এক্সপ্লোর

BJP Candidate Frying Jalebi: 'চপ' নয়, প্রচারে বেরিয়ে 'জিলিপি' ও 'রসগোল্লা' বানালেন বিজেপি প্রার্থী! দিলেন এই বার্তাও

WB Election: কেউ বেলছেন রুটি, আবার কেউ ভাজছেন চপ-বেগুনি। এবার এই তালিকায় যুক্ত হল রসগোল্লা ও জিলিপি। রসগোল্লা পাকিয়ে, জিলিপি ভেজে জনসংযোগ করলেন বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: জনসংযোগ নয়, এ যেন নাটকের রঙ্গমঞ্চ! আগে বিভিন্ন ইস্যুকে সামনে রেখে চলত ভোট প্রচার। কিন্তু বর্তমান দিনে এই প্রচারের ধরন বদলে গেছে। ভোটারদের মন জয় করতে বিভিন্ন কৌশল বার করছেন প্রার্থীরা। কেউ ঢুকে পড়ছেন হাসপাতালের অপারেশন থিয়েটারে। কেউ বেলছেন রুটি, আবার কেউ ভাজছেন চপ-বেগুনি। এবার এই তালিকায় যুক্ত হল রসগোল্লা ও জিলিপি। অনেকের প্রশ্ন, শুধু ভাইরাল হওয়ার নেশায় এমন কাজ, নাকি এর নেপথ্যে আছে অন্য কোনও কারণ? 

২০২৬ এর বঙ্গ ভোটে অভিনব কিছু প্রচার নজর কেড়েছে। মশলা বাটা, দাড়ি কামানো, গেরস্থালির কাজ করে দেওয়া, মাঠে নেমে কৃষকদের সঙ্গে আলু তোলা সহ বহু কাজ করছেন প্রার্থীরা। এই ধরণের প্রচারে বিজেপি-তৃণমূল একে অপরকে টেক্কা দিচ্ছে। এবার রসগোল্লা পাকিয়ে জিলিপি ভেজে জনসংযোগ করলেন বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ। বললেন, '৪ তারিখ বিরোধীদেরও রসগোল্লা খাওয়াব'। 

এবারের নির্বাচনী প্রচারে বিভিন্ন দলের প্রার্থীদের বিভিন্ন নতুন কৌশল দেখা দিয়েছে। কাউকে রুটি বেলতে, কেউ আবার ঘুটে উপুর করে দিচ্ছেন, কাউকে আবার দাড়ি কামাতেও দেখা গেছে। কাউকে আবার ডাল রান্না করতেও দেখা গেছে। এবার সপ্তগ্রামের বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ-কে মিষ্টির দোকানে ঢুকে রসগোল্লা ও জিলিপি ভাজতে দেখা গেল। 

সোমবার বাঁশবেড়িয়া পুরসভার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারে যান বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ। ২০২৬ এর বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচারে ব্যস্ত। কারন, হাতে আর মাত্র কয়েকদিন। বিভিন্ন সময় প্রার্থীদের প্রচারে বেরিয়ে নানান ভঙ্গিমায় দেখা গিয়েছে। এদিন জনসংযোগে গিয়ে স্বরাজ হঠাৎ মিষ্টির দোকানে ঢুকে পড়েন। সেখানেই গরম তেলের কড়াইয়ের সামনে জিলিপি ভাজতে শুরু করেন। কিছুক্ষণ জিলিপি বাজার পরেই রসোগোল্লা তৈরির জন্য মিষ্টির গোল্লা পাকাতেও শুরু করেন। স্বরাজ বলেন, 'ঘোষদের ছেলে, ছানার উপর দখল আছে। দুধ কাটিয়ে কিভাবে ছানা তৈরি করতে হয় সেটা আমার জানা আছে। গরম রসগোল্লা খেতে ভাল লাগে। সপ্তগ্রামের মানুষকে ৪ তারিখ ভোটের রেজাল্টের পর রসগোল্লা খাওয়াব। বিরোধীরা যারা আমাদের প্রচারে হুমকি দিচ্ছে, ফ্লেক্স ছিড়ে দিচ্ছে তাদেরকেও রসগোল্লা খাওয়াব। আমরা ভয় খেয়ে রাজনীতি করি না। ভারতীয় জনতা পার্টি ভয় পায় না। সপ্তগ্রামের মানুষ জেনে গেছে এবারে এই কেন্দ্রে পদ্ম ফুটবে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget