এক্সপ্লোর

West Bengal Election 2026 : 'ছেলেকে যে চাকরি দেবে, তাকেই ভোট দেব', তৃণমূলপ্রার্থীর মুখের উপর বললেন ভোটার

AramBagh TMC Candidate : মিতা বাগকে নানা চমক দিতে দেখা গিয়েছে। এবার যেন ভোটারের কথাতেই তিনি চমকে গেলেন। 

বাপন সাঁতরা, আরামবাগ : জাতের লড়াই নয়, লড়াই হোক ভাতের জন্য। ভোটের আগে এমন স্লোগান তো অনেক সময়ই ওঠে। কিন্তু ভোটের প্রচারে 'রোটি-কাপড়া-মকান' ছাড়া অনেক কিছুই মূল অ্যাজেন্ডা হয়ে ওঠে। সব দলই অন্যকে খাটো করে, নিজেদেরই সেরা প্রমাণ করার চেষ্টা করে। সেই দস্তুর। সবকিছুর মধ্যে কোথাও যেন হারিয়ে যায়, সাধারণ মানুষের খুব প্রাথমিক চাহিদাগুলির কথা। এই প্রচারে চমক পেরিয়ে, শঙ্কা ভুলে, কজন ভোটারই বা প্রার্থীকে বলতে পারেন, তাঁর কী চাই জনপ্রতিনিধির কাছ থেকে। 

এবার আরামবাগে তৃণমূল প্রার্থী মিতা বাগকে সে-কথা স্পষ্ট ভাবে বলে দিলেন এক ভোটার। বললেন, 'ছেলে মাস্টার্স ডিগ্রি করেছে। আমার ছেলে ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছে। আমার ছেলেকে যে চাকরি দেবে তাকেই ভোট দেব।' ভোটপ্রচারের শুরু থেকেই এই মিতা বাগকে নানা চমক দিতে দেখা গিয়েছে। এবার যেন ভোটারের কথাতেই তিনি চমকে গেলেন। 

আরামবাগের মায়াপুর-২ পঞ্চায়েতের বামসা এলাকার এক মা, প্রার্থী মিতা বাগকে স্পষ্ট বলে দেন, 'আমার ছেলেকে যে চাকরি দেবে আমি তাকেই ভোট দেব। ছেলেকে ৩ লক্ষ টাকা খরচ করে পড়িয়েছি, বিজেপি-তৃণমূল কেউ চাকরি দেয়নি। তাই যে চাকরি দেবে তাকেই ভোট দেব, এটাই আমার স্পষ্ট কথা। চাকরি না হওয়ায় ছেলের বিয়ে দিতে পারছি না।'

প্রচারের সময় আরামবাগের তৃণমূল প্রার্থী মিতা বাগকে এমন কথাই শুনতে হল এক সাধারণ মহিলা ভোটারের থেকে। যদিও ভোটারের ক্ষোভ প্রশমনে তাঁকে নানাভাবে বোঝাতে চেষ্টা করেন তৃণমূল প্রার্থী। তিনি বলেন, 'বিজেপি শুধু ভাঁওতা দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ই কর্মসংস্থান করছেন।' যতক্ষণ না ভোটারের মন গলছে ততক্ষণ প্রার্থী ওই ভোটারকে বোঝাতে থাকেন। তারপর ফিরে যান। তৃণমূল  প্রার্থীর দাবি, মানুষের কাছে যাচ্ছেন, মানুষ তাঁদের সুখ-দুঃখের কথা বলছেন। মা-মাটি-মানুষের সরকারের আমলে যে বাক স্বাধীনতা রয়েছে, এটাই তার প্রমাণ।         

ভোটের প্রচারে নেমে নানা সময় নানা ভূমিকায় দেখা গিয়েছে প্রার্থী মিতা বাগকে। আরামবাগ বাজারে ভোট প্রচারে বেরিয়ে  চপের দোকানে ঢুকে  নিজের হাতে চপ ভেজেছেন। আবার কোথাও দিয়েছেন ঘুঁটে।  আবার সকাল সকাল সব্জি বাজারে গিয়ে মানুষের সঙ্গে কুশল বিনিময় করেছেন কোথাও কোথাও, হাত জোড় করে ভোট ভিক্ষাও করতে দেখা যায়।                   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget