এক্সপ্লোর

West Bengal Election 2026 : কলকাতায় কংগ্রেস দফতরে রক্তারক্তি ! প্রার্থীবিক্ষোভে ফাটল মাথা, অজ্ঞান হলেন মহিলা!

Congress West Bengal Election 2026 : পার্টি অফিসে ঢুকে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ গোষ্ঠী।  কংগ্রেস কর্মীদের একাংশের অভিযোগ, কর্মীদের উপেক্ষা করেই প্রার্থী তালিকা তৈরি করেছে কংগ্রেস। 

কলকাতা : বালিগঞ্জে প্রার্থী করা হয়েছে প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রের পুত্র রোহন মিত্রকে। তাই নিয়েই উত্তপ্ত  বিক্ষোভে বিধানভবন।  কেন প্রার্থী করা হল রোহন মিত্রকে, তাই নিয়ে বিক্ষোভে উত্তাল কংগ্রেস দফতর। বিক্ষুব্ধ কংগ্রেস কর্মী ও কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষ , হাতাহাতি এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছায়, একেবারে রক্তারক্তি পরিস্থিতি তৈরি হয়। এক বিক্ষুব্ধ কর্মীর মাথা ফেটে যায়। এক মহিলা অজ্ঞান হয়ে যান। কার্যত যুদ্ধক্ষেত্র হয়ে ওঠে কংগ্রেসের দফতর। রবিবারই প্রথম দফার প্রার্থীতালিকা ঘোষণা করেছে কংগ্রেস।  সোমবারই বিভিন্ন জায়গায় ক্ষোভ উগরে দেন দলের কর্মী-সমর্থকরা। 

এর আগেও কলকাতায় কংগ্রেসের প্রার্থী নিয়ে বিক্ষোভ চলে । সোমবার বিধানভবনে বালিগঞ্জের কংগ্রেস প্রার্থী রোহন মিত্র ও ও টালিগঞ্জের কংগ্রেস প্রার্থী মানস সিংহ রায়। সোমবারও পরিবর্তনের দাবিতে স্লোগান দিতে থাকেন দলীয় কর্মীরা। অন্যদিকে প্রার্থী ঘোষণার আগেই শ্রীরামপুরে কংগ্রেস কার্যালয়ে  একপ্রস্থ তাণ্ডব   হয়ে গিয়েছে। পার্টি অফিসে ঢুকে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ গোষ্ঠী।  কংগ্রেস কর্মীদের একাংশের অভিযোগ, কর্মীদের উপেক্ষা করেই প্রার্থী তালিকা তৈরি করেছে কংগ্রেস। 

২৯৪ আসনের মধ্যে রবিবার, প্রথম দফায় ২৮৪ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। মালদার চাঁচলে আসিফ মেহবুবকে প্রার্থী করেছে কংগ্রেস। তাঁর নাম ঘোষণার পরই দলীয় পার্টি অফিস থেকে জিনিস এনে ভাঙচুর চালান কংগ্রেস কর্মী-সমর্থকদের একাংশ। আগুন জ্বালিয়ে চলে বিক্ষোভ দলেরই প্রার্থীর বিরুদ্ধে দেওয়া হয় স্লোগান। মুর্শিদাবাদের ডোমকলে শাহনাজ বেগমকে টিকিট দিয়েছে কংগ্রেস। তাঁর নাম ঘোষণা হতেই তুমুল উত্তেজনা ছড়ায় পার্টি অফিসের ভিতর। বচসা থেকে কার্যত হাতাহাতিতে জড়ায় দুপক্ষ। চলে স্লোগান যুদ্ধ। মালদা, মুর্শিদাবাদের পাশাপাশি মেদিনীপুর, বর্ধমান, নন্দীগ্রাম, খড়গপুরেও প্রার্থী নিয়ে ক্ষোভ উগরে দেন কংগ্রেসের কর্মী-সমর্থকরা। চলে ভাঙচুর-বিক্ষোভ। কোথাও আবার পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়। 

বিজেপিতেও শুরু হয়েছে প্রার্থী বিক্ষোভ। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে বিজেপি এবার প্রার্থী করেছে রমাপ্রসাদ গিরিকে। সেই প্রার্থী বদলের দাবিতে শনিবার খড়গপুরে বিজেপি জেলা কার্যালয়ে ভাঙচুর চালায় দলীয় কর্মী সমর্থকরাই। প্রার্থী বদলের দাবি ওঠে নদিয়ার রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভা কেন্দ্রেও। কলকাতা থেকে জেলা, প্রার্থী বদল নিয়ে বিজেপির অন্দরের এই দ্বন্দ্ব বাইরে চলে আসায় অস্বস্তিতে পড়েছে বিজেপি। ময়নাগুড়িতে প্রার্থী বদলও করেছে দল।                

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget