এক্সপ্লোর

Panchayat Election 2023: 'সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেব', কড়া বার্তা প্রধান বিচারপতির

Calcutta High Court:'আমি সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেব', রাজ্য নির্বাচন কমিশনকে কড়া মন্তব্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির।

সৌভিক মজুমদার, কলকাতা: 'আমি সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেব', রাজ্য নির্বাচন কমিশনকে কড়া বার্তা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির। সঙ্গে বললেন, 'আমাদের নির্দেশকে কার্যকর না করার মতো পরিস্থিতি যদি তৈরি করেন, আমরা নিশ্চুপ দর্শক হয়ে বসে থাকব না'।

কী বললেন প্রধান বিচারপতি?
এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি আরও বলেন, 'আমি কমিশনকে উপদেশ দেওয়ার জন্য বসে নেই যে আপনারা উচ্চ আদালতে যান। আপনাদের হাতে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু আপনারা যদি আমাদের নির্দেশকে কার্যকর না করার মতো পরিস্থিতি তৈরি করেন, তাহলে আমরা নিশ্চুপ দর্শক হয়ে বসে থাকব না।' আরও বলেন, 'আমাদের প্রাথমিক মত আপনারা ( নির্বাচন কমিশন) আমাদের নির্দেশকে কার্যকর না করার মতো পরিস্থিতি তৈরি করেছেন।' রাজ্য পাল্টা সওয়াল করে জানায়, গত পরশু আইএসএফ ১৫ হাজার সমর্থক নিয়ে মনোনয়ন পেশ করতে গিয়েছিল। তারাই মনোনয়ন কেন্দ্র ভাঙচুর করেছে। বিজেপির দুই নেতা দুই জেলায় অশান্তি তৈরি করেছে। বস্তুত, গোটা রাজ্য জুড়ে বিজেপি-সহ বিরোধীরা অশান্তি তৈরি করছে, সওয়াল রাজ্যে সরকারের। প্রধান বিচারপতির বক্তব্য, '১৪৪ ধারা জারি রয়েছে। পুলিশ পদক্ষেপ করুক।'

রায় ফিরে দেখা ...
গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টে পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলার রায়দান হয়েছে। কিন্তু মনোনয়ন নিয়ে হস্তক্ষেপ করেনি আদালত। এ ব্যাপারে রাজ্য নির্বাচন কমিশনের উপরই দায়িত্ব ছাড়ে হাইকোর্ট। তবে মনোনয়নে হস্তক্ষেপ না করলেও, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের যে আবেদন জমা পড়েছিল, তাতে সাড়া দিয়েছে আদালত। আদালত জানিয়েছে, শুধু রাজ্য পুলিশ নয়, কেন্দ্রীয় বাহিনী নামতে হবে। স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের। ভোটের আগেই সন্ত্রাসের অভিযোগ উঠে এসেছে বিভিন্ন জায়গা ছেকে। তাই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে স্পর্শকাতর এলাকায় পঞ্চায়েতে ভোট করানোর নির্দেশ। যেখানে রাজ্য পুলিশের সংখ্যা কম, সেখানেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ। বিরোধীরা আদালতে জানিয়েছিলেন, রাজ্য পুলিশের উপর আস্থা নেই তাঁদের। সেই আবেদনেই সাড়া দিল আদালত। স্পর্শকাতর জেলায় ধাপে ধাপে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের। একই সঙ্গে আদালত জানিয়েছে, সিভিক ভলান্টিয়ারদের দিয়ে ভোটের নিরাপত্তা সংক্রান্ত কাজ করানো যাবে না। নির্ধারিত কাজের গণ্ডিতেই থাকতে হবে তাঁদের। ভোটকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ কমিশনকে।

আরও পড়ুন:ডায়াবেটিস ও প্রি-ডায়াবেটিসের মধ্যে পার্থক্য কী ? প্রতিরোধের উপায় কী ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget