West Bengal Election LIVE News:অভয়ার মায়ের প্রচারে পানিহাটিতে নরেন্দ্র মোদি, কী বার্তা দিলেন?
West Bengal Assembly Election LIVE: দেশ থেকে রাজ্য-জেলা সব খবরের আপডেটস...
LIVE

Background
যেখানে বেশি ভোট, সেখানেই বিজেপির জয়- পশ্চিবমঙ্গে ভোটদানের সর্বকালীন রেকর্ড। কৃ্ষ্ণনগরের সভা থেকে হুঙ্কার প্রধানন্ত্রীর। প্রথম দফার ভোটে উচ্ছ্বসিত বিজেপি। সূর্যাস্তের ছবি পোস্ট করে তৃণমূলকে কটাক্ষ অমিত শাহের। এগারোয় তৃণমূল ক্ষমতায় আসার সময় ভোট পড়েছিল প্রায় ৮৫ শতাংশ। বিক্ষিপ্ত অশান্তির মধ্যেও ছাব্বিশে ভোট পড়ল ৯২ শতাংশেরও বেশি। রেকর্ড ভোটে খুশি কমিশন। CEO-র প্রশংসায় CEC। '৯২ শতাংশের উপর ভোট, প্রমাণ করছে, তৃণমূলের শাসন যেতে বসেছে'
'১৫২-র মধ্যে ১১০-এর বেশি আসন বিজেপি পেতে চলেছে'। 'প্রথম ও দ্বিতীয় দফা মিলিয়ে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে। দ্বিতীয় দফায় ভোটারদের মধ্যে আরও উৎসাহ দেখা যাবে'।
Narendra Modi LIVE: 'বাঁচানোর কেউ থাকবে না, পানিহাটির সভা থেকে হুঙ্কার প্রধানমন্ত্রীর
'তৃণমূল পাগল হয়ে গিয়েছে, তৃণমূল গুন্ডাদের বলছিল ময়দানে নামো। এটা ভুলবেন না, প্রদীপ নেভার আগে বড় করে জ্বলে ওঠে। তৃণমূলের প্রদীপও নেভার আগে বড় করে জ্বলছে। ৪ মে ফল বেরনোর পর তৃণমূলের গুন্ডাদের পালানোর জায়গা মিলবে না', বাঁচানোর কেউ থাকবে না, পানিহাটির সভা থেকে হুঙ্কার প্রধানমন্ত্রীর ।
West Bengal News LIVE Election: মোটা টাকা চেয়ে শহরের ৬ চিকিৎসককে হুমকি চিঠি দেওয়ার অভিযোগ!
মোটা টাকা চেয়ে শহরের ৬ চিকিৎসককে হুমকি চিঠি দেওয়ার অভিযোগ! পুলিশে অভিযোগ দায়ের চিকিৎসকদের। ৬ চিকিৎসকের চিঠির বয়ান একই, খবর পুলিশ সূত্রে। 'চিঠিতে উল্লেখ করা টাকা না দিলে পরিবারের কারও প্রাণহানি হতে পারে', পুলিশকে জানাতেও নিষেধ করা হয়েছে চিঠিতে, দাবি চিকিৎসকদের। নিজেদের এলাকার থানায় অভিযোগ দায়ের করেছেন চিকিৎসকরা।




















