এক্সপ্লোর

West Bengal Election 2026 : জোড়াফুল ও পদ্মফুলের লড়াই এবার কড়া পাকের সন্দেশেও ! ফলপ্রকাশের আগে দেদার ভোটের মিষ্টি বিক্রি বর্ধমানে

TMC BJP Sweets Selling: ভোট উৎসবকে কেন্দ্র করে শহর বর্ধমানে শুরু হয়েছে মিষ্টিযুদ্ধ!

কলকাতা: ভোট শেষ, ভোটারদের দেওয়া মতামত ইভিএম বন্দি। কে এগিয়ে,কে পিছিয়ে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে এক্সিট পোল। পরিবর্তন না প্রত্যাবর্তন? সে উত্তর মিলবে আগামী ৪ তারিখে। তবে তার আগেই ভোট উৎসবকে কেন্দ্র করে শহর বর্ধমানে শুরু হয়েছে মিষ্টিযুদ্ধ! দুই ফুলের লড়াইয়ে গাঁ ভাসিয়েছেন বর্ধমানের মিষ্টি ব্যবসায়ীরাও। ভোট আবহে বর্ধমানের বি সি রোডের একটি মিষ্টির দোকানে দেদার বিকোচ্ছে জোড়াফুল ও পদ্মফুল প্রতীক সম্বলিত সন্দেশ। কোনটা বেশি বিক্রি হচ্ছে ভাবছেন তো! বলে রাখা ভালো সেখানেও কিন্তু লড়াই হাড্ডাহাড্ডি মানে একেবারে সেয়ানে সেয়ানে কোলাকুলি।

আরও পড়ুন, রাতে ফের ঝড় ও বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে ? কমলা ও হলুদ সতর্কতা জারি, কী বলছে IMD

সন্দেশে পদ্ম বনাম ঘাসফুল,বর্ধমানের বাজারে শুরু হয়ে গেছে এক অভিনব 'মিষ্টি যুদ্ধ'

ভোট শেষ,ইভিএম এখন স্ট্রংরুমে বন্দি।অন্যতম সবুজদুর্গ বলে পরিচিত পূর্ববর্ধমানের ১৬ টি বিধানসভায় বর্তমানে তৃণমূলের দখলে। ক্ষমতা দখলের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে গেরুয়া শিবির।সভা পাল্টা সভা, যুক্তিতর্ক,রাজনৈতিক কচকচানি তো চলছেই সেই টানটান আবহে এবার আছড়ে পড়ল বাঙালির রসনা-তৃপ্তিতে।বর্ধমানের বাজারে শুরু হয়ে গেছে এক অভিনব 'মিষ্টি যুদ্ধ'।একদিকে ঘাসফুল,অন্যদিকে পদ্ম,দুই প্রতীকের লড়াইয়ে এখন সরগরম বর্ধমানের মিষ্টির দোকানের থালা। সন্দেশে পদ্ম বনাম ঘাসফুল। বর্ধমানের বি সি রোডের একটি দোকানে থরে থরে সাজানো ট্রে, একদিকে সবুজের ছোঁয়ায় 'ঘাসফুল'-এর প্রতীক আঁকা সন্দেশ,অন্যপাশে নিখুঁত কারুকার্যে সন্দেশে ফুটিয়ে তোলা হয়েছে  'পদ্মফুল'।

"মিষ্টি কিনতে এসে তৃণমূল ও বিজেপির প্রতীকের মিষ্টি দেখে ভালো লাগছে"

প্রতিটি মিষ্টির দাম রাখা হয়েছে ১০ টাকা।দোকানের কর্ণধার সৌমেন দাস জানান,এখন রাজনীতিতে মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূল ও বিজেপি তাই আমরা দু’ধরনের মিষ্টিই তৈরি করছি। অনেক ক্রেতাই নিজেদের পছন্দের প্রতীক অনুযায়ী মিষ্টি কিনছেন।রোজই প্রায় ১৫০-২০০ শো পিস মিষ্টি তৈরি করি আমরা ৪ তারিখের জন্য দুই রাজনৈতিক দলই কথা বলে গেছে। আমরা বলেছি অর্ডার দিলে এক ঘন্টার মধ্যে আমরা ৪০০ থেকে ৫০০ পিস মিষ্টি তৈরি করে দেব।এক ক্রেতা বলেন, মিষ্টি কিনতে এসে তৃণমূল ও বিজেপির প্রতীকের মিষ্টি দেখে ভালো লাগছে। বাড়ির জন্য কিনে নিয়ে যাব। ৪ ঠা মে ফলাফল যা-ই হোক, আপাতত বর্ধমানে মিষ্টির ট্রেতেই জমে উঠেছে ঘাসফুল বনাম পদ্মের জোরদার লড়াই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৭.৭.২৬): নিটকাণ্ডে দফায়-দফায় উত্তাল সংসদ, দুই কক্ষেই বিরোধীদের বিক্ষোভ
NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget