এক্সপ্লোর

Malda Mothabari News: মোথাবাড়ির ভয়াবহ পরিস্থিতি জানাননি উপরমহলে, মালদার ADM-কে শোকজ, ঘটনার আগের দিনের ভিডিও ভাইরাল

West Bengal SIR News: বিচারকদের উপর হামলার আগের দিন অর্থাৎ ১ এপ্রিলের আগের দিন ৩১ মার্চের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে বিচারকরা কী করবেন, কী করবেন না, তা নিয়ে প্রশ্ন তোলেন ADM.

মালদা : মোথাবাড়িকাণ্ডে মালদার অতিরিক্ত জেলা শাসককে শোকজ করা হয়েছে। মালদার ADM শেখ আনসার আহমেদকে জোড়া শোকজ করা হয়েছে বলে জানা গিয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছিল ADM-কে। কিন্তু দুপুর ৩.৩০-রাত ৮.৩০ পর্যন্ত ঘটনার তথ্য দেওয়া হয়নি। পরিস্থিতির ভয়াবহতার কথা কেন জানাননি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে? ১ এপ্রিল কর্তব্যে গাফিলতির অভিযোগে অতিরিক্ত জেলা শাসককে শোকজ করা হয়েছে। 

অন্যদিকে, বিচারকদের উপর হামলার আগের দিন অর্থাৎ ১ এপ্রিলের আগের দিন ৩১ মার্চের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে বিচারকরা কী করবেন, কী করবেন না, তা নিয়ে প্রশ্ন তোলেন ADM. সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে বিচারকদের কাজ করার কথা, সেটা নিয়েও প্রশ্ন তোলেন অতিরিক্ত জেলাশাসক। ভাইরাল হওয়া ভিডিওতে মালদার ADM- কে বলতে শোনা গিয়েছে, 'বাবার নাম আছে, ছেলের নাম নেই, এটা হওয়ার কথা নয়...।' ঊর্ধ্বতন  কর্তৃপক্ষকে না জানিয়ে অতিরিক্ত জেলাশাসক এই ধরনের বক্তব্য রাখছিলেন কেন? সুপ্রিম কোর্টের নির্দেশে SIR-প্রক্রিয়া হয়েছে। সেখানে একজন ADM কীভাবে প্রকাশ্যে এমন মন্তব্য করতে পারেন তা নিয়েই উঠেছে প্রশ্ন। মালদার মোথাবাড়িতে বিচারকদের উপর হামলার আগের দিন বক্তব্য নিয়েও অতিরিক্ত জেলাশাসককে শোকজ করা হয়েছে। ৭ দিনের মধ্যে অতিরিক্ত জেলা শাসকের থেকে জবাব তলব করেছেন DM. 

১ এপ্রিল কী হয়েছিল মালদার মোথাবাড়িতে ?

এসআইআর- এর কাজে গিয়েছিলেন বিচারকরা। সুপ্রিম কোর্টের নির্দেশেই পশ্চিমবঙ্গের এসআইআর- এর কাজে নিযুক্ত হয়েছিলেন জুডিশিয়াল অফিসাররা। সেখানেই তাঁদের আটকে রাখেন বিক্ষোভকারীরা। এসআইআর তালিকায় নাম বাদ যাওয়ার অভিযোগে চূড়ান্ত বিক্ষোভ দেখানো হয়। দুপুর থেকে রাত পর্যন্ত আটকে ছিলেন ৭ জন জুডিশিয়াল অফিসার। তাঁদের মধ্যে ছিলেন ৩ জন মহিলা। রাতে কেন্দ্রীয় বাহিনী গিয়ে তাঁদের উদ্ধার করে। কিন্তু ঘটনাস্থল থেকে জুডিশিয়াল অফিসারদের বের করে আনার সময়েও তাঁদের গাড়ির পিছনে ধাওয়া করে বিক্ষোভকারীদের একাংশ। ঠিক কতটা  ভয়ে, আতঙ্কে ছিলেন জুডিশিয়াল অফিসাররা, তা তাঁদের কথাতেই বোঝা গিয়েছিল। 

মোথাবাড়িকাণ্ডের তদন্ত করছে এনআইএ 

মালদার মোথাবাড়ির ঘটনায় ভীষণ ভাবে ক্ষুব্ধ হন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী। কার্যত রাজ্যের তুলোধনা করে দেশের শীর্ষ আদালত। এই ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয় এনআইএ- র হাতে। এনআইএ- এর তদন্তকারী দল সরাসরি রিপোর্ট জমা দেবে সুপ্রিম কোর্টে। ইতিমধ্যেই মালদার মোথাবাড়িতে গিয়েছে এনআইএ- এর দল। যে জুডিশিয়াল অফিসারদের সেদিন আটকে রাখা হয়েছিল, তাঁদের বাড়িতে গিয়েও বয়ান নিয়েছেন তদন্তকারীরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান

ভিডিও

Suvendu Adhikari : 'ধর্মতলাকাণ্ডে দায়ের মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ', জানালেন মুখ্যমন্ত্রী
NEET Protest: এ মেয়ের এক হাতই যেন কাফি! তিনি রিয়া আহির...
PM Modi: শুক্রবার রাতে ফের Video বার্তা প্রধানমন্ত্রীর, যা বললেন... | NEET Paper Leak Controversy
Sonam Wangchuk:
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৪.০৭.২০২৬): প্রশ্নফাঁস বন্ধে আরও কড়া হচ্ছে আইন, সোমবার সংসদে বিল পেশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget