এক্সপ্লোর

West Bengal Election: রাজ্যে গেরুয়া ঝড়ের মাঝে চৌরঙ্গীতে জয়ী নয়না, এন্টালিতেও জয়ী তৃণমূল প্রার্থী

TMC: তৃণমূল কংগ্রেসের স্বস্তি বলতে, একটা সময় বিজেপির সন্তোষ পাঠকের কাছে পিছিয়ে থাকার পরেও শেষ পর্যন্ত চৌরঙ্গিতে জয়ী তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: এগারোর পর ছাব্বিশ, ১৫ বছর পরে ফের রাজ্য রাজনীতিতে পালাবদল। দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলার সরকার গঠনের পথে বিজেপি। নিঃশব্দে পরিবর্তনের পক্ষেই রায় পশ্চিমবঙ্গের। বিজেপির কাছে তৃণমূলের পরপর হেভিওয়েট মন্ত্রীরা পিছিয়ে। ভবানীপুরে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, নন্দীগ্রামে এগিয়ে শুভেন্দু অধিকারী।

বেলা গড়াতেই একের পর এক কেন্দ্রে পিছিয়ে তৃণমূল। যদিও সূর্যাস্তের পরেই খেলা ঘুরবে বলে দাবি করেছেন তৃণমূলনেত্রী। ভোটের রেজাল্ট আউট শুরু হতেই বিজয় উল্লাসে বিজেপি। কাজে এল না ডায়মন্ড হারবার মডেল! প্রত্যাবর্তন নয়, পালাবদলেরই পথে পশ্চিমবঙ্গ। ঝাড়গ্রাম, জলপাইগুড়ি, পশ্চিম বর্ধমান, আলিপুরদুয়ারে ২ নম্বরে রয়েছে তৃণমূল। ৭ শতাংশেরও বেশি ভোট বাড়িয়ে নবান্নের কুর্সিতে বসার পথে বিজেপি। সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, দেবাশিস কুমার, ব্রাত্য বসু থেকে অতীন ঘোষ - একের পর এক হেভিওয়েট নেতাদের হার।

এর মাঝেই তৃণমূল কংগ্রেসের স্বস্তি বলতে, একটা সময় বিজেপির সন্তোষ পাঠকের কাছে পিছিয়ে থাকার পরেও শেষ পর্যন্ত চৌরঙ্গিতে জয়ী তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়। এন্টালিতে জয়ী তৃণমূল প্রার্থী সন্দীপন সাহা। বেলেঘাটায় এগিয়ে তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ।

শ্যামপুকুরে জয়ী বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী। মানিকতলায় এগিয়ে বিজেপি প্রার্থী তাপস রায়। কাশীপুর-বেলগাছিয়ায় এগিয়ে বিজেপির রীতেশ তিওয়ারি। জোড়াসাঁকোয় এগিয়ে বিজেপি প্রার্থী বিজয় ওঝা। খড়দায় তৃণমূল প্রার্থী দেবদীপ পুরোহিতের হার। তারকেশ্বরে এগিয়ে বিজেপি প্রার্থী সন্তু পান। কান্দির ৫ বারের তৃণমূল বিধায়ক অপূর্ব সরকারের হার।

অন্যান্য উল্লেখযোগ্য ফলাফল

শিলিগুড়ি: ফের জয়ী বিজেপির শঙ্কর ঘোষ 
মেখলিগঞ্জ:  জয়ী বিজেপি প্রার্থী দধিরাম রায়
কালিম্পং: জয়ী বিজেপি প্রার্থী ভরত ছেত্রী
করণদিঘি: জয়ী বিজেপি প্রার্থী বিরাজ বিশ্বাস
খড়গ্রাম: জয়ী বিজেপি প্রার্থী মিতালি মাল
কান্দি: জয়ী বিজেপি প্রার্থী গার্গী দাস ঘোষ
(বাঁকুড়া) বিষ্ণুপুর: জয়ী বিজেপি প্রার্থী শুক্লা চট্টোপাধ্যায়
পাণ্ডবেশ্বর: জয়ী বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি
আসানসোল দক্ষিণ: জয়ী বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল
আসানসোল উত্তর: জয়ী বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়
রাণাঘাট উত্তর-পূর্ব: জয়ী বিজেপি প্রার্থী 
রাণাঘাট উত্তর-পশ্চিম: জয়ী বিজেপি প্রার্থী 
মন্তেশ্বর: পরাজিত সিদ্দিকুল্লা, জয়ী বিজেপির সৈকত পাঁজা
কালনা: জয়ী বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদার
ভাতার: জয়ী বিজেপি প্রার্থী সৌমেন কার্ফা
পূর্বস্থলী দক্ষিণ: জয়ী বিজেপি প্রার্থী প্রাণকৃষ্ণ তপাদার
পূর্বস্থলী উত্তর: জয়ী বিজেপি প্রার্থী গোপাল চট্টোপাধ্যায়
কাটোয়া: জয়ী বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষ
মঙ্গলকোট: জয়ী বিজেপি প্রার্থী শিশির ঘোষ
কেতুগ্রাম: জয়ী বিজেপি প্রার্থী অনাদি ঘোষ

মোথাবাড়ি: জয়ী তৃণমূল প্রার্থী মহঃ নজরুল ইসলাম
সুজাপুর: জয়ী তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন
চাঁচল: জয়ী তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়
ইটাহার: জয়ী তৃণমূল প্রার্থী মোশারফ হোসেন

আরও পড়ুন: আরসিবিকে চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর, আইপিএলের মাঝেই আচমকা ভারত ছেড়ে ইংল্যান্ডে!

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান ২০২৬, সেরার শিরোপা পেল ঢাকুরিয়া তরুণ মহল
Anubrata Mondal: প্রায় ৭০০ ভরির বেশি সোনার গহনায় সাজলো অনুব্রতর তৃণমূল পার্টি অফিসের কালী প্রতিমা
Dakshineshwar Kali Temple: দক্ষিণেশ্বর কালীবাড়িতে সকাল থেকেই শুরু মায়ের আরাধনা, দেখুন ভিডিও
Kali Puja 2026: দিকে দিকে শক্তির আরাধনা, কালীঘাট মন্দিরে বাড়ছে ভক্তদের ভিড়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget