এক্সপ্লোর

Kolkata News: 'Form 6' জমা দেওয়ার অভিযোগ ঘিরে মধ্যরাতে ফের উত্তপ্ত হয়ে হঠে CEO দফতরের বাইরের এলাকা

West Bengal SIR: 'ফর্ম 6' জমা দেওয়ার অভিযোগ ঘিরে গতকাল দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে স্ট্র্যান্ড রোডে CEO দফতরের বাইরের এলাকা। হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপির কর্মী-সমর্থকরা।

সুদীপ্ত আচার্য, কলকাতা : গতকাল রাতে 'ফর্ম 6' জমা দেওয়ার অভিযোগ ঘিরে ফের উত্তপ্ত হয়ে হঠে CEO দফতরের বাইরের এলাকা। ঘটনাস্থলে থাকা বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে বচসায় জড়ান তৃণমূলপন্থী BLO ও তৃণমূল কর্মীরা। পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তাঁরা। এই সময়ে পুলিশ বিক্ষোভকারীদের CEO দফতরের ১০০ থেকে ২০০ মিটার দূরে সরিয়ে দেয়। রাত ১২টা নাগাদ CEO দফতরে পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালের সঙ্গে দেড়ঘণ্টা বৈঠক করেন তিনি। রাত দেড়টা নাগাদ অফিস থেকে বেরিয়ে যান CEO। এরপরে পুলিশ কমিশনার বেরিয়ে এসে পুলিশকর্মীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের প্রয়োজনীয় নির্দেশ দেন। তারপরে CEO দফতরে পৌঁছয় বিশাল কেন্দ্রীয় বাহিনী। 'ফর্ম 6' জমা দেওয়ার অভিযোগ ঘিরে গতকাল দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে স্ট্র্যান্ড রোডে CEO দফতরের বাইরের এলাকা। হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপির কর্মী-সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশের পাশাপাশি নামতে হয় কেন্দ্রীয় বাহিনীকেও। 

'ফর্ম 6' জমা দেওয়ার অভিযোগ ঘিরে গতকাল চার ঘণ্টা ধরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় CEO দফতরের বাইরে। CEO দফতরে ব্যাগে করে 'ফর্ম 6'? আপত্তি তৃণমূলপন্থী সংগঠনের। 'ফর্ম 6' জমা দেওয়ায় বাধা। মারমুখী তৃণমূল-বিজেপি। দফায় দফায় ধুন্ধুমার পরিস্থিতি। পরিস্থিতি সামলাতে নামে পুলিশ। নামাতে হয় কেন্দ্রীয় বাহিনী। বচসা থেকে শুরু হয় ঝামেলা। তারপর ধস্তাধস্তি, মারপিট। স্লোগান, পাল্টা স্লোগান। ফেলে দেওয়া হল একের পর এক মোটরবাইক। লাঠি চালায় পুলিশ। পরিস্থিতি সামলাতে নামে কেন্দ্রীয় বাহিনী। 'ফর্ম 6' জমা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে, মঙ্গলবার এভাবেই স্ট্র্যান্ড রোডে CEO দফতরের বাইরে দফায় দফায় উত্তপ্ত হল পরিস্থিতি। 

ভোটার তালিকায় নাম তুলতে 'FORM 6' জমা দিতে হয়। তৃণমূলপন্থী BLO অধিকার রক্ষা কমিটির দাবি, মঙ্গলবার শুভেন্দু অধিকারীরা বেরিয়ে যাওয়ার পর, এভাবেই কয়েকজন ব্যাগ ভর্তি 'ফর্ম 6' নিয়ে CEO দফতরে ঢোকেন। কিছুক্ষণ পর আরও একজনকে হাতে ফর্মের বান্ডিল নিয়ে ঢুকতে দেখা যায়। 'ফর্ম 6' জমা দিয়ে বেরিয়ে আসার পরই একজনকে আটকান তৃণমূলপন্থী BLO অধিকার রক্ষা কমিটির সদস্যরা। প্রথমে তর্কাতর্কি, তারপর শুরু হয়ে যায় হাতাহাতি। যিনি ফর্ম জমা দিতে এসেছিলেন, তাঁর পোশাক টেনে ছিঁড়ে দেওয়া হয়। তাঁকে কোনওরকমে উদ্ধার করে পুলিশ। এরপরই বিজেপির কর্মী-সমর্থকরা ঘটনাস্থলে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। ছিলেন সদ্য কংগ্রেস ত্যাগী ও বিজেপি প্রার্থী সন্তোষ পাঠকও। চলতে থাকে স্লোগান, পাল্টা স্লোগান। 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget