এক্সপ্লোর

WB Election: 'কোনও ভদ্র, সভ্য, শিক্ষিত লোক বিজেপি করে না'! তবে কারা করে এই দল ? জনসভা থেকে বার্তা অভিষেকের

Abhishek Banerjee on BJP: '' আগে চোরেরা, ডাকাতেরা, ধর্ষকেরা অপরাধ করলে জেলে যেত, এখন বিজেপিতে যায়।'' জনসভা থেকে ফের বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: ছোটোখাটো বিক্ষিপ্ত অশান্তি পার করে বৃহস্পতিবার শেষ হয়ে গেল পশ্চিম বঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। এবার লড়াই শুরু দ্বিতীয় দফার জন্য। ২৯ এপ্রিল হবে ভোট। হাতে আর যে কয়েকটা দিন বাকি আছে প্রচারের ময়দানে নেমে পড়েছেন প্রার্থী থেকে হেভিওয়েটরা। শুক্রবার জগৎবল্লভপুরের নীলাঞ্জনা পার্ক সংলগ্ন মাঠে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই সভা থেকে ফের কড়া ভাষায় আক্রমণ শানালেন তিনি। জানালেন, কোন ধরেন লোক বিজেপি পার্টি করে না। 

অভিষেক বন্দ্যোপাধ্যায় সভামঞ্চ থেকে জানান, '' আগে চোরেরা, ডাকাতেরা, ধর্ষকেরা অপরাধ করলে জেলে যেত, এখন বিজেপিতে যায়।  আপনি দেখবেন আপনার পাড়ায়, এলাকায়, কোনও ভদ্র লোক, কোনও সভ্য লোক বিজেপি করে না। কোনও শিক্ষিত লোক, মার্জিত লোক বিজেপি করে না। যত চোর, দুর্নীতিগ্রস্থ, চিটিংবাজ, মদ্যপ, মাতাল, পাতা খোর, গাঁজা খোর, বেইমান, গদ্দার এই ধরণের লোকেরা বিজেপি করে। যার বিরুদ্ধে পুলিশ অভিযান চালিয়ে, তার কাছ থেকে আগ্নেয় অস্ত্র উদ্ধার করেছিল। এখন সেই রবীন্দ্র হাজরা হচ্ছে বিজেপির প্রার্থী। '' 

অভিষেক আরও বলেন, "যাদের কোনও গ্রহণ-যোগ্যতা নেই, পরিচিতি নেই, মানুষের পাশে থাকে না। আলুর বস্তায় পচা আলু থাকে, পিঁয়াজের বস্তায় পচা পিঁয়াজ থাকে। এগুলো তৃণমূল ফেলে দিচ্ছে। এগুলো বিজেপি নিয়ে জগা খিঁচুড়ি করে আপনাদের খাওয়াতে চাইছে। এগুলো খেলে আপনাদের পেট খারাপ হবে। এগুলোকে বর্জন করতে হবে।"

অন্যদিকে, নিউটাউনে সাংবাদিক বৈঠক করে অমিত শাহ বলেন, '' ৯২ শতাংশের উপর ভোট পড়েছে। প্রমাণ করছে তৃণমূলের শাসন যেতে বসেছে। প্রথম দফায় ১৫২ এর মধ্যে ১১০ টি আসন বিজেপি পেতে চলছে। প্রথম ও দ্বিতীয় দফা মিলে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলছে।''

হাওড়া মধ্য বিধানসভা কেন্দ্রের হাওড়া ময়দান মেট্রো চ্যানেলের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ও তৃণমূল জয় হচ্ছে সে কথা জানান। পাশাপাশি বিজেপির সরকার গড়ার ভবিষ্যদ্বাণীকে কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো। তিনি জানান, "এত গর্জন বাংলায় এসে করছেন যেন মনে হচ্ছে সব সিটে আপনি জিতে গেছেন। ঘেচু ! আলিপুরদুয়ারে গোল্লা, কোচবিহারে গোল্লা, উত্তর দিনাজপুরে গোল্লা, দক্ষিণ দিনাজপুরে গোল্লা, মালদায় গোল্লা, মুর্শিদাবাদে গোল্লা। রেজাল্টটা বেরোলে মিলিয়ে নেবেন। এত গর্জন করছেন না, এই গর্জনের কী ফল হয় আপনাকে আমরা আগেও দেখিয়েছি।"

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget