এক্সপ্লোর

West Bengal Police: ভোটের আগে রাজ্য পুলিশে রদবদল, ২৭ জায়গায় অফিসার বদলি

Police Transfer: শিলিগুড়িতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুষ্ঠানস্থল বদল নিয়ে বিতর্কের ঝড় বয়ে গেয়েছে রাজ্য রাজনীতিতে।

অর্ণব মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ, ভাস্কর মুখোপাধ্যায়: দার্জিলিংয়ের জেলাশাসকের পদ থেকে মণীশ মিশ্রকে সরানোর পর, এবার শিলিগুড়ির পুলিশ কমিশনারের পদ থেকে সি সুধাকরকে সরাল রাজ্য সরকার। রবিবার ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে লাগু হয়েছে আদর্শ আচরণ বিধি। আর তার ঠিক আগে আগেই, বিজ্ঞপ্তি জারি করে এই রদবদলের ঘোষণা করল নবান্ন। (Police Transfer)

শিলিগুড়িতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুষ্ঠানস্থল বদল নিয়ে বিতর্কের ঝড় বয়ে গেয়েছে রাজ্য রাজনীতিতে। এরই মধ্যে শিলিগুড়ির তৎকালীন পুলিশ কমিশনার সি সুধাকর ও দার্জিলিংয়ের তৎকালীন জেলাশাসক মণীশ মিশ্রকে রাজ্য় থেকে সরাতে ডেপুটেশনে চায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেই দুই অফিসারকেই অন্যত্র বদলি করল পশ্চিমবঙ্গ সরকার। (West Bengal Police)

আগেই দার্জিলিংয়ের জেলাশাসকের পদ থেকে সরিয়ে IAS অফিসার মণীশ মিশ্রকে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের বিশেষ সচিব করা হয়। আর এবার শিলিগুড়ির পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে IPS অফিসার সি সুধাকরকে তুলনায় কম গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গের ইন্টেলিজেন্স ব্যুরোর IG করা হল। শিলিগুড়ির নতুন পুলিশ কমিশনার হলেন সৈয়দ ওয়াকার রেজা। তিনি জলপাইগুড়ি রেঞ্জের DIG ছিলেন। ফলে ভোট সংক্রান্ত কাজে সরাসরি জড়িত থাকবেন না সি সুধাকর।

ভোটের আগে এই রদবদল নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপি-র রাজ্য সহ-সভাপতি তাপস রায়। তিনি বলেন, "IAS, IPS-এঁরাও মমতা বন্দ্যোপাধ্যায়কে গাইড করতে পারছেন না। এগুলো হচ্ছে হোক, কোনও প্রভাব পড়বে না। আদর্শ আচরণ বিধি চালু হলে এই পুলিশদের কোনও ভূমিকা থাকবে না। তার পর আগের নির্বাচনের কথা তো শুনে গিয়েছেন, বলে গিয়েছেন নির্বাচন কমিশনার। বাকিটা তারা দেখবে।"

সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "এই যে ভোটের আগে এত DM পাল্টানো হচ্ছে, SP পাল্টানো হচ্ছে, IC পাল্টানো হচ্ছে, কেন পাল্টানো হচ্ছে? কে কোথায় ভোট করবে? আর নির্বাচন কমিশন যে পর্যবেক্ষককে পাঠাবে, তারা সব মদ, মহিলা, মাংস নিয়ে ঘুরে বেড়াবে? তার পর ফোন তুলবে না। তাদেরকে তো কাজ করতে হবে।"

সি আর সুধাকরের পাশাপাশি, এদিন আরও কয়েকজন IPS অফিসারকে বদলি করা হয়েছে। কলকাতা পুলিশের DC সাউথ-ইস্ট, ভোলানাথ পান্ডেকে জলপাইগুড়ি রেঞ্জের DIG করে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় আসছেন সূর্য প্রতাপ যাদব। যিনি দুর্গাপুরের RAF ব্যাটালিয়নের কম্যান্ডিং অফিসার ছিলেন। পাশাপাশি একাধিক থানার IC-সহ,
২৭ জন পুলিশ অফিসারকেও বদলি করা হয়েছে। রাজ্য পুলিশের দাবি, ২৭ জন পুলিশ অফিসারের রুটিন বদলি হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget