এক্সপ্লোর

West Bengal News: ১৫ জন IPS-কে পুলিশ পর্যবেক্ষক করে ভিনরাজ্যে পাঠানোর সিদ্ধান্তে রদবদল, যেতে হচ্ছে না মোট ৫ জনকে

West Bengal News: আইপিএস মুরলীধর, সৈয়দ ওয়াকার রেজা, প্রবীণ ত্রিপাঠি, আকাশ মাঘারিয়া, আমনদীপকে আপাতত রিজার্ভে রাখার সিদ্ধান্ত। 

West Bengal News: ১৫ জন IPS-কে পুলিশ পর্যবেক্ষক করে ভিনরাজ্যে পাঠানোর সিদ্ধান্তে রদবদল। আইপিএস মুরলীধর, সৈয়দ ওয়াকার রেজা, প্রবীণ ত্রিপাঠি, আকাশ মাঘারিয়া, আমনদীপকে আপাতত রিজার্ভে রাখার সিদ্ধান্ত। 

কাদের ভিনরাজ্যে যেতে হচ্ছে না (আপাতত) 

  • আপাতত ভিনরাজ্যে যেতে হচ্ছে না : বিধাননগর কমিশনারেটের CP মুরলীধর 
  • আপাতত ভিনরাজ্যে যেতে হচ্ছে না : শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের CP সৈয়দ ওয়াকার রেজা 
  • আপাতত ভিনরাজ্যে যেতে হচ্ছে না : DIG, IB আকাশ মাঘারিয়া 
  • আপাতত ভিনরাজ্যে যেতে হচ্ছে না : IGP STF প্রবীণ কুমার ত্রিপাঠী 
  • আপাতত ভিনরাজ্যে যেতে হচ্ছে না : SS IB আমনদীপ 

ভিনরাজ্যে যেতে হচ্ছে কাদের 

বাকি ১০ IPS-কে পুলিশ পর্যবেক্ষক হিসেবে যেতে হচ্ছে ভিনরাজ্যে। বর্ধমান রেঞ্জের DIG পদ থেকে সরানোর পর ভিনরাজ্যে যেতে হচ্ছে অলোক রাজোরিয়াকে। প্রেসিডেন্সি রেঞ্জের DIG পদ থেকে ভাস্কর মুখোপাধ্য়ায়কে সরানোর পর, তাঁকেও পাঠানো হচ্ছে ভিনরাজ্যে। SS IB অভিজিৎ বন্দ্য়োপাধ্য়ায়ও যাচ্ছেন ভিনরাজ্যে। IG IB উত্তরবঙ্গ সি সুধাকর, SS IB ধৃতিমান সরকারকেও পাঠানো হচ্ছে অন্য রাজ্যে। SS CID ইন্দিরা মুখোপাধ্য়ায়, IGP IB মুকেশ কুমার যেতে হচ্ছে ভিনরাজ্যে। কলকাতার DC ট্রাফিক প্রিয়ব্রত রায়, SP STF সন্দীপ কাররাও পর্যবেক্ষক হিসেবে যাচ্ছেন ভিন রাজ্য়ে। তালিকায় রয়েছেন DIG হেডকোয়ার্টস রশিদ মুনির খাঁ। 

রাজ্যের তরফে অভিযোগ, আইপিএস অফিসারদের ভিন রাজ্যে পাঠানোর ব্যাপারে নবান্নকে কিছু জানানো হচ্ছে না। সরাসরি আধিকারিকদের জানানো হচ্ছে। নিয়ম অনুযায়ী রাজ্যকে জানানোর কথা। সেটা হচ্ছে না। যেসব আইপিএস অফিসারদের সরিয়ে দেওয়া হয়েছে, তাঁরা রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। অথচ ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরই তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি এও বলা হয়েছে যে, ভোট না মেটা পর্যন্ত তাঁদের নির্বাচন সংক্রান্ত কোনও দায়িত্বও দেওয়া হবে না। তাই এমন পদে তাঁদের পোস্টিং দেওয়া হল যেখানে নির্বাচনের কাজ নেই। আবার দেখা গেল এইসব সরিয়ে দেওয়া আইপিএস আধিকারিকদের অন্য রাজ্যের নির্বাচনের কাজের দায়িত্বে পাঠানো হচ্ছে। রাজ্যের অভিযোগ, নির্বাচন কমিশন দ্বিচারিতা করছে। যদিও নির্বাচনের কমিশনের দাবি, এ রাজ্যের পরিস্থিতি অনুযায়ী ওই আইপিএস অফিসারদের সরানো হয়েছে। তবে ভোটের আগে তাঁরা অন্য রাজ্যে গেলে দক্ষতার সঙ্গে কাজ করতে পারবেন। ভোটের দিন ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যের এই সংঘাত শুরু হয়েছে। আগামী দিনে এই সংঘাত আরও বাড়বে বলে অনুমান। কারণ আগামী দিনে আরও বেশ কিছু পরিবর্তন হতে পারে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget