এক্সপ্লোর

WB Election মদন মিত্র, সুজিত বসু, পার্নো মিত্রকে বুথে ঢুকতে বাধা

একাধিক প্রার্থীকে বুথে ঢুকতে বাধা

কলকাতা: ভোটপঞ্চমীর সকাল থেকেই রাজ্যের বিভিন্ন এলাকা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর। বেশ কিছু জায়গায় প্রার্থীদের ভোটকেন্দ্রে ঢুকতে বাধা। তৃণমূল কংগ্রেসের মদন মিত্র, সুজিত বসু থেকে বিজেপি প্রার্থী পার্নো মিত্র, ভট্টাচার্য একাধিক প্রার্থীকে বুথের ভেতর ঢুকতে না দেওয়ার অভিযোগ।

আডিয়াদহের এক বুথকেন্দ্রে ঢোকার মুখে মদন মিত্রকে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। তাদের সঙ্গে হালকা বচসায় জড়ান কামারহাটির তৃণমূল প্রার্থী। কালিন্দীতে কেন্দ্রীয় বাহিনী সুজিত বসুর বুথে ঢোকার পথ আটকে দাঁড়ায়। যা নিয়ে বাদানুবাদ হয়। বরানগরের বিজেপি প্রার্থী পার্নো মিত্র, রাজারহাট-গোপালপুরের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্যও বুথে ঢুকতে গিয়ে বাধাপ্রাপ্ত হন।


WB Election মদন মিত্র, সুজিত বসু, পার্নো মিত্রকে বুথে ঢুকতে বাধা

 

বুথে ঢুকতে বাধা পেয়ে সেখান থেকেই অবজার্ভারকে ফোন করলেন সুজিত বসু। সুজিত বসু বলেন, "আমি বুথ পরিদর্শনে বেরিয়েছি। আমার সঙ্গে কেউ নেই, একাই ছিলাম। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আমি গিয়েছি। কালিন্দীর একটি বুথে এই সমস্যাটা দেখলাম। আমি অবজার্ভারকে ফোনে জানিয়েছি।"

অন্যদিকে আড়িয়াদহতে কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রকে বুথে ঢুকতে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। নিজের পরিচয়পত্র দেখিয়ে অবশ্য ভোটকেন্দ্রে ঢোকেন তিনি। যদিও গোটা ঘটনা নিয়ে বেশ রুষ্ট মদন মিত্র ঘটনার কথা কমিশনকে জানাবেন বলে জানিয়েছেন। এদিন সকালে দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে পুজো দিয়ে নিজের কেন্দ্রের বিভিন্ন বুথে গিয়ে পরিস্থিতি দেখার কাজ শুরু করেন মদন মিত্র। নিজের বাড়িতে যজ্ঞ করে বাড়ি থেকে বের হন সুজিত বসু।

এদিকে, বরানগরের বিকেসি কলেজে ইভিএম বিভ্রাট হয়। দীর্ঘক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়ে ক্ষোভ উগরে দেন ভোটাররা। খবর পেয়ে ঘটনাস্থলে যান বরানগরের বিজেপি প্রার্থী পার্নো মিত্র। বিকেসি কলেজে অবশ্য ঢোকার মুখে বাধাপাত্র হন তিনি। যে প্রসঙ্গে পার্নো মিত্র বলেন, "আমাদের ঢুকতে দিচ্ছে না। বলছে মেশিন খারাপ। বলছে প্রার্থীদের ঢুকতে দেওয়া হবে না। এখন অপেক্ষা করছি। যদি সমাধান না হয় নির্বাচন কমিশনকে জানাব।"


WB Election মদন মিত্র, সুজিত বসু, পার্নো মিত্রকে বুথে ঢুকতে বাধা

রাজারহাট-গোপালপুরের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্যও বুথে ঢুকতে গিয়ে বাধার সম্মুখীন হন বলেই অভিযোগ করেন।

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget