এক্সপ্লোর

West Bengal Election Result: এরাই তো কলকাঠি নেড়েছিল... তৃণমূলের ভরাডুবির পর ৩টি পাঁঠা নিয়ে মন্দিরে প্রাক্তন বিধায়ক!

WB Assembly Election: ৩টি পাঁঠা নিয়ে মন্দিরে গেলেন পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়। সেগুলির গলায় ঝোলানো কাগজে লেখা স্বপন দেবনাথ, রবীন্দ্রনাথ চট্টোপাধ্য়ায়, অরূপ বিশ্বাসের নাম! 

রানা দাস, পূর্বস্থলী: তৃণমূলের (TMC) প্রার্থী তালিকায় নাম না থাকায় আগেই ক্ষোভ উগরে দিয়েছিলেন। তৃণমূলের ভরাডুবির পর, এবার, পুজো দিলেন, পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়। সেখানেও চমক!

৩টি পাঁঠা নিয়ে মন্দিরে গেলেন পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়। সেগুলির গলায় ঝোলানো কাগজ, তাতে লেখা স্বপন দেবনাথ, রবীন্দ্রনাথ চট্টোপাধ্য়ায়, অরূপ বিশ্বাসের নাম! 

পরপর তিনটে ছাগল। সার দিয়ে দাঁড়িয়ে। এ যেন পরাজয়ের পর তৃণমূলে ক্ষোভের বিস্ফোরণের অভিনব এক ছবি। তপন চট্টোপাধ্য়ায়ের মনস্কামনা পূরণ হল! ৩টি পাঁঠার গলায় গলায় ঝুলছে কাগজে লেখা নাম! তিনটি নাম! নামগুলো স্পষ্ট! কারও গলায় ঝোলানো কাগজে লেখা - স্বপন দেবনাথ, পূর্বস্থলী দক্ষিণ। আরেকজনের গলায় ঝোলানো কাগজে লেখা - অরূপ বিশ্বাস, টালিগঞ্জ। তৃতীয়জন, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, কাটোয়া।

পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক, তৃণমূল কংগ্রেসের তপন চট্টোপাধ্যায় বলছেন, 'এরাই তো কলকাঠি নেড়েছিল যাতে বিধানসভার টিকিট আমি না পাই। এই রবি চ্য়াটার্জি, স্বপন দেবনাথ, অরূপ বিশ্বাস। মানত করেছিলাম এরা হারলে পাঁঠা বলি দেব।' তিনজন হারায় তপন চট্টোপাধ্য়ায়ের মনস্কামনা পূরণ হয়েছে। তৃণমূলের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্য়ায় ৩টি পাঁঠা নিয়ে হাজির বুড়োরাজ শিব মন্দিরে।

দল প্রশাসন থেকে সরতেই খসে পড়েছে ক্ষমতার পলেস্তরা। আর তারপরই ক্ষোভের সুনামি আছড়ে পড়ছে। পূর্ব বর্ধমানের ১৬ টি আসনের মধ্যে মাত্র ২টিতে টিমটিম করে জ্বলছে তৃণমূল। টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। দল হারতেই সটান পাঁঠা নিয়ে মন্দিরে হাজির পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়। মন্দির চত্বরে ঢাক, ঢোল বাজিয়ে চলল নাচ। একেবারে নাম করে হল পুজো। 

তপন চট্টোপাধ্যায় বললেন, 'আমাকে ভগবান বাঁচিয়ে দিয়েছিল। আমি বেঁচে গিয়েছি। অভিষেকের আইপ্য়াক, সেই আইপ্য়াক ২০ লক্ষ টাকা চেয়েছিল আমার কাছে। এদের উৎসর্গ করলাম। আমি বেঁচে গিয়েছি কিন্তু এরা বাঁচেনি।' টিকিট না পেয়েই কাঠগড়ায় তুলেছিলেন আইপ্য়াককে। আর এদিন দলের ভরাডুবির জন্য সরাসরি নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে।



প্রাক্তন বিধায়ক আরও বলেন, 'কাকে দায়ী করব? একদম অভিষেক ব্য়ানার্জি। অভিষেক ব্য়ানার্জি ৭৪টা MLA-একে বাদ দিয়ে ও ভেবেছিল আমি করব সব। কিন্তু পারল না। সমস্ত জায়গায় দেখুন ৭৪-এর সঙ্গে আরও ২৬ ধরুন ১০০ জন বাদ হয়ে গেল।'

আরও পড়ুন: ভোটে হারার পরই ভারতীয় ক্রিকেটে বড় দায়িত্ব পেলেন বাংলার ক্রিকেটার, চিঠি ভিভিএস লক্ষ্মণের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget