড়িয়ে আছে। কোথায় ছিল সেন্ট্রাল পুলিশ?" 

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, "অনেকদিন মদনদার কোনও স্টেটমেন্ট শোনা যায়নি। শেষ মুহূর্তে এসেছেন। তার মানেই গেছেন। শেষ, ছবি। আর এগুলো তৃণমূল করে থাকে। একটু করবে না ? প্রদীপ নিভে যাওয়ার আগে একটু তো জ্বলবেই।"

সব মিলিয়ে দ্বিতীয় দফা ভোটের আগে চরমে হুমকি-হুঁশিয়ারি।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget