এক্সপ্লোর

Bidhannangar Booth Violence: শান্তিনগরে অশান্তি, ইটবৃষ্টি, হাতাহাতি, তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র সল্টলেক

বুথের কাছে অবৈধ জমায়েতের অভিযোগ থেকে গন্ডগোলের সূত্রপাত।

কলকাতা : ভোট চলাকালীন তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত সল্টলেকের শান্তিনগর। দুই পক্ষের ইটবৃষ্টি, হাতাহাতি। উভয়পক্ষেরই বেশ কয়েকজন আহত। বুথের কাছে অবৈধ জমায়েত, ভোটারদের বাধা দেওয়া অভিযোগ থেকে গন্ডগোলের সূত্রপাত। 

তৃণমূলের তরফে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তৃণমূলের। অসান্তির খবর পেয়েই এলাকায় যান বিধাননগরের বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত। তিনি অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। পাশাপাশি পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয় থাকার অভিযোগও করেন তিনি। সব্যসাচী দত্ত এলাকা ছাড়তেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ চলাকালীন এক মহিলাকে রাস্তায় ফেলে মার। তিনি অভিযোগ করেন, ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে।

ঘটনার পরই দ্রুত এলাকায় পৌঁছয় পুলিশ বাহিনী। এলাকার যাবতীয় অবৈধ জমায়েত সরাতে অভিযানে নামে তারা। কিছু জায়গায় লাঠি উঁচিয়েও ভিড়ের দিকে তেড়ে যান তারা। আপাতত গোটা এলাকায় টহলদারী চালাচ্ছে বাহিনী। পুলিশের আধিকারীকরা এলাকায় মাইকে প্রচারে নামেন। চিন্তামুক্ত হয়ে ভোট দেওয়ার আবেদন করা হয় তাদের তরফে। পাশাপাশি ভোট দেওয়া ছাড়া অন্য কোনও কারণে রাস্তায় অবৈধ জমায়েত করা হলে পুলিশ ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

শনিবার পঞ্চম দফায় রাজ্যের ৬টি জেলার মোট ৪৫ আসনে ভোটগ্রহণ চলছে। যার মধ্যে বিধাননগর সহ উত্তর ২৪ পরগণা জেলার ১৬টি বিধানসভা কেন্দ্র রয়েছে।

একঝলকে পঞ্চম দফার ভোট-

উত্তর ২৪ পরগনা (১৬), পূর্ব বর্ধমান (৮), নদিয়া (৮), জলপাইগুড়ি (৭), দার্জিলিং (৫) ও কালিম্পং (১) মোট ৬ জেলার ৪৫টি আসনে ভোটগ্রহণ।

জেলাভিত্তিক যে যে বিধানসভা আসনে ভোট-

উত্তর ২৪ পরগনা (১৬)- 
পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, রাজারহাট নিউটাউন, বিধাননগর, রাজারহাট গোপালপুর, মধ্যমগ্রাম, বারাসত, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখালি, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ।

পূর্ব বর্ধমান (৮)-
খণ্ডঘোষ, বর্ধমান দক্ষিণ, রায়না, জামালপুর , মন্তেশ্বর, কালনা, মেমারি, বর্ধমান উত্তর।

নদিয়া (৮)-
শান্তিপুর, রানাঘাট উত্তর-পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর-পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদহ, কল্যাণী, হরিণঘাটা।

জলপাইগুড়ি (৭)-
ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রাম-ফুলবাড়ি, মাল, নাগরাকাটা।

দার্জিলিং (৫)-

দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া-নকশালবাড়ি , শিলিগুড়ি, ফাঁসিদেওয়া।

কালিম্পং (১)-
কালিম্পং।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget