এক্সপ্লোর

West Bengal SIR News: ৩ বুথে নাম বাদ ৬৭৯ জনের ! ইচ্ছে করে বৈধ ভোটারদের নাম বাদের অভিযোগ, টাকি রোড অবরোধ করে বিক্ষোভ

SIR Supplementary List: স্থানীয় সূত্রে দাবি, সাপ্লিমেন্টারি লিস্ট বেরনোর পর দেখা যায় ধান্যকুড়িয়ার ৩১, ৩৩ ও ৩৪ নম্বর বুথ মিলিয়ে ৬৭৯ জনের নাম বাদ পড়েছে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : SIR-এর জেরে নাম বাদের প্রতিবাদ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বসিরহাটের ধান্যকুড়িয়া। স্থানীয় সূত্রে দাবি, ওই এলাকার মাত্র ৩টি বুথ মিলিয়ে সাতশোর কাছাকাছি নাম বাদ গেছে। এই নিয়ে ক্ষোভ উগরে দেয় এলাকাবাসীদের একাংশ। ব্যস্ত টাকি রোড অবরোধ করে চলে বিক্ষোভ। পুলিশের হস্তক্ষেপে বেশ কিছুক্ষণ পর অবরোধ উঠলেও দুর্ভোগের মুখে পড়েন যাত্রীরা। স্থানীয় সূত্রে দাবি, সাপ্লিমেন্টারি লিস্ট বেরনোর পর দেখা যায় ধান্যকুড়িয়ার ৩১, ৩৩ ও ৩৪ নম্বর বুথ মিলিয়ে ৬৭৯ জনের নাম বাদ পড়েছে। SIR-এর নামে বৈধ ভোটারদের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরা। এরই প্রতিবাদে পথে নামেন নাম বাদ যাওয়া ভোটারদের একাংশ। 

সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের SIR সংক্রান্ত মামলার শুনানি রয়েছে আজ। বিকেলের দিকে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে মামলা ওঠার কথা রয়েছে। তার আগে ফারাক্কার কংগ্রেস প্রার্থী মহতাব শেখের SIR-এ নাম বাদের মামলায় প্রথম রায় দেয় ট্রাইব্যুনাল। নির্বাচন কমিশনকে অবিলম্বে মহতাব শেখের নাম ভোটার তালিকায় তুলতে দেওয়া হয় নির্দেশ। আর ১৬ দিন পরে রাজ্যে ভোট। এখনও SIR প্রক্রিয়া শেষ হয়নি। বিবেচনাধীন বহু নাম। আজই প্রথম দফার ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। গত বুধবার SIR মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানায়, ৭ এপ্রিল অর্থাৎ কালকের মধ্যেই ৬০ লক্ষ 'বিবেচনাধীন' নামের নিষ্পত্তি হয়ে যাবে। 

SIR- এর ১০টি সাপ্লিমেন্টারি লিস্ট ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। তার মধ্যেও নাম নেই অনেকের। এইসব ভোটারের ভবিষ্যৎ স্বভাবতই অনিশ্চিয়তার সম্মুখীন হয়েছে। কেন তাঁদের নাম নেই? কবে তালিকায় উঠবে নাম? আদৌ উঠবে তো? এই মানুষগুলো এবার ভোট দিতে পারবেন কি? উঠছে একাধিক প্রশ্ন। অথচ জবেব নেই প্রায় কোনও প্রশ্নেরই। পশ্চিমবাংলায় SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই দফায় দফায় ঝামেলা হয়েছে বিভিন্ন জায়গায়। শুনানির সময়েও দেখা গিয়েছিল, অনেক বয়স্ক মানুষ, শারীরিক ভাবে অসুস্থ লোকজন, তাঁদেরও অত্যন্ত কষ্ট করে যেতে হয়েছিল শুনানিতে। এবার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ শুরু হওয়ার পর থেকেই দেখা গিয়েছে দিকে দিকে বিক্ষোভ করছেন সাধারণ মানুষ। অভিযোগ একটাই, শুনানিতে যাবতীয় নথিপত্র দেওয়ার পরেও অনেকের নাম ওঠেনি তালিকায়। এর ফলেই কোথাও জাতীয় সড়ক অবরুদ্ধ করে, কোথাও রাস্তার উপর টায়ার জ্বালিয়ে চলছে বিক্ষোভ। 

SIR- এর তালিকায় নাম বাদ যাওয়ার অভিযোগে সম্প্রতি মালদার মোথাবাড়িতে ঘটে গিয়েছে ভয়ঙ্কর ঘটনা। ৩ মহিলা-সহ ৭ জন জুডিশিয়াল অফিসারকে দুপুর থেকে রাত পর্যন্ত কার্যত বন্দি করে রেখেছিলেন বিক্ষোভকারীরা। এমনকি রাতে গিয়ে যখন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী তাঁদের উদ্ধার করেন, সেই সময়েও গাড়ির পিছনে ধাওয়া করা হয়। রাস্তায় বাঁশ ফেলে গাড়ি আটকানোর চেষ্টা হয়। মোথাবাড়ির এই ঘটনায় হতনাক সারা দেশ। সুপ্রিম কোর্টের নির্দেশে এনআইএ এই ঘটনার তদন্ত করছে। আজ রিপোর্ট পেশ করবে তারা। সুপ্রিম কোর্টের দরবারেই পেশ করা হবে রিপোর্ট। মোথাবাড়ির ঘটনায় সাংঘাতিক ক্ষুব্ধ দেশের শীর্ষ আদালত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget