এক্সপ্লোর

West Bengal Panchayat Poll 2023 : নির্বাচনের আগেই, পঞ্চায়েতে কোচবিহারের এই ৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল

সুকারুর কুঠি, চৌধুরীহাট ও দিনহাটা ১ নম্বর ব্লকের সুকতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ আসনে প্রার্থীই দিতে পারেনি বিরোধীরা।  

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : নির্বাচনের আগেই, কোচবিহার জেলায় ১২৮টা গ্রাম পঞ্চায়েতের মধ্য়ে ৩টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল। দিনহাটা দু'নম্বর ব্লকের সুকারুর কুঠি, চৌধুরীহাট ও দিনহাটা ১ নম্বর ব্লকের সুকতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ আসনে প্রার্থীই দিতে পারেনি বিরোধীরা।  

মনোনয়ন জমা দিয়েই বিজেপির বিজয় উল্লাস 

এর আগে গত ১৪ জুন বিডিও অফিসে মনোনয়ন জমা দিয়েই ১৪৪ ধারা উপেক্ষা করে, বিজয় উৎসবে মাতেন বজবজের তৃণমূলের কর্মীরা। দেওয়া হয় স্লোগান, দেখা যায়নি কোনও পুলিশ কর্মীকে। মনোনয়নপত্র জমার দিনই যেন অকাল ফল ঘোষণা হয়ে গেল। সোমবার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত বজবজ ১ নম্বর বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দিতে আসেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। মনোনয়নপত্র জমা দেওয়ার পর, বিডিও অফিসের সামনেই  আবীর খেলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। তৃণমূল প্রার্থীকে সেদিন বলতে শোনা যায়, এখানে কোনও বিরোধী নেই, আশাকরি হবে না !

অন্যদিকে পঞ্চায়েত ভোটের মনোনয়নের ১ দিন বাকি থাকতেই  হাওড়ার জগৎবল্লভপুরে বিডিও অফিসে মনোনয়ন জমা দিয়েই, উল্লাসে মাতেন তৃণমূল কর্মীদের একাংশ। ঠিক যে ছবি দেখা গিয়েছিল বজবজে। সেই ছবিই ফিরে আসে হাওড়ার জগৎবল্লভপুরেও! স্বাভাবিকভাবেই বিষয়টিকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক তরজা। 

পঞ্চায়েত ভোটের অনেক আগে থেকেই শাসকদলের শীর্ষ নেতৃত্ব শান্তিপূর্ণ নির্বাচনের বার্তা দিচ্ছিলেন। কিন্তু, জেলায় জেলায় যে সমস্ত ছবি উঠে আসছে! লেঠেল বাহিনীর দাপট দেখা যাচ্ছে, তা কি সুস্থ গণতন্ত্রের ছবি প্রতিষ্ঠা করে? সেই প্রশ্ন তুলছে বিরোধীরা।                            

মনোনয়ন প্রত্য়াহারের জন্য় চাপ 

অন্যদিকে, গত কয়েকদিনে দিকে দিকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হচ্ছিল বিরোধীদের। এবার, মনোনয়ন প্রত্য়াহারের জন্য় চাপ দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। একটি ভিডিও প্রকাশ্য়ে এনে বিজেপি দাবি করেছে, পটাশপুর ২ নম্বর ব্লকের পাণিনালা গ্রামে, বাড়িতে এসে বিজেপি প্রার্থীকে মনোনয়ন তুলে নিতে চাপ দেয় স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা। সঙ্গে চলে গালিগালাজ। প্রত্য়েকের মুখে গামছা-কাপড় বাধা। প্রাণহানির হুমকি দেয় বলেও অভিযোগ। ঘটনার পর থেকেই গ্রামছাড়া বিজেপি প্রার্থী।       

আরও পড়ুন : ১৬ জুন পঞ্চায়েত ভোট সংক্রান্ত সব ব্রেকিং নিউজ পড়ুন এখানে                  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...

ভিডিও

TMC News: ‘মঞ্চ পাহারা দিতে, হামলা রুখতে মমতা রাতভর রাস্তায়’, কালীঘাট-TMC-র ২১ জুলাইয়ের সভামঞ্চে হামলা প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
21 July News: খণ্ডবিখণ্ড তৃণমূল, শহিদ-স্মরণে ৩ শিবিরের আলাদা ২১ জুলাই পালন
Dilip Ghosh: ‘শহিদদের যে টাকা, সেটাও চুরি করেছেন’, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২০.৭.২৬): কলকাতায় ৩ সভা, দিল্লিতে ১ --- খণ্ডবিখণ্ড ২১ জুলাই দেখবে রাজ্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২০.৭.২৬): কালীঘাট-তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে ২১ জুলাই কমিশনের রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Embed widget