এক্সপ্লোর

WB Election 2021:  খোদ দিলীপ ঘোষের বুথেই তৃণমূলের কাছে হার বিজেপির!

'কেন কমেছে, আমি খোঁজ নেব', বললেন বিজেপি রাজ্য সভাপতি

কলকাতা:  দিলীপ ঘোষ নয়াগ্রামের যে বুথের ভোটার, সেখানেই তৃণমূলের কাছে পিছিয়ে রয়েছে বিজেপি। যা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। কেন ভোট কমল, তা খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।

নয়াগ্রাম বিধানসভার কুলিয়ানা গ্রাম। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গ্রামের বাড়ি। এখানেই সপরিবারে থাকেন তাঁর মা-দাদা ও ভাই। কুলিয়ানা প্রাথমিক স্কুলের ১১৭ নম্বর বুথের ভোটার দিলীপ ঘোষ। ২৭ মার্চ, নয়াগ্রামের ভোটের দিন এখানে এসে ভোট দেন তিনি।

লোকসভা ভোটে জঙ্গলমহলে বিজেপি ভাল ফল করলেও, বিধানসভা ভোটে বদলেছে পরিস্থিতি। তৃণমূলের ঝুলি উপচে ভোট দিয়েছেন জঙ্গলমহলবাসী। 

নয়াগ্রামে তৃণমূল প্রার্থী দুলাল মুর্মুর কাছে প্রায় ২৩ হাজার ভোটে হেরেছেন বিজেপির বকুল মুর্মু। আর ভোটের ফল বেরনোর পর দেখা যাচ্ছে, বিজেপির রাজ্য সভাপতি যে বুথের ভোটার সেখানেও তৃণমূলের কাছে হেরেছে বিজেপি। 

কুলিয়ানা প্রাথমিক স্কুলের ১১৭ নম্বর বুথে তৃণমূল ভোট পেয়েছে ৩২৬টি। আর বিজেপি ভোট পেয়েছে ২৫৩টি। অর্থাৎ, এখানে ৭৩ ভোটে তৃণমূলের কাছে পিছিয়ে রয়েছে বিজেপি।

কুলিয়ানা প্রাথমিক স্কুলে দু’টি বুথ রয়েছে। ১১৮ নম্বর বুথেও ৭৩ ভোটে তৃণমূলের থেকে পিছিয়ে রয়েছে গেরুয়া শিবির।

আর এ নিয়েই কটাক্ষ করেছে তৃণমূল। ফিরহাদ হাকিম বলেন, দেখুন হয়ত উনি নিজেই হয়তো তৃণমূলকে ভোট দিয়েছেন, উন্নয়নের সঙ্গী হতে। 

অন্যদিকে, কেন ভোট কমল, তা খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, পঞ্চায়েত ভোটে ওখানে লিড ছিল। কেন কমল, আমি খোঁজ নেব বিষয়টা।

সব মিলিয়ে ভোট মিটলেও, জয়-পরাজয় নিয়ে কাটাছেঁড়া চলছেই।

রবিবার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়। ২০১৬-র থেকেও বেশি আসনে জিতে, টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। অন্যদিকে, বিজেপি দুই অঙ্কের গণ্ডিও টপকাতে পারল না। গত লোকসভা ভোটের বিধানসভাওয়াড়ি ফলের থেকেও, এবার বিধানসভা ভোটে গেরুয়া শিবিরের ফল আরও খারাপ হল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

CJP Protest: NEET-র প্রশ্নফাঁস, সিবিএসইর খাতা দেখা নিয়ে গোলমালের প্রতিবাদে CJP-র আন্দোলনে রণক্ষেত্র রাজধানী
Tarakeswar Srabani Mela 2026: তারকেশ্বরে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড়, জমজমাট শ্রাবণী মেলাও
Mamata Banerjee: 'কালীঘাট তৃণমূল'-এর ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখলেন মমতা | 21 July | ABP Ananda
Madan Mitra:
Mahua Moitra:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget