এক্সপ্লোর

Jitendra Tiwari: এলাকায় BJP প্রার্থী জিতেন তিওয়ারি ঢুকতেই 'ঝাঁটা' দেখালেন মহিলারা ! ভিডিও ভাইরাল

BJP Candidate Jitendra Tiwari Vote Campaign Chaos: প্রচারের মাঝে বিজেপি প্রার্থী জিতেন তিওয়ারিকে ঝাঁটা দেখানোর অভিযোগ।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: প্রচারের মাঝে বিজেপি প্রার্থী জিতেন তিওয়ারিকে ঝাঁটা দেখানোর অভিযোগ। পাণ্ডবেশ্বর বিধানসভার জগন্নাথপুরে গতকাল প্রচারে বেরোন বিজেপি প্রার্থী। তখনই তাঁকে দেখে ঝাঁটা দেখানোর অভিযোগ, ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য। তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশে এই কাজ, অভিযোগ বিজেপির। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ, দাবি তৃণমূলের।

আরও পড়ুন, ফের রাজ্যে অমিত শাহ, আজ কোথায় কোথায় জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ? রইল কর্মসূচি

রবিবাসরীয় নির্বাচনী প্রচারে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারিকে ঝাঁটা দেখালেন এলাকার কিছু মহিলারা। এই ভিডিও ভাইরাল হতেই তোলপাড় পাণ্ডবেশ্বর, নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশেই করেছে বক্তব্য জিতেন্দ্রনাথ তিওয়ারির ।পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের দুর্গাপুর ফরিদপুর ব্লকের জগন্নাথপুর এলাকায় ঢাকঢোল বাজিয়ে নির্বাচনী প্রচার করছিলেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। তখনই এলাকার একদল মহিলা বাড়ির সামনে থেকে জিতেন্দ্র তিওয়ারিকে উদ্দেশ্য করে ঝাঁটা দেখায়, সেই ভিডিও ভাইরাল হয়ে যায় । কিন্তু জিতেন্দ্র তিওয়ারিকে দেখা যায় তিনি নমস্কার করেই চলে যাচ্ছেন। পাশে দাঁড়িয়ে রয়েছে দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ ও বেশ কিছু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।

তৃণমূলের অভিযোগ,  এস আই আর-এ নাম বাদ গেছে যাদের তারাই প্রতিবাদ করছে । তবে নির্বাচনের দিন যতই এগোচ্ছে ততই যে ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে রাজ্যের অন্যতম হাই ভোল্টেজ বিধানসভা পাণ্ডবেশ্বর। এই নিয়ে যুযুধান দুই শিবিরের প্রার্থী নরেন ও জিতেনের মধ্যে ততই বাড়ছে সংঘাত। বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারির দাবি করেন, "ওদের স্বামীরা ঝাঁটা নিয়ে দাঁড়াতে বলেছে। কিন্তু আমি ওদের নমস্কার করে চলে এসেছি। নরেন চক্রবর্তীর নির্দেশে করেছে।"পাল্টা তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী দাবি করেন,"যাদের নাম বাদ গেছে তারাই প্রতিবাদে সোচ্চার হচ্ছে। আগামী দিনে প্রতিবাদ আরো বাড়বে। তার বহিঃপ্রকাশ হবে।"অন্যদিকে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকা মহিলাদের বক্তব্য, তাদের নাম বাদ দিয়েছে এই সরকার। তাই তাদের বিজেপি লোকজনদের এলাকায় ঢুকতে দেবে না।

প্রসঙ্গত, সম্প্রতি মমতাকে বলতে শোনা গিয়েছিল, মা-বোনেদের বলব, কেন্দ্রীয় বাহিনী ভোট দিতে আটকালে, ঝাঁড়ু হাতেনিন। ঝাঁড়ু নিয়ে মেয়েরা রাস্তা পরিষ্কার করতে যাবেন। তিনি আরও বলেন, সিআরপিএফ জোর করে ঢুকলে মাথায় রাখবেন, পাহারা দেবেন। মা বোনেদের বলব, যদি কোনও বলব বা কোনও এলাকায় ওই সেন্ট্রাল পুলিশ ফোর্স আর এখন যারা আমাদের আছে, তাঁধের সঙ্গে নিয়ে যদি আপনাদের গ্রাম আটকায়, কী করবেন, ...একটা করে খিলের ঝাঁড়ু রাখুন।'

সেরা শিরোনাম

Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget