এক্সপ্লোর

Abhishek Banerjee: 'আগে সাপ তাড়ান, তারপর ঝগড়া করবেন' ! কাদের উদ্দেশে বার্তা অভিষেকের ?

Abhishek Banerjee's Big Message : প্রার্থী অসন্তোষ নিয়ে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 'আগে সাপ তাড়ান, তারপর ঝগড়া করবেন।' 'যুদ্ধে যারা বেইমানি করে, তারা আর যাই হোক দলকে মা বলে পারে না'।

বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের পর ভোটের ময়দানে নেমে পড়েছেন সমস্ত রাজনৈতিক দলগুলো। কিন্তু প্রার্থী নিয়ে অসন্তোষ দেখা গেছে বহু জায়গায়। শুধু বিজেপি নয়, তৃণমূলেও দেখা গেছে একই চিত্র। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরে গিয়ে সাংগঠনিক বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই বৈঠক থেকেই নিজের দলের প্রার্থী অসন্তোষ নিয়ে ক্ষোভ উগরে দিলেন তিনি। অভিষেক জানান, 'আগে সাপ তাড়ান, তারপর ঝগড়া করবেন।'

প্রার্থী অসন্তোষ নিয়ে এর আগেও মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে নওদা-তে তিনি বলেছিলেন 'আমিই প্রার্থী'। আবার বৃহস্পতিবার ফের প্রার্থী অসন্তোষ নিয়ে বড় বার্তা দিলেন তিনি। জানান, কাজ করলে পুরস্কার পাবেন, কাজ না করলে তিরস্কার জুটবে। পারফরম্যান্স-এর ভিত্তিতে এটা করা হবে। 

অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, 'দল যাকে প্রার্থী করেছে তাকেই জেতাতে হবে। অভিমানের কোনও জায়গা নেই।' 'আগে সাপ তাড়ান, তারপর ঝগড়া করবেন।' 'যুদ্ধে যারা বেইমানি করে, তারা আর যাই হোক দলকে মা বলে পারে না'। এর পাশাপাশি, পূর্ব মেদিনীপুরে তৃণমূলের দুর্বলতা মেনে নিয়ে আগামী দিনে সর্বশক্তি দিয়ে লড়াই করার বার্তা দেন তিনি। 

মেদিনীপুরের বৈঠকের পর বৃহস্পতিবার তালডাংরাতে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি বার্তা দেন, ''তালডাংরার যে ৪টি অঞ্চল রয়েছে সেখান থেকে তৃণমূলকে ব্যাপকভাবে জেতাতে হবে। এই চারটি অঞ্চলের নাম এই কারণেই নিলাম, ২০২১ সালের ভোটে আমরা এই অঞ্চলগুলো থেকে একটু হলেও পিছিয়ে ছিলাম। কিন্তু একবার এই চারটি অঞ্চল থেকে জোড়া ফুলের প্রার্থীকে এমন ভাবে জেতাতে হবে, যাতে বিজেপি ১০০ বছর এই তালডাংরার মাটিতে প্রার্থী খুঁজে না পায়।'' 

ভোট দেওয়া নিয়ে অভিষেক আরও বলেন, ''জোড়া ফুলের পাশে যে বোতামটা থাকবে, সেটা এমনভাবে টিপতে হবে, যেন ৪ তারিখ ভোটের ফলাফল বেরোনোর সময় যখন ভোট বাক্স খুলবে তখন যেন পদ্ম ফুল চোখে সর্ষে ফুল দেখে। আর বাংলার মানুষের ক্ষমতা কি, তালডাংরার ক্ষমতা কি সেটা যেন তারা অনুভব করতে পারেন। 

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Hangla Bhog Compitition 2026 | বেছে নেওয়া হল হ্য়াংলা পুজোর সেরা ভোগ ২০২৬-এর বিজয়ীদের |
Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget