এক্সপ্লোর

Bengal Election 2026 : উন্নয়নের খতিয়ান দিচ্ছিলেন, আমডাঙার বর্তমান বিধায়কের মাইক কেড়ে নিলেন TMC কর্মীদের একাংশ !

TMC News : দলের তিনবারের বিধায়ক রফিকুর রহমানকে তৃণমূল এবার টিকিট না দেওয়ায় দিনকয়েক আগে ক্ষোভ ছড়ায়।

আমডাঙা : আমডাঙায় তৃণমূলের কর্মিসভায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হল। আমডাঙার বর্তমান বিধায়কের মাইক কেড়ে নিলেন দলীয় কর্মীদের একাংশ। বিধায়ক রফিকুর রহমানের মাইক কেড়ে নিলেন তৃণমূল প্রার্থীর অনুগামীরা। আমডাঙায় এবার টিকিট পাননি বিধায়ক রফিকুর রহমান। সেখানে এবার তৃণমূলের প্রার্থী কাসেম সিদ্দিকী। রফিকুর রহমান বিধায়ক উন্নয়নের খতিয়ান দিতে গেলে কেড়ে নেওয়া হয় তাঁর মাইক। বিধায়ককে ধাক্কাধাক্কিও করার অভিযোগ উঠেছে প্রার্থীর অনুগামীদের বিরুদ্ধে।

দলের তিনবারের বিধায়ক রফিকুর রহমানকে তৃণমূল এবার টিকিট না দেওয়ায় দিনকয়েক আগে ক্ষোভ ছড়িয়েছিল। আমডাঙা-কাকিনাড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন রফিকুর অনুগামীরা। প্রধান, উপপ্রধান, কর্মাধ্যক্ষ-সহ রফিকুর অনুগামীদের অনেকেই ইস্তফার হুঁশিয়ারি দিয়েছিলেন তখন। নতুন প্রার্থীকে তাঁরা মানতে চাননি। তাই এই বিক্ষোভ বলেও জানিয়ে দেন। কাশিমপুর গ্রাম পঞ্চায়েতেও জমায়েত-বিক্ষোভ করেন বিধায়ক অনুগামীরা। বিক্ষুব্ধ এক রফিকুর অনুগামী বলেছিলেন, "আমাদের আমডাঙা থেকে ৩৭ হাজার ভোটে লোকসভায় লিড দিয়েছি। সেখানে দাঁড়িয়ে বিক্ষোভ করছি, আমাদের বিধায়ক সাহেব রফিকুর রহমানকে পুনরায় চাইছি। আমাদের আমডাঙা কেন্দ্রে পুনরায় প্রার্থী হিসাবে দেখতে চাইছি। কোনও বহিরাগত প্রার্থীকে আমরা অ্যালাও করতে চাই না।" আমডাঙায় এবার তৃণমূলের প্রার্থী পিরজাদা কাসেম সিদ্দিকি। দল প্রার্থীতালিকা ঘোষণার পর থেকেই ক্ষোভ উগরে দেন রফিকুর । তিনি বলেছিলেন, "আমি দলের কর্মী, দলের সঙ্গে আছি। দলকে আবেদন করছি সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য। কারণ, যা পরিস্থিতি যিনি প্রার্থী হয়েছেন তাঁকে দিয়ে এই সিট উদ্ধার করা খুব কষ্ট। দলের সঙ্গে ছিলাম, আছি, থাকব। এটুকুই বলব। কিন্তু, এই নির্বাচনে কতটা সফল হব, সেটা নিয়ে আমি সন্দীহান। কর্মীরাই চাইছেন না, মানুষও বিমুখ। মানুষ ঠিক ভালভাবে নিচ্ছেন না। আমি যা বুঝলাম। তা নাহলে সকালে এত লোক জমে ? তবে, দলের সঙ্গে থাকা উচিত। দলের সঙ্গে থেকেই দিদিকে অ্যাপিল করুক, অভিষেককে অ্যাপিল করুক। আমি তো অবশ্যই বলব, দলের ক্ষতি করে তো কিছু করা যাবে না।"

এদিন রফিকুরকে সভামঞ্চ থেকে বলতে শোনা যায়, "প্রার্থী হয়েছেন ১০ দিন আগে। ৯ দিন এলাকায় ঘুরেছেন। যে সমস্ত বক্তব্য উনি রেখেছেন, আমি ওঁকে খারাপ বলছি না। উনি রাজনীতিতে নতুন। উনি ধর্মীয় মানুষ। রাজনীতি করেন না। উনি বলছেন, উন্নয়ন করতে এসেছি। এতদিন উন্নয়ন হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা আমডাঙায় হয়নি ? মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আমডাঙায় হয়েছে। তাঁর উন্নয়ন আছড়ে পড়েছে। আর তৃণমূল প্রার্থী যদি বলেন আমি ১৫ বছর পর উন্নয়ন করতে এসেছি, সেটা ঠিক নয়।"

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Lake Market Jubak Brinda | দক্ষিণ কলকাতার একটি সুপরিচিত ক্লাব লেক মার্কেট যুবকবৃন্দ
Durga Puja 2026 : এবিপি আনন্দের 'ভিন্ন ভাবনায় সেরা'র শিরোপা পেল তেলিপুকুর যুবসঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ
Durga Puja 2026 : পঞ্চমীতে কলকাতা থেকে জেলায় জেলায় ঠাকুরদেখার ঢল | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget