এক্সপ্লোর

Bhowanipore: ভবানীপুরে সিপিএম প্রার্থী হচ্ছেন শ্রীজীব বিশ্বাস

সূত্রের খবর, বামফ্রন্টের বৈঠকের পরে চূড়ান্ত ঘোষণার সম্ভাবনা।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: ভবানীপুরে সিপিএম প্রার্থী হচ্ছেন শ্রীজীব বিশ্বাস। আলিপুর আদালতের আইনজীবী শ্রীজীব বিশ্বাস। সূত্রের খবর, বামফ্রন্টের বৈঠকের পরে চূড়ান্ত ঘোষণার সম্ভাবনা। যদিও সংযুক্ত মোর্চা নয়, বামফ্রন্ট সমর্থিত সিপিএম প্রার্থী হিসেবেই লড়াইয়ে ময়দানে নামছে সিপিএম। 

গতকালই কংগ্রেস জানিয়ে দেয় তারা প্রার্থী দিচ্ছে না ভবানীপুরে। এরপর বামফ্রন্ট নেতৃত্ব নিজেদের মধ্যে আলোচনা করে। আজ সকালে সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠক ছিল। ওই বৈঠকে ঠিক হয় স্থানীয় যুবক, ওই এলাকার বাম আন্দোলনের সঙ্গে যুক্ত, আলিপুর আদালতের আইনজীবী, এলাকার পরিচিত নাম শ্রীজীব বিশ্বাসকে প্রার্থী করা হয়। এর আগে প্রার্থী কলতান দাশগুপ্তের নামও উঠে আসে। যিনি মূলত ডিওয়াইএফআই-এর সঙ্গে যুক্ত। সামনেই ডিওয়াইএফআই-এর রাজ্য সম্মেলন। যেখানে বড় দায়িত্ব পেতে পারেন কলতান। সেই কারণেই উঠে আসে শ্রীজীব বিশ্বাসের নাম। আজই আবার বৈঠকে বসবেন বাম নেতৃত্ব। ওই বৈঠকে প্রার্থীর নাম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

জানা গিয়েছে, প্রার্থীর নাম ঘোষণার পরই আজ থেকে প্রচার শুরু করবে সিপিএম। তবে সংযুক্ত মোর্চার নামে কোনও প্রচার হবে না। সিপিএম নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন, বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী হিসেবেই প্রচারে নামা হবে। কংগ্রেসকেও প্রচারে নামার জন্য আমন্ত্রণ জানানো হবে না বলেই সিপিএম সূত্রে খবর।

আরও পড়ুন: North 24 Parganas: ফের মনুয়াকাণ্ডের ছায়া, প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে স্বামীকে খুনের অভিযোগ

গত শনিবার, রাজ্যে ৩ বিধানসভা কেন্দ্রে নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন। একই দিনে ভোট মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রেও। ভোটের ফল ঘোষণা ৩ অক্টোবর। তিন কেন্দ্রের মধ্যে নজর কাড়ছে ভবানীপুর। ওই কেন্দ্রের প্রার্থী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের দিন ঘোষণা হতেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। এদিকে কালকের মধ্যেই ভবানীপুরে বিজেপি প্রার্থীর নাম ঘোষণার সম্ভাবনা। ভবানীপুর উপনির্বাচন, বিজেপির পর্যবেক্ষক অর্জুন সিংহ। অর্জুন সিংহকে সহযোগিতায় সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো। ভবানীপুরের প্রতি ওয়ার্ডে একজন করে বিজেপি বিধায়ককে দায়িত্ব।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget