এক্সপ্লোর

Mamata Banerjee : "ওরা হামলা করলেও, আপনারা...", ভিডিও প্রকাশ করে এ কোন বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের ?

West Bengal Election : ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ''সবাই শান্ত থাকুন, সংযত থাকুন, দিদির উপর ভরসা রাখুন। কেন এমন মন্তব্য?

কলকাতা : বিধানসভা নির্বাচনের ভোটদান পর্ব শেষ। কোন দল গড়বে সরকার? এর উত্তর শুধু সময়ের অপেক্ষায়। বাংলার মানুষ চাতক পাখির মত চেয়ে আছে ৪ তারিখের নির্বাচনের ফলাফলের দিকে। তবে তার আগে এক্সে একটি ভিডিও প্রকাশ করে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, "ওরা হামলা করলেও, আপনারা কিন্তু...!''

বিধাননগর কলেজের স্ট্রংরুম কড়া নিরাপত্তার চাদরে ঢাকা। ভিতরে রয়েছে ৩ বিধানসভা কেন্দ্রের EVM। রাজারহাট-নিউটাউন, বিধাননগর ও রাজারহাট গোপালপুর বিধানসভার EVM আছে এই স্ট্রং রুমে। কাটোয়া কলেজের স্ট্রং রুমেও নিরাপত্তা একেবারে আঁটোসাটো। অন্যান্য জায়গায়ও নিরাপত্তা নিয়ে এক চিত্র। কিন্তু এর মাঝেও হামলা নিয়ে বার্তার পাশাপাশি, ভোট গণনার আগে স্ট্রংরুমে কড়া নিরাপত্তা নিয়েও তৃণমূল কর্মীদের দিলেন বিশেষ টিপস।

ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ''সবাই শান্ত থাকুন, সংযত থাকুন, দিদির উপর ভরসা রাখুন। বাংলার মানুষের উপর ভরসা রাখুন। আমাদের মা মাটি মানুষের সরকার গঠন করছি। নিশ্চিন্তে থাকুন, সংযত থাকুন। ওরা হামলা করলেও, আপনারা এক্ষুনি হামলাতে যাবেন না। আমি জানি কালও বেহালাতে অনেক মারধর করেছে রাতের বেলায়, অনেক অত্যাচার করেছে। ভাঙড়ে যে ভাবে আমাদের কর্মীদের মারা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, এর জবাব ওদের দিতেই হবে আগামী দিন। এর জন্য আমরা ব্যবস্থা নেবো। আপনাদের নিজের হাতে আইন তুলে নিতে হবে না। আর আমি প্রশাসনকেও বলব, অনেক খেল দেখিয়েছেন বিজেপির কথায়, দয়া করে আমাদের ছেলেদের গায়ে গণনার দিন হাত দেবেন না।''

আরও পড়ুন - প্রায় ৪ ঘণ্টা পরে, ভবানীপুরের স্ট্রং রুম থেকে বেরলেন মমতা বন্দ্যোপাধ্যায়! কেন এতক্ষণ ভিতরে? ঠিক কী ঘটল?

এক্স পোস্টের ভিডিও বার্তায় তৃণমূল সুপ্রিমো আরও বলেন, ''আমি আমাদের কর্মীদের বলব সবাই একজোট থাকুন। যাতে গণনার দিনের জন্য আজ থেকেই পাহারা দেন সকলে। দরকার হলে আমিও আমার এলাকায় পাহারা দিতে নামব। ২৯৪ কেন্দ্রে প্রার্থীরা পাহারা দিন। দিনের বেলায় কর্মীদের রাখুন, রাতের বেলায় নিজেরা থাকুন, আর পাহারা দিন। আমি যদি পাহারা দিতে পারি, আপনারাও পাহারা দিতে পারবেন। রাত জাগুন, পরের দিন টিমকে হ্যান্ডওভার দিয়ে যান। তাঁর কারণ এভিএম মেশিন যখন স্টোর থেকে কাউন্টিং রুমে নিয়ে যাবে তখন ওঁরা প্ল্যান করেছে মেশিন বদলে দেওয়ার। সুতরাং নজর রাখতে হবে। এই কাজ করার সময় কোনও অবহেলা যাতে না হয়। কাউন্টিংয়ে যোগ্য লোককে বসাবেন। আমি যতক্ষণ না পর্যন্ত সাংবাদিক বৈঠক করে বলছি, ততক্ষণ কেউ কাউন্টিং টেবিল ছাড়বেন না।'' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget