এক্সপ্লোর

West Bengal Election 2026: 'যা হবে ২৩ তারিখের পর', জামিন পেয়ে ফের 'হুমকি' তৃণমূল নেতার ?

West Bengal Assembly Election 2026: 'যা হবে ভোটের পর, যা হবে ২৩ তারিখের পর, যা কিছু হবে ২৩ তারিখের পর, যা কিছু হবে সব ২৩ তারিখের পর, দেখা যাবে।' 

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের রীতিমতো ভয় দেখিয়েছিলেন, হুমকি দিয়েছিলেন বহরমপুরের তৃণমূল নেতা রাজু মণ্ডল। খবর জানাজানি হতেই গতকাল শুক্রবার গ্রেফতার হন তিনি। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই ব্যক্তিগত বন্ডে ছাড়াও পেয়ে গিয়েছেন তিনি। আর জামিন পাওয়ার পরেই, ফের তৃণমূল নেতার মুখে শোনা গেল হুমকি ! 

জামিন পাওয়ার পর, থানা থেকে বাইকে করে বেরনোর সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল নেতা রাজু মণ্ডল বলেন, 'আমি এখন কিছু বলব না। ২৩ তারিখের পর ফের দেখা হবে, বোঝানো হবে।' তাঁর এ হেন বক্তব্যকে হুমকি হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। কেন রাজু মণ্ডল ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন, তা নিয়েও উঠছে প্রশ্ন। শনিবার থানা থেকে বাইকে বেরনোর সময় রাজু মণ্ডল বলেন, 'এইসব বিষয়ে আমি কোনও মন্তব্য করব না। আমি আমারটা নিয়ে থাকি। যা হবে ভোটের পর, যা হবে ২৩ তারিখের পর, যা কিছু হবে ২৩ তারিখের পর, যা কিছু হবে সব ২৩ তারিখের পর, দেখা যাবে।' 

বহরমপুরের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি রাজু মণ্ডল। ভোটের প্রচারের সময়, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এই তৃণমূল নেতা রীতিমতো হুমকি দিয়ে, শাসিয়ে, ভয় দেখিয়ে বলেন, 'পদ্মফুলে ভোট দেওয়া যাবে না। ভোট গন্ডগোল হলে ভোট দিতে যাওয়ার দরকার নেই। ভোট দিতে হবে তৃণমূলকে। এ বছর যেন ভোট নষ্ট না হয়। খাতায় এন্ট্রি করা থাকবে, কোন বাড়ির কে ভোট দিচ্ছে, আমাদের ক্যামেরা থাকবে। এবার যা ভোট হবে, সব লাইভ হবে।'

ভোটারদের ভয় দেখানোর অভিযোগে পঞ্চায়েত প্রধান গ্রেফতার 

এবার ভোটারদের ভয় দেখানোর অভিযোগে পঞ্চায়েত প্রধান গ্রেফতার। জীবনতলার দেউলিগ্রামে পঞ্চায়েত প্রধান হাফিজুল মোল্লা গ্রেফতার। ভোটারদের ভয় দেখানোর ভিডিও নির্বাচন কমিশনের হাতে আসায় আগেই গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছিল। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেবে পুলিশ, জানিয়েছে নির্বাচন কমিশন। 

দেবাংশু ভট্টাচার্যের হয়ে প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য অসিত মজুমদারের 

অসিত মজুমদার বলেছেন, 'যাঁরা আমাদের পোলিং এজেন্ট হবেন, শুধু খেয়াল রাখবেন আঙুলটা কোথায় যাচ্ছে। আঙুলটা নীচে আসছে, নাকি উপরের দিকে যাচ্ছে। আর আঙুল দেখে বিকেলে যখন জমা দিতে যাবেন, বলে দেবেন দাদা এই বুথে এত ভোটে জিতছি। আমার ৩৬১টা বুথ, ৩৬১টা বুথের প্রতিটা বুথে ঘাসের উপর জোড়া ফুল পতপত করে উড়বে, আর দেবাংশুর জয়যাত্রা অব্যাহত থাকবে।' 

সেরা শিরোনাম

Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Dilip Ghosh:
NCPI News: 'কাদের জন্য কাজ করব সেটা বোঝাতেই বিশেষণ', 'বহুজন' বিতর্কে Kakoli Ghosh Dastidar
BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget